কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। ? অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো। পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে। আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। সুতরাং এই সব কারনে নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন। একটা সুন্দর ব্যক্তিত্ব থাকা চাই।

0 0 Reacts 0 View 115,914 Comment 0
Profile Photo

ফোকাস বাড়ানোর উপায় কি?

ফোকাস বাড়ানোর জন্য কিছু ছোট অভ্যাস নিচে তুলে ধরা হল। ☞ পমোডোরো টেকনিক ব্যবহার করাঃ- ২৫ মিনিট কাজ তারপর ৫ মিনিট...Read more

0 0 Reacts 0 View 23,193 Comment 0

Option যত কম থাকে, Selection তত ভালো হয়!

Option যত কম থাকে, Selection তত ভালো হয়!

Option যত কম থাকে, Selection তত ভালো হয় এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন অপশন বেশি হয়,...Read more

0 0 Reacts 0 View 40,616 Comment 0

প্রেম করছে নাকি ক্যারিয়ার নষ্ট করছে!

প্রেম করছে নাকি ক্যারিয়ার নষ্ট করছে!

ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ এ কথা বলাকে প্রেম বলে না। যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে ৪/৫ ঘন্টা আপনার...Read more

0 0 Reacts 0 View 110,706 Comment 0

জীবনে কামব্যাক করার উপায় কি?

জীবনে কামব্যাক করার উপায় কি?

জীবনে কামব্যাক করার উপায় হল। ১) ভুলগুলো মেনে নিন, জীবন থেকে পালাবেন না। ২) ছোট ছোট লক্ষ্য নিন, ধাপে ধাপে এগিয়ে যান। ৩)...Read more

0 0 Reacts 0 View 58,887 Comment 0

কেন কারো কাছে থেকে কোন কিছু আশা করতে নেই?

কেন কারো কাছে থেকে কোন কিছু আশা করতে নেই?

জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না, তাদের ওপর রাগ পুষে রাখবেন না। কারণ, আপনার বাবা-মা ছাড়া, আপনার...Read more

0 0 Reacts 0 View 47,390 Comment 0

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

0 0 Reacts 0 View 43,390 Comment 0

চাকরির বেতন কেন আলোচনা সাপেক্ষ?

চাকরির বেতন কেন আলোচনা সাপেক্ষ?

চাকরি বেতনের বেলায় ❝আলোচনা সাপেক্ষ❞ কেন? আপনার কেমন লোক দরকার, তাও টু দ্য পয়েন্টে উল্লেখ করছেন। অমুক পাশ, তমুক অভিজ্ঞতা, কতখানি যোগ্যতা...Read more

0 0 Reacts 1 View 111,470 Comment 0

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

কিভাবে ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্য আসে?

প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্যের গল্প গড়ে তোলে। 🌱✨ আজ তুমি যতটুকু পারো, ততটুকুই করো—কারণ প্রতিটি ছোট পদক্ষেপই তোমাকে...Read more

0 0 Reacts 1 View 23,415 Comment 0

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন তখনই আসে, যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়, যা জীবনকে...Read more

0 0 Reacts 0 View 104,291 Comment 0

আহারে পুরুষের জীবন, কাকে অভিযোগ দিবে?

আহারে পুরুষের জীবন, কাকে অভিযোগ দিবে?

এতদিন গল্প শুনতাম। আজ নিজের চোখে দেখলাম।যাচ্ছিলাম মিরপুর। আরামবাগ থেকে উঠে গুলিস্তান জিপিও আসার পরই ড্রাইভারের একটা কল আসলো... সাথে সাথে...Read more

0 0 Reacts 0 View 97,266 Comment 0