কিভাবে একটি বাটপার জাতি তৈরি হচ্ছে!

কিভাবে একটি বাটপার জাতি তৈরি হচ্ছে!

একটি বাটপার জাতি তৈরি হচ্ছে... গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এইগুলা কোথাও ৩ টাকা কোথাও ৫ টাকা করে নেয়। আমরা খেয়ে বিল দেয়ার সময় সে হিসাব করল ১০ টাকা করে। ভাবলাম ভুলে বলছে। কয়েকবার জিজ্ঞেস করে শিউর হয়ে নিলাম। ১০ টাকা করেই রাখল। তারপর অটোতে উঠলাম। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম এখানকার সিঙ্গারা পুরি কি ১০ টাকা করে? সে বলল "না স্যার, এইগুলা ৫ টাকা পিস"! নতুন মানুষ দেখে একটু ব্যবসা করে নিল! অটোওয়ালা বলল যেখানে যাবেন সেখানকার ভাড়া ১৫ টাকা করে। ২ জনে ৩০ টাকা হয়। আপনি ৪০ টাকা দিয়েন। ১০ টাকা চেয়ে নিলাম। তার সততায় মুগ্ধ হয়ে গেলাম। ভাবলাম নিক ৪০ টাকা। এটলিস্ট বলেতো নিচ্ছে। পরে নামার পর বুঝলাম, এই যায়গার ভাড়াও কোনোভাবেই ১০ টাকার বেশি হবে না। এর আগে কিশোরগঞ্জ নতুন নতুন আসার পর বহু রিক্সাওয়ালা ১০-২০ টাকা করে ভাড়া বেশি নিছে। আর ভাংতি নাই বলে ১৫ টাকার যায়গায় ২০ টাকাতো কয়েকদিন পরপরই নিচ্ছে। এক দোকানে একবার ২ জন মিলে ৭০ টাকা খেয়ে ৫০০ টাকার নোট দিয়ে তাড়াহুড়া করে বের হয়ে যাই। ১০ মিনিট পরে আবার এসে বলি যে বাকি টাকাটা নেয়া হয়নি। সে ডিরেক্ট অস্বীকার করে। এমনকি ৩-৪ দিন আগে ভিখারিনী কে ৫ টাকা দিব, দোকানে ১০ টাকা দিয়ে বললাম ২ টা ৫ টাকার কয়েন দেন। মহিলা বলল আমার কাছে আছে আমি দিচ্ছি। দিলাম, সে টাকা হাতে নিয়ে বলল গরীব মানুষ ৫ টা টাকা বেশি নিলাম। বুঝলাম কথা বাড়িয়ে মান ইজ্জত নষ্ট করা যাবে না। ৫ টাকাইতো। এক ক্লিনিকের মালিক আছে পরিচিত, সে করোনায় প্রায় মরেই যাচ্ছিল। কোনোমতে বেঁচে আসছে। এসে সে ভাল হয়ে গেছে, দাড়ি টারি রেখে নামাজ কালাম পড়ে নিয়মিত। তারপর সে ঐ দোহাই দিয়ে কসম কেটে সারাদিন মিথ্যা কথা বলে রোগীদের গলা কাটে। (এই বিষয়ক বিস্তারিত আরেকদিন লেখা যাবে।) এইরকম ঘটনা আরো অনেক বলা যাবে। এমন আগাগোড়া বাটপার একটা জাতি আশা করে তাদের দেশের মন্ত্রী-এমপি-উপদেষ্টা-চেয়ারম্যান এসব পোস্টে আল্লাহর ওলী আইসা বসবে, বইসা ১০ টাকা কেজি চাল খাওয়াবে আর সবাইরে বাড়ি বাড়ি যাইয়া টাকার বান্ডিল দিয়া আসবে!! একদম ভিখারি থেকে শুরু করে এলিট ক্লাস পর্যন্ত সবার মেন্টালিটি যেখানে একই, সে দেশ একটা মাত্র বিপ্লবে বদলাবে?! কখনোই না।

0 0 Reacts 0 View 111,060 Comment 0
Profile Photo

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে কিছু অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন হলো একটা সুন্দর স্নিগ্ধ আচরণ। যে আচরণে থাকবে শিষ্টাচার, নম্রতার ভান্ডার ও...Read more

0 0 Reacts 0 View 111,360 Comment 0

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেন যুদ্ধ অনিবার্য!

জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেন যুদ্ধ অনিবার্য!

যে মানুষটি জীবনে একবারও হেরে যায় নি! সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না। সো পিস এর প্লাস্টিকের...Read more

0 0 Reacts 1 View 118,830 Comment 0

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন। আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল... আমার কাছে এটাই মূল্যবান হওয়া। পরিবারের বা এলাকার এমন...Read more

0 0 Reacts 2 View 108,117 Comment 0

কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো উচিত?

কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো উচিত?

যে কারনে কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো উচিত তাই নিচে দেওয়া হল। একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১।...Read more

0 0 Reacts 1 View 97,150 Comment 0

একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় কেন?

একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় কেন?

Mark Zuckerberg যদি একটা নরমাল টি-শার্ট পড়ে মিলিয়ন ডলারের প্রেজেন্টেশন দেয়। মানু্ষ তাকে বাহবা দিয়ে বলে কতটা সিম্পল ও অহংকারহীন...Read more

0 0 Reacts 0 View 72,316 Comment 0

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা নিচে তুলে ধরা হল। জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী, এখন জেলখানায়-চোখে...Read more

0 0 Reacts 0 View 61,810 Comment 0

জীবেনে সেরা বলতে কি বুঝাি?

জীবেনে সেরা বলতে কি বুঝাি?

জীবেনে সেরা বলতে কিছু নেই, জীবনে যাই থাকবে না কেনও এটাকে সেরা করে নিতে হবে। আপনার গায়ের রং কালো বা...Read more

0 0 Reacts 1 View 116,430 Comment 0

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম,...Read more

0 0 Reacts 0 View 115,918 Comment 0

জীবনের দৌড় নিজের জন্য, অন্যের সঙ্গে নয়!

জীবনের দৌড় নিজের জন্য, অন্যের সঙ্গে নয়!

জীবন এক অবিরাম দৌড়, যেখানে শুরুটাই একেকজনের জন্য একেক রকম। কেউ জন্ম থেকেই সুবিধাজনক অবস্থানে থাকে, কেউ আবার শুরু করার...Read more

0 0 Reacts 0 View 98,085 Comment 0

পরিস্থিতি কেন কখনোই অনুকূলে থাকে না?

পরিস্থিতি কেন কখনোই অনুকূলে থাকে না?

পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না। দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র। এখানে প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয়, হতে হচ্ছে। সমাজ কেন্দ্রিক, পরিবার...Read more

0 0 Reacts 0 View 104,317 Comment 0