সময় তার আপন গতিতে চলে। আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে না পারলে অসময় এসে হাজির হয়। আমরা সবাই জানি— "সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না"! সময় কখনোই কারো ধার ধারে না। সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে। সময়কে আটকে রাখার কোনো অপশন নেই। মানুষ সময়ের অধীনস্থ, সময় মানুষের অধীনস্ত না! সময় মানুষকে নিয়ন্ত্রণ করে। মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারলেই সফলতার দেখা পায়। সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হয় জীবনে। সময়ের ব্যবধানে যেমন অনেক কিছু হারাতে হয়। আবার সময়ের ব্যবধানে অনেক কিছু ফেরত ও আসে। সময় নামক এই তিন অক্ষর শব্দটাই কারো জীবনে নিয়ে আসে চন্দ্রচাঁদ, আর কারো জীবনে নিয়ে আসে বিসর্গ।
Arifin Shuvo
Public . 17-Mar-2025সময়ের সূল্য দাও!