পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম, চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম! মনেপ্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না! জীবনে দুই-একবার ঠকে যাওয়ার পরেই ঐ পর্যায়টা শেষ হয় ... আমি ভাবতে শুরু করি, মানুষের মাঝে ভালোমন্দ আছে, সবাই ভালো না! পৃথিবীটাও অত সহজ না! একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল! একদম উজাড় করে ভালোবাসা যাকে বলে, অমন করে ভালোবাসতাম মানুষকে, লোকে বলতো... ওটা বয়সের দোষ, ভাবতাম, ভালোবাসায় আবার দোষ কি? ভুল কি? ভুল মানুষকে ভালোবেসে টের পেলাম ভুলটা কোথায় কখনো মানুষটা ভুল, কখনো সময়টা ভুল! ঐ পর্যায়টাও কেটে গেলো ... তীব্র কষ্ট পেয়ে পেয়ে আবেগ কমতে থাকলো ... মনটা শক্ত হওয়া শুরু হলো! নিজেকে বুঝালাম, পৃথিবীটা আসলেও নরম মানুষের জন্য না! ঠকে গিয়ে, ধাক্কা খেয়ে, ব্যর্থ হয়ে, ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম !! এখন আর উজাড় করে ভালোবাসতে পারি না! প্রাণখোলা সেই হাসিটা আর আসে না! পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম, যেদিন থেকে টের পেলাম, পৃথিবীটা একটা মঞ্চ! সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি! সেই অভিনয় চলছে! কখনো হাসছি, কখনো কাঁদছি! জীবনের একেকটা পর্যায়ে নিজের একেকটা অংশকে ফেলে রেখে আসার নামই বোধহয় বদলে যাওয়া ... যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে, যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে... সে মানুষটা তত বেশি বদলে গিয়েছে... নিজের অজান্তেই বদলে গিয়েছে!

0 0 Reacts 0 View 115,918 Comment 0
Profile Photo

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা যা করবেন তাই নিচে উপস্থাপন করা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে...Read more

0 0 Reacts 0 View 114,954 Comment 0

দরিদ্রদের সাহায্য নয়, কর্মসংস্থানই হোক সমাধান!

দরিদ্রদের সাহায্য নয়, কর্মসংস্থানই হোক সমাধান!

দরিদ্রদের সাহায্য নয়, কর্মসংস্থানই হোক সমাধান!আমাদের দেশে বিভিন্ন ট্রাস্ট ও সংগঠন দরিদ্র মানুষকে সহায়তা দিতে নানা উদ্যোগ নেয়। কেউ ঋণ...Read more

0 0 Reacts 0 View 86,079 Comment 0

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

ঘুমিয়ে ঘুমিয়ে কি সফলতা আসে?

পরিশ্রম করুন, পরিশ্রম করেই সফল হতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কখনও সফলতা আসে না।? ➜ মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল...Read more

0 0 Reacts 0 View 110,804 Comment 0

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পেলেও সেটা ধরে রাখা যায় না। জীবনে কখনো না কখনো মনে...Read more

0 0 Reacts 0 View 36,886 Comment 0

পুরুষ হওয়া কি সোজা?

পুরুষ হওয়া কি সোজা?

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের...Read more

0 0 Reacts 0 View 111,410 Comment 0

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন?

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন?

যে অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে সফল হতে পারবেন তাই নিচে উপস্থাপন করা হল। ✔️ সময়ের মূল্য বোঝা ও সময় ব্যবস্থাপনা:– সফল...Read more

0 0 Reacts 1 View 60,368 Comment 0

অতিরিক্ত এক্সপেকটেশন কি মানসিক অশান্তির কারণ?

অতিরিক্ত এক্সপেকটেশন কি মানসিক অশান্তির কারণ?

অতিরিক্ত এক্সপেকটেশন মানসিক অশান্তির কারণ! এক্সপেকটেশন যত কম তত শান্তি। প্রতিটা মানুষ নির্দিষ্ট সময়ের জন্য আসবে, মায়ায় জড়াবে, খুব করে ভালোবাসবে, খেয়াল...Read more

0 0 Reacts 0 View 69,141 Comment 0

জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি?

মানুষ সাধারণত ভাবে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো কিছু হারিয়ে ফেলা। কিন্তু সময়ের সাথে বুঝতে পারে, সবচেয়ে বড় ক্ষতি হারানো...Read more

0 0 Reacts 0 View 19,944 Comment 0

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

নিজের মূল্যায়ন করবেন যেভাবে তাই নিচে উপস্থাপন করা হল। ০১) মূল্যায়িত না হলে; দূরত্ব বজায় রাখুন। ০২) আমন্ত্রণ না পেলে; যাবেন না। ০৩)...Read more

0 0 Reacts 0 View 19,701 Comment 0

কেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য?

কেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য?

যে মানুষটি জীবনে একবারও হেরে যায় নি... সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না। সো পিস এর প্লাস্টিকের...Read more

0 0 Reacts 0 View 116,572 Comment 0