সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যত নষ্ট করলেন!

সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যত নষ্ট করলেন!

সময়, এই ছোট্ট শব্দটির গুরুত্ব বোঝা যায় তখন, যখন তা ফুরিয়ে যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, তা প্রতিনিয়ত চলে চলে যায়, আর আমাদের ফেলে রেখে যায় চরম অনুশোচনার অতলে। সময়ের অপচয় আসলে জীবনের সর্বনাশ ডেকে আনে, যার প্রভাব পড়ে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, এমনকি জীবনের স্বপ্নগুলোতেও। শৈশব ও কৈশোরকাল হলো স্বপ্ন গড়ার উপযুক্ত সময়। কিন্তু অনেকেই এই সময়টাকে হেলাফেলার চোখে দেখে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অলসতা আর অসচেতনতার কারণে আমরা প্রতিদিন কিছু কিছু সময় হারাই! অথচ বুঝতে পারি না! এই হারানো মুহূর্তগুলোই একদিন আমাদের জন্য কান্নার কারণ হবে। পরীক্ষার আগের রাতে হঠাৎ করে বই খুলে দেখা, আরেকটু পরে পড়ব বলে সময় নষ্ট করা! এসব আমাদের অভ্যাসে পরিণত হয়। এর ফলশ্রুতিতে আমরা স্বপ্ন দেখা ভুলে যাই, লক্ষ্য হারিয়ে ফেলি, জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি। যখন সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়! তখন সময় নষ্টকারী ব্যক্তি একা দাঁড়িয়ে থাকে, কান্নাভেজা চোখে, অনুশোচনায় ভরা হৃদয়ে। কেউ তখন তার পাশে থাকে না, কারণ সমাজ ব্যর্থতাকে সহজে ক্ষমা করে না। অতীতে ফিরে যেতে চাইলেও আর কোনো পথ খোলা থাকে না। যে বন্ধু একদিন মোবাইলে গেম খেলত, আজ সে চাকরি করে বিদেশে। আর যে সময় নিয়ে গড়িমসি করেছিল, সে তখন বেকার, হতাশ, আত্মবিশ্বাসহীন একজন মানুষে পরিণত হয়। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না! এটাই বাস্তবতা। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই আমাদের দায়িত্ব। একটু একটু করে সময়কে কাজে লাগালে, একদিন তা হয়ে উঠবে সফলতার সিঁড়ি। অন্যথায়, এই অপচয় হবে ভবিষ্যতের কান্না, বঞ্চনা ও বেদনার কারণ। আজ যদি আপনি সময়কে অপচয় করেন, কাল সময় আপনাকে অপমান করবে। মনে রাখবেন, সময়ের প্রতি অবহেলা মানেই নিজের ভবিষ্যতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আর তখন অনুশোচনা করলেও তা শুধু বেদনার গল্প হয়ে থাকবে, যার কোনো সমাধান নেই! শুধু দীর্ঘশ্বাস আছে।

0 0 Reacts 0 View 59,737 Comment 0
Profile Photo

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

0 0 Reacts 0 View 43,390 Comment 0

শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা অর্থের তুলনায় শ্রেষ্ঠ। এতো এতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করে কত টাকা বেতন পাও? সিঙ্গারা বিক্রি করে মাসে...Read more

0 0 Reacts 0 View 49,734 Comment 0

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনটা আসলে একটা ম্যারাথন, কিন্তু মজার ব্যাপার হলো, সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না। কেউ জন্মেই কয়েকশো মিটার...Read more

0 0 Reacts 0 View 100,014 Comment 0

আমরা চোখে যা দেখি, তা সত্যিনাও হতে পারে!

আমরা চোখে যা দেখি, তা সত্যিনাও হতে পারে!

এটা কোনো এডিট করা কিংবা ফটোশপড ছবি না। ছবিটিতে প্রথম পলকেই যা দেখছেন, তাও সত্যিনা। ছবিটা একটা বিভ্রম। কোনো পাথর...Read more

0 0 Reacts 0 View 58,980 Comment 0

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত এবং প্রতিটা ছেলে মানুষ একজন হিরো।? ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়ে দের পাশে যখন শত প্রেমের অফার...Read more

0 0 Reacts 0 View 98,934 Comment 0

মানুষের জীবনে আসল বাস্তব কি?

মানুষের জীবনে আসল বাস্তব কি?

যে মানুষটাকে আপনি আজ খুব বাজে ভাবে ঠ'কালেন! সে মানুষটা আপনাকে অ'ভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজে...Read more

0 0 Reacts 0 View 110,742 Comment 0

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

কেন আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না?

আমরা অতিরিক্ত ম্যাচিউরিটি দেখাতে গিয়ে জীবনকে উপভোগ করতে পারি না। বড় হয়েছি এখন আর এসব ইচ্ছে মানায় না, লোকে কি ভাববে,সমাজের...Read more

0 0 Reacts 1 View 111,839 Comment 0

আপনার কেন ব্যবসা করা উচিত?

আপনার কেন ব্যবসা করা উচিত?

জীবনে সবারই একটা স্বাধীন পরিচয় থাকা দরকার, আর ব্যবসা সেই স্বাধীনতার পথ খুলে দেয়। চাকরি আপনাকে সীমিত বেতন দেয়, কিন্তু...Read more

0 0 Reacts 0 View 44,834 Comment 0

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

আপনি যদি পরিবর্তন চান, তাহলে আগে নিজেকে বদলান, কারণ পৃথিবী কখনো আপনার ইচ্ছামতো বদলাবে না! অনেকেই চায় দুনিয়াটা বদলে যাক, মানুষটা...Read more

0 0 Reacts 0 View 38,563 Comment 0

সফলতার আসল সূত্র কি?

সফলতার আসল সূত্র কি?

জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই দ্রুত ফলাফল পেতে চাই। কিন্তু আমরা ভুলে যাই, মহান অর্জনগুলো কখনোই রাতারাতি সম্ভব নয়।...Read more

0 0 Reacts 1 View 119,347 Comment 1