নিজের অজান্তেই আমরা কিভাবে ব্যক্তিত্ব বিসর্জন দিচ্ছি!

নিজের অজান্তেই আমরা কিভাবে ব্যক্তিত্ব বিসর্জন দিচ্ছি!

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ! প্রত্যেকটা সম্পর্কের মাঝেই নির্দিষ্ট কিছু গ্যাপ রাখা উচিত। একেবারে ফ্রি হওয়া মানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া। তখন খড়কুটোর মতো ভ্যালুলেস জিনিস আর আপনার মাঝে কোন পার্থক্য থাকবে না! সহজেই মানুষের সঙ্গে এজন্য প্রয়োজনের বেশি মিশবেন না। যার যতটুকু পাবার তাকে ঠিক ততটুকুই দিন। কেননা সহজে পাইলে মানুষ হীরাকেও ময়লা ভাবে! কাউকে এতটাও গুরুত্ব দিতে যাবেন না, যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান। যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন। অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না। দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না। তখন ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে! খুব কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করে থাকে। যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটুকুই গুরুত্ব দিন। যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলছেন! জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেয়া দরকার। একটু কঠোর হওয়া দরকার। যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায়, আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন, যে আপনাকে যেটুকু ইগনোর করে, আপনি তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন।একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন। কেউ আপনার জন্য হাটু পর্যন্ত নামলো আর আপনি যদি তার জন্য কোমর পর্যন্ত নেমে যান। তাহলেই অপর মানুষটা আপনাকে সহজলভ্য মনে করবে। যেখানে যতটুকু দেয়া উচিত সেখানে ঠিক ততটুকুই দিতে হয়। অতিরিক্ত কিছু পেয়ে গেলেই মানুষ আর মূল্য দিতে চায় না। যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন। অযথা যার কাছে আপনার কোনো দাম নেই কিংবা আপনি থাকা কিংবা না থাকা তার কিছুই যায় আসে না, এমন মানুষের থেকে নিজেকে এড়িয়ে চলুন। কারণ নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই। মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হলো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয়ার কারণ সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না। আজ আপনার দেয়া অতিরিক্ত গুরুত্বই একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলা হয়ে ফেরত আসবে, যদি না আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে না পারেন! বিঃদ্রঃ নির্দিষ্ট কোন সম্পর্ক না। পৃথিবীর প্রায় সমস্ত সম্পর্কে বুঝানো হয়েছে।

0 0 Reacts 0 View 85,266 Comment 0
Profile Photo

আপনি কিভাবে সাফল্য অর্জন করতে পারবেন?

আপনি কিভাবে সাফল্য অর্জন করতে পারবেন?

আপনি কিভাবে সাফল্য অর্জন করতে পারবেন এই বিষয়ে আপনাকে একটুখানি ধারনা দেই। ব্যাপারটা এমন নয় যে, লোকটি হাতিকে ধাক্কা দিয়ে উপরে...Read more

0 0 Reacts 2 View 10,040 Comment 0

সুখের থাকার জন্য কি দরকার?

সুখের থাকার জন্য কি দরকার?

বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা...Read more

0 0 Reacts 3 View 12,627 Comment 0

টাকা ছাড়া একজন পুরুষ মানুষ কেমন?

টাকা ছাড়া একজন পুরুষ মানুষ কেমন?

টাকা ছাড়া একজন মানুষ আসলে কন্ঠ ছাড়া অথবা একজন বোবা মানুষের মতোই। আপনি সবচাইতে জ্ঞানী ব্যক্তি হতে পারেন, কিন্তু যদি...Read more

0 0 Reacts 0 View 62,356 Comment 0

জীবনের আসল বাস্তবতা কি?

জীবনের আসল বাস্তবতা কি?

জীবনের আসল বাস্তবতা গুলো নিচে তুলে ধরা হল। ১. কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে!...Read more

0 0 Reacts 3 View 12,425 Comment 0

বয়সটা প্রেমের নাকি সংগ্রামের?

বয়সটা প্রেমের নাকি সংগ্রামের?

বয়সটা প্রেমের নাকি সংগ্রামের । এই বয়সে যতটা সময় মানুষ ভালোবাসায় দেয়, তার অর্ধেক সময় যদি পরিশ্রমে দিতো। আজ অনেকেই অনেক দূরে...Read more

0 0 Reacts 0 View 40,322 Comment 0

আমরা সবাই কি সীমাবদ্ধতার মধ্যে বাস করি?

আমরা সবাই কি সীমাবদ্ধতার মধ্যে বাস করি?

আমরা সবাই সীমাবদ্ধতার মধ্যে বাস করি।কারণ আমরা মানুষ, ফেরেশতা নই। কেউ পুরোপুরি ভালো নয়, আবার কেউ পুরোপুরি খারাপও নয়। একজন...Read more

0 0 Reacts 0 View 50,837 Comment 0

কেন আপনর মূল্যায়ন হচ্ছেন না?

কেন আপনর মূল্যায়ন হচ্ছেন না?

ভুল জায়গায় আছেন! যেখানে আপনি মূল্যায়িত হচ্ছেন না! যেখানে আপনার গুরুত্ব বোঝা হচ্ছে না! সেখানে থাকা শুধুই সময় নষ্ট। সরে আসুন,...Read more

0 0 Reacts 0 View 44,911 Comment 0

ধনী হওয়ার কিছু টিপস!

ধনী হওয়ার কিছু টিপস!

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব...Read more

0 0 Reacts 0 View 45,860 Comment 0

জীবন বদলে দেওয়া মতন কিছু কথা!

জীবন বদলে দেওয়া মতন কিছু কথা!

এই কথা গুলো জীবন বদলে দিতে পারে... ০১) জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার...Read more

0 0 Reacts 0 View 35,251 Comment 0

নারী-পুরুষ মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি এগিয়ে?

নারী-পুরুষ মস্তিষ্কের ক্ষমতায় কে বেশি এগিয়ে?

অনেকে খুব সহজভাবে প্রশ্ন করে থাকেন নারীর তুলনায় পুরুষের বুদ্ধি বেশি না কম? এছাড়া মানুষের মাঝে প্রচলিত আছে পুরুষের তুলনায় নারীদের বুদ্ধি...Read more

0 0 Reacts 0 View 61,702 Comment 0