মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত। যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে। পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না। বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না। আপনার পথ চেয়ে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়। এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না। মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়। কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে। অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়। আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

0 0 Reacts 0 View 12,358 Comment 0
Profile Photo

কেন নিজের সিদ্ধান্ত নিজে নিবেন?

কেন নিজের সিদ্ধান্ত নিজে নিবেন?

জীবন তোমার, সিদ্ধান্ত তোমার! নিজের ভালো নিজেকে বুঝতে হবে। আপনার ভালো টা আপনার হয়ে অন্য কেউ করে দিবে না। ...Read more

0 0 Reacts 0 View 83,924 Comment 0

অভিমান এক অদ্ভুত জিনিস!

অভিমান এক অদ্ভুত জিনিস!

কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর...Read more

0 0 Reacts 1 View 11,696 Comment 0

জীবনে এগিয়ে যেতে কিছু গুরুত্বপূর্ণ করণীয় গুলো কি?

জীবনে এগিয়ে যেতে কিছু গুরুত্বপূর্ণ করণীয় গুলো কি?

জীবনে এগিয়ে যেতে কিছু গুরুত্বপূর্ণ করণীয় গুলো নিচে উপস্থাপন করা হল। ​১. লক্ষ্য নির্ধারণ: প্রথমেই আপনার জীবনের লক্ষ্যগুলো ঠিক করুন। আপনি...Read more

0 0 Reacts 0 View 44,766 Comment 0

নিজের দাম বাড়ানোর উপায় কি?

নিজের দাম বাড়ানোর উপায় কি?

এটি একটি ১,০০০ গ্রাম লোহার বার, কাঁচামাল হিসেবে যার মূল্য মাত্র ১০০ ডলার। যদি আপনি এটাকে ঘোড়ার খুর বানাতে ব্যবহার করেন,...Read more

0 0 Reacts 0 View 59,272 Comment 0

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হবে তখন কি করবেন?

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হবে তখন কি করবেন?

যখন নিজেকে খুব একা, বিধ্বস্ত ও সবকিছু শেষ মনে হলে যা করবেন তাই নিচে দেওয়া হল। জীবনে এমন সময় আসতেই পারে,...Read more

0 0 Reacts 0 View 94,695 Comment 0

ব্যবসা করতে গেলে কি কি শিখতে হবে?

ব্যবসা করতে গেলে কি কি শিখতে হবে?

ব্যবসা করতে গেলে যা যা শিখতে হবে তাই নিচে দেওয়া হল। ১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক। ২।...Read more

0 0 Reacts 0 View 56,503 Comment 0

নিজের অজান্তেই আমরা কিভাবে ব্যক্তিত্ব বিসর্জন দিচ্ছি!

নিজের অজান্তেই আমরা কিভাবে ব্যক্তিত্ব বিসর্জন দিচ্ছি!

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ! প্রত্যেকটা সম্পর্কের মাঝেই...Read more

0 0 Reacts 0 View 85,266 Comment 0

কিভাবে নতুন কিছু শুরু করতে হবে?

কিভাবে নতুন কিছু শুরু করতে হবে?

নতুন কিছু শুরু করতে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু। নতুন কিছু শুরু মানেই, পুরোনো অভ্যাস, পরিচিত জায়গা, এবং নিরাপদ পরিবেশ ছেড়ে...Read more

0 0 Reacts 0 View 55,627 Comment 0

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

তোমার কি মনে হয় না যে জিনিস তুমি শুরু করতে চেয়েছিলে তা যদি ছয় মাস আগে শুরু করতা, আজ কোথায়...Read more

0 0 Reacts 0 View 45,986 Comment 0

জীবনের আসল বাস্তবতা কি?

জীবনের আসল বাস্তবতা কি?

জীবনের আসল বাস্তবতা গুলো নিচে তুলে ধরা হল। ১. কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে!...Read more

0 0 Reacts 3 View 12,425 Comment 0