কিভাবে বিশ্বাসঘাত চিনবেন?

কিভাবে বিশ্বাসঘাত চিনবেন?

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে? তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন। কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে। ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের জন্য। একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে। তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়; অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

0 0 Reacts 0 View 115,980 Comment 0
Profile Photo

নিজেকে বাঁচানোর কিছু টিপস!

নিজেকে বাঁচানোর কিছু টিপস!

নিজেকে বাঁচানোর কিছু টিপস নিচে তুলে ধরা হল। ❑ ব্যাংকের উপর পুরো নির্ভরতা নয়ঃ- সঞ্চয়পত্র বা ব্যাংক সুদের উপর ভরসা কমে...Read more

0 0 Reacts 0 View 45,023 Comment 0

বয়সের সঙ্গে সঙ্গে কি কি উপলব্ধি করবেন?

বয়সের সঙ্গে সঙ্গে কি কি উপলব্ধি করবেন?

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয় নিচে উপস্থাপন করা হল ০১) বন্ধুত্ব চিরস্থায়ী নয় :– জীবনের পথে অনেক ঘনিষ্ঠ...Read more

0 0 Reacts 0 View 69,655 Comment 0

কেন নিজেকে জানুন? কেন নিজেকে গড়ুন?

কেন নিজেকে জানুন? কেন নিজেকে গড়ুন?

নিজেকে জানুন, নিজেকে গড়ুন নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি...Read more

0 0 Reacts 0 View 58,218 Comment 0

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

আমরা প্রায়ই ভাবি বেশি আয় মানেই বেশি খরচ, বেশি বিলাসিতা। কিন্তু আসল জাদু ঘটে যখন আপনি টাকাকে খরচ করার সঠিক...Read more

0 0 Reacts 1 View 50,119 Comment 0

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

কেন মানুষকে মাথায় তুলতে নেই?

শুধুমুধু কাউকে মাথায় তুলে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই। না প্রয়োজনীয়তা আছে সবসময় আগ বাড়িয়ে যোগাযোগ বজায় রাখার। সুসম্পর্ক রেখে দেওয়ার...Read more

0 0 Reacts 0 View 116,613 Comment 0

সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যত নষ্ট করলেন!

সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যত নষ্ট করলেন!

সময়, এই ছোট্ট শব্দটির গুরুত্ব বোঝা যায় তখন, যখন তা ফুরিয়ে যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, তা প্রতিনিয়ত...Read more

0 0 Reacts 0 View 59,737 Comment 0

১৮ থেকে ২৫ এর বয়স বাস্তবতা কি?

১৮ থেকে ২৫ এর বয়স বাস্তবতা কি?

তোমার বয়স যখন ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকবে, তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল করবে। তুমি ব্যর্থ...Read more

0 0 Reacts 0 View 109,667 Comment 0

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা কি?

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা কি?

ব্যর্থ সমাজের প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে- রাশিয়ান লেখক আন্তন চেখভ বলেন: ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠেনা। সে...Read more

0 0 Reacts 0 View 111,782 Comment 0

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হলো। জীবনের কোন দুঃখই চিরস্থায়ী নয়, যে বেদনা আজ বুককে ভারী করে রাখে, সময় তার ক্ষত...Read more

0 0 Reacts 0 View 36,272 Comment 0

আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ কি?

আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ কি?

আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা ৮টি জীবনের পাঠ নিচে দেওয়া হল। ১) পরিশ্রমের মূল্য:- কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবসময় ফলপ্রসূ হয়।...Read more

0 0 Reacts 0 View 106,505 Comment 0