জীবনের দৌড় নিজের জন্য, অন্যের সঙ্গে নয়!

জীবনের দৌড় নিজের জন্য, অন্যের সঙ্গে নয়!

জীবন এক অবিরাম দৌড়, যেখানে শুরুটাই একেকজনের জন্য একেক রকম। কেউ জন্ম থেকেই সুবিধাজনক অবস্থানে থাকে, কেউ আবার শুরু করার আগেই পেছনে পড়ে যায়। এই দৌড়ে কেউ সহজেই এগিয়ে যায়, আর কেউ প্রতিটা ধাপে লড়াই করতে করতে হাঁপিয়ে ওঠে। ক্লাসের সেই বন্ধুটাকে মনে আছে, যে পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই ভালো রেজাল্ট করে ফেলত? অথচ আপনি দিনের পর দিন পড়ে গেলেও তেমন ফলাফল আসেনি। অথবা এমন কাউকে দেখেছেন, যার কখনো টাকার চিন্তা করতে হয়নি, বাবা-মায়ের আর্থিক সাপোর্ট সবসময় তার পাশে ছিল, যখন আপনি টিউশন ফি দেওয়ার চিন্তায় ঘুম হারাম করেছেন। এই দৌড়ে কেউ একদিনেই গন্তব্যে পৌঁছে যায়, কেউ বছরের পর বছর চেষ্টা করেও সাফল্যের মুখ দেখে না। কেউ একটা ছোট উদ্যোগ থেকেই বিশাল ব্যবসা দাঁড় করিয়ে ফেলে, আর কেউ একের পর এক ব্যর্থতা সামলাতে সামলাতে হতাশ হয়ে যায়। অনেক সময় দেখবেন, আপনার চেয়ে কম দক্ষ কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে, কারণ সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, অথবা তার রেফারেন্স ছিল, ভাগ্যও তার পক্ষে ছিল। তখন হয়তো আপনার মনে হবে, জীবন অন্যায্য! কিন্তু এই তুলনার দৌড়ে থাকলে ক্লান্তি ছাড়া আর কিছুই মিলবে না। জীবন কখনোই সবার জন্য একরকম ফেয়ার হয় না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, নিজের পথ ঠিক করতে পারেন। অন্যের সাফল্য দেখে দমে গেলে চলবে না, বরং নিজের গতিতে এগিয়ে যেতে হবে। কারণ, জীবনের দৌড়ে সত্যিকারের জয় মানে গন্তব্যে পৌঁছানো নয়! জয় মানে এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া, নিজের পথ নিজে তৈরি করা।

0 0 Reacts 0 View 98,085 Comment 0
Profile Photo

কেন আমাকে পারতেই হবে?

কেন আমাকে পারতেই হবে?

জীবনের পথে চলতে গেলে অনেক বাঁধা আসে, আসে হাজারো প্রতিকূলতা। কেউ তুচ্ছ করে, কেউ অপমান করে, কেউ বলে— তুই পারবি না! ঠিক...Read more

0 0 Reacts 0 View 58,458 Comment 0

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না। এরা উদারতাকে আপনার দুর্বলতা ভেবে নেয়। উদারতা দেখাতে এদের সাথে আপনি যতই সহনশীল...Read more

0 0 Reacts 0 View 33,663 Comment 0

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দ থেকেই বিশ্বাসঘাতকতা শব্দের উৎপত্তি! বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী, সবাই বিশ্বাসী হতে পারেনা। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা...Read more

0 0 Reacts 0 View 29,198 Comment 0

আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা...Read more

0 0 Reacts 0 View 20,257 Comment 0

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা!

এই ছবিটি থেকে একটা বাস্তব জীবনে চরম শিক্ষা নিচে তুলে ধরা হল। জুনায়েদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী, এখন জেলখানায়-চোখে...Read more

0 0 Reacts 0 View 61,810 Comment 0

কেন চাপ নেয়া শিখতে হবে?

প্রায় ২৫০০ বছর আগে গ্রিক কুস্তিগীর মাইলো অফ ক্রোটন তখনকার পরিচিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। অসাধারণ শক্তি...Read more

0 0 Reacts 1 View 60,807 Comment 0

Self Confidence বা আত্মবিশ্বাস কি?

Self Confidence বা আত্মবিশ্বাস কি?

Self Confidence বা আত্মবিশ্বাস হলো এমন এক শক্তি যা আপনার স্বপ্ন পূরণের সংগ্রামে শক্তি যোগাবে। কাছের মানুষরা আমাদের মনের...Read more

0 0 Reacts 1 View 93,691 Comment 1

ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কি আপনি শঙ্কিত?

ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কি আপনি শঙ্কিত?

ইজরাইলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন নতুন মৌল আবিস্কার করে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা লাইব্রেরিতে গিয়ে প্রেম করে! বিশ্বের ১ নম্বর হাভার্ড...Read more

0 0 Reacts 0 View 101,667 Comment 0

কেন সব দেরি ব্যর্থতার লক্ষণ নয়?

জীবনে কিছু কিছু জিনিস পেতে দেরি হয়। অনেক চেষ্টা করেও যখন কাঙ্ক্ষিত ফল আসে না, তখন মনে হয়- হয়তো আমি...Read more

0 0 Reacts 1 View 19 Comment 0

তীব্র গরমে কিভাবে ঠান্ডা হওয়া যায়!

তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময়। ০১) ক্ষতির...Read more

0 0 Reacts 1 View 60,788 Comment 0