কেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য?

কেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য?

যে মানুষটি জীবনে একবারও হেরে যায় নি... সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না। সো পিস এর প্লাস্টিকের ফুলে আর যাই হোক... বাগানের ফুলের মতো আকর্ষণ, পাগল করে দেওয়া মৌ মৌ গন্ধের আকুলতা থাকে না। যে মানুষটি জীবনের কাছে হেরেছে বারংবার... আবার নিজে নিজে উঠেও দাঁড়িয়েছে প্রতিবার, সে জানে ঘুরে দাঁড়ানোর শক্তি কি, সে জানে আত্নবিশ্বাসের মর্যাদা কি, সে জানে পূর্ণতার তৃপ্তি কি। যে মানুষটি জীবনে পরিবার - পরিজন, আত্নীয় - স্বজন, বন্ধু - বান্ধব, প্রেমিক - প্রেমিকার কাছ থেকে একাধিকবার ঠকেছে কিংবা উচ্চতর যোগ্যতা থাকা সত্বেও কর্মহীনতায় দিনের পর দিন হীনমন্যতায় ভুগেছে, সে শিক্ষা নিয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক- "বাস্তবতা" ও সবচেয়ে বড় বন্ধু "বই" থেকে, সে বুঝতে শিখেছে সময়ের কাছ থেকে, সে চিনতে শিখেছে অসময়ের কাছ থেকে। জীবনে আপন - পর, ভালো - মন্দের কোনো মাপকাঠি হয় না... এগুলো নির্ধারণ করা অতোটাও সোজা কাজ না, এগুলো বুঝতে হলে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করাতে হলেও জীবনে অসময় অর্থাৎ খারাপ সময় আসা উচিত। যে মানুষটিকে পরাজয় কখনো গ্রাস করে ফেলতে পারেনি... সে মানুষটিই তো সত্যিকারের মেধাবী, শক্ত, হাজার শক্তি সম্পন্ন মানুষ। জীবন নামের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে.... শুধু মনের ভেতর অটুট বিশ্বাস রাখা দরকার এই যে- হাজার লম্বা টিকেটের লাইনে দাঁড়িয়ে থাকা সর্বশেষ ব্যক্তিটিও একটা না একটা সময় ঠিকই টিকেট পেয়ে গন্তব্যে পৌঁছায়, যদি তার মধ্যে ধৈর্য্য আর নিষ্ঠা থাকে, তাই জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে ভেঙ্গে পড়লে চলবে না, শুধু ব্রতী হিসেবে মনে রাখতে হবে-- যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য।

0 0 Reacts 0 View 116,572 Comment 0
Profile Photo

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনটা আসলে একটা ম্যারাথন, কিন্তু মজার ব্যাপার হলো, সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না। কেউ জন্মেই কয়েকশো মিটার...Read more

0 0 Reacts 0 View 100,014 Comment 0

অর্থ শূন্য মানুষের জীবন কেমন?

অর্থ শূন্য মানুষের জীবন কেমন?

অর্থ শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লা'থি মারে! জীবনের কঠিন বাস্তবতা অনেক সময় এমনই হয়। যখন পকেট...Read more

0 0 Reacts 0 View 75,050 Comment 0

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কেন কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না?

কিছু মানুষদের কখনোই উদারতা দেখাতে হয় না। এরা উদারতাকে আপনার দুর্বলতা ভেবে নেয়। উদারতা দেখাতে এদের সাথে আপনি যতই সহনশীল...Read more

0 0 Reacts 0 View 33,664 Comment 0

কেন নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না?

কেন নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না?

নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না। আপনার ইনকাম কম থাকতে পারে, আপনার দামী গাড়ি, অট্টালিকা না থাকতেই পারে,...Read more

0 0 Reacts 0 View 34,016 Comment 0

ভালো ও সৎ মানুষ হওয়া কি কঠিন?

ভালো ও সৎ মানুষ হওয়া কি কঠিন?

জীবন একটাই... আগে নিজেকে বদলাই, তারপর অন্যজনকে বলি পরিবর্তনের বাণী! চেষ্টা করুন সবার সাথে, সব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে। চেষ্টা করুন...Read more

0 0 Reacts 1 View 72,402 Comment 0

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কি কোনো কিছু পাওয়া যায়?

এই পৃথিবীতে Effort ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। পেলেও সেটা ধরে রাখা যায় না। জীবনে কখনো না কখনো মনে...Read more

0 0 Reacts 0 View 36,888 Comment 0

জীবন আসলে কেমন?

জীবন আসলে কেমন?

জীবনটা নদীর মত। কখনো শান্ত, কখনো উত্তাল, আবার কখনো ধীর স্থির। সময়ের স্রোতে ভেসে যেতে যেতে আমরা অনেক কিছু হারাই...Read more

0 0 Reacts 1 View 70,559 Comment 0

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

বাংলাদেশের শহরগুলোতে পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে, একটু ভেবে দেখি চলুন। গড়ে অফিস থেকে ফিরতে রাত ৯টা। অনেকেই আরও...Read more

0 0 Reacts 0 View 118,179 Comment 0

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে ছিলেন?

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি কে ছিলেন?

ক্ষণস্থায়ী এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যাক্তি ছিলেন রানী এলিজাবেথ। এই পৃথিবীতে চলমান কোন আইন তার প্রতি প্রয়োগের কোন বিধান ছিলোনা...Read more

0 0 Reacts 0 View 100,868 Comment 0

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

কেন আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন?

যে কারনে আপনার ব্যক্তিগত জীবন গোপন রাখবেন তাই নিচে তুলে ধরা হল। ​০১) সোশ্যাল মিডিয়ায় আপনার সুখী দাম্পত্য জীবন প্রদর্শন করবেন...Read more

0 0 Reacts 0 View 19,594 Comment 0