মানুষ কেন আশা ছাড়ে না?

মানুষ কেন আশা ছাড়ে না?

গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুড়ে মারার মত। কেউ জানেনা সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধু মাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানুষিকতার উপর নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবে আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না। কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাড়িয়ে যাওয়া। মন ভালো করার জন্যে খুব বেশী কিছু দরকার হয় না। প্রিয় মানুষ গুলোর একটু হাসিই যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে। কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভাল বন্ধুর আর কিছু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়। পাহাড়ের উপর দাড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাতদৃষ্টিতে কোন কাজ সহজ মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়। মানুষের মন বড় জটিল। সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেল তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পার, তুমি ভুল বুঝেছ। যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। তুমি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাড়াবে, তুমাকে হারানোর স্বপ্ন দেখবে; ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত। তোমার হাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি তোমার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে। জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়, সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর, অবশ্যই তুমি সফল হবে, কারন চেষ্টাই সফলতা বয়ে আনে।?❤️

0 0 Reacts 1 View 111,021 Comment 0
Profile Photo

তুমি যা বিশ্বাস করবে, একদিন তাই হয়ে উঠবে!

তুমি যা বিশ্বাস করবে, একদিন তাই হয়ে উঠবে!

এক বিশাল পাহাড়ের চূড়ায় এক ঈগল তার বাসা তৈরি করেছিল। সেই বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে ঈগল খাবারের...Read more

0 0 Reacts 2 View 115,852 Comment 0

ভদ্র মেয়ে চিনবেন যে সব লক্ষণ দেখে?

ভদ্র মেয়ে চিনবেন যে সব লক্ষণ দেখে?

ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। এমন অনেক পুরুষ আছেন যারা ভদ্র মেয়ে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না, অথচ...Read more

0 0 Reacts 2 View 96,946 Comment 0

১০টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিচে তুলে ধরা হল। 🟡 দীর্ঘ সময় ধরে একা থাকা মানুষ অনেক সময় মানসিকভাবে সংবেদনশীল এবং গভীর চিন্তাশীল...Read more

0 0 Reacts 0 View 20,680 Comment 0

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ!

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ!

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

0 0 Reacts 0 View 115,310 Comment 0

আপনি কাকে বিয়ে করবে?

আপনি কাকে বিয়ে করবে?

আপনি কাকে বিয়ে করবে একটু ভাবুন। শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না। যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত...Read more

0 0 Reacts 11 View 9,708 Comment 0

টাকাই কি সব?

টাকাই কি সব?

টাকাই সব নয়! এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই...Read more

0 0 Reacts 0 View 60,656 Comment 0

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল কি?

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল কি?

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল নিচে তুলে ধরা হল। ০১/ পাবলিক স্পিকিং - সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা...Read more

0 0 Reacts 0 View 25,812 Comment 0

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার উপায় কি?

নিজেকে সম্মানিত করার কিছু উপায় নিচে উপস্থাপন করা হল। ❍ ভালো পোশাক পরুন:- মানুষ সাধারণত যা বাইরে থেকে যা দেখে, তাকেই...Read more

0 0 Reacts 0 View 20,542 Comment 0

কিভাবে নিজেকে ভালো রাখবেন?

কিভাবে নিজেকে ভালো রাখবেন?

যদি নিজেকে ভালো রাখতে চান, তবে মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। শুনতে হয়তো কঠিন লাগে, একটু অস্বস্তিকরও। কারণ আমরা তো কথা...Read more

0 0 Reacts 0 View 20,317 Comment 0

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক!

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক!

জীবন বদলানোর ১০ টা ছোট্ট হ্যাক নিচে তুলে ধরা হল। ০১) সকালে উঠে প্রথম ১০ মিনিট নিজের দিনটা গুছিয়ে নিন। কোন...Read more

0 0 Reacts 0 View 35,571 Comment 0