মানুষের লাইফ স্টাইল কেমন হবে তা কিসের উপর নির্ভর করে?

মানুষের লাইফ স্টাইল কেমন হবে তা কিসের উপর নির্ভর করে?

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারে না। পারিবারিক ভাবে পেয়ে আশা বিষয় গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়। মানুষের লাইফ স্টাইল কেমন হবে, সেটা আমার মনে হয়ে তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয়, সেটা তার ভেতরে দিয়ে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়। আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি,যাদের উপার্জন মাসে ২/৩ লক্ষ টাকা, কিন্তু থাকেন একেবারে ঘুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা উনাদের কাছে অপচয়, ভালো একটা বাসায় থাকলে যে মন- মানসিকতা ভালো থাকে - এইটা উনারা মানবেন না।(আবার ঋণের টাকায় ইন্ডিয়া - নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কত জনকেও দেখেছি) আবার এমন অনেক ফ্যামিলি আছে, যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন।তাদের ঘরদোর বলেন আর লাইফ স্টাইল, সবকিছুই খুব টিপটপ। (উনাদের আমার খুব ভালো লাগে) এক বিশাল বড় সরকারি চাকুরির স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাডপ নাকি দুইটা ডিমেই সবার নাস্তা হয়ে যায়। জীবনে কোনদিন যাকাত- ফিতরা পর্যন্ত দেন না।কাপড় কাচার সাবান দুই ভাগ করে কেটে নিয়ে ইউজ করেন, বুয়ারা নাকি বেশি ডলে ফেলে! আবার আমার গৃহকর্মী স্বপ্নটাকেই দেখি প্রতিদিন নিজের ছেলে - মেয়েদের জন্য এক লিটার করে দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জ্বাল করে, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর ছেলে -মেয়েরা ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। কোনদিন আবার আমার থেকে নিয়ে আইসক্রিম বাসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা- গিলা জমিয়ে আমার কুকুরদের রান্নায় দিয়ে দেয়..... স্বপ্ন ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা,সেইটা তার লাইফ স্টাইলেই বোঝা যায়। ওরা কোন বস্তিতেও থাকে না। আরো দুইটা পরিবারের সাথে মিলে কলাবাগান ফাস্ট লেনে বাসায় ভাড়া করে থাকে মাসে ৪০ হাজার টাকা দিয়ে। ৪ ফ্যামিলির ৪ রুম। জিজ্ঞেস করলে হেসে বলে - ছেলে - মেয়েদের কে মানুষ করতে গেলে ভালো জায়গায় থাকা লাগে আপা! লোকে ঠিকই বলে - টাকা থাকলেই রুচি থাকে না। টাকা থাকলেই সুখ থাকে না। এবং ব্যবহার বংশের পরিচয়। আমার নানি বলতেন - ভালোমন্দ খাইতে আত্ম লাগে। অন্যের পাতে ভাত বাড়তে গুর্দা লাগে! ভদ্রমহিলা মনে হয় ঠিক বলতেন! টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না। ?

0 0 Reacts 0 View 111,070 Comment 0
Profile Photo

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায় নিচে তুলে ধরা হল। ১. সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। ২. নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে...Read more

0 0 Reacts 1 View 94,134 Comment 0

সময় ব্যবস্থাপনার কৌশল কি?

সময় ব্যবস্থাপনার কৌশল কি?

সময় ব্যবস্থাপনার কৌশল হল। ‘সময়ের মূল্য’ রচনা পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষের জীবন ও মৃত্যুর যেমন নির্দিষ্ট...Read more

0 0 Reacts 1 View 118,524 Comment 0

সাফল্য কখনো কি হঠাৎ করে আসে?

সাফল্য কখনো কি হঠাৎ করে আসে?

সাফল্য কখনো হঠাৎ করে আসে না। এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ওপর। যেন অদৃশ্য ইট দিয়ে ধীরে ধীরে...Read more

1 0 Reacts 1 View 37,184 Comment 0

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

জীবনের অনিশ্চয়তা কখন আসবে তা কেউই বলতে পারে না, আর তাই সামান্য হলেও সঞ্চয় একটি অত্যন্ত জরুরি অভ্যাস। অনেকেই ভাবেন,...Read more

0 0 Reacts 0 View 56,429 Comment 0

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা তা কিভাবে বুঝবেন?

আপনার ম্যাচুরিটি কতটা, তা আসলে বোঝা যায় আপনি অন্যের গোপন কথা কতটা দায়িত্ব নিয়ে রাখতে পারেন তার ওপর। বড় হওয়া...Read more

0 0 Reacts 0 View 19,026 Comment 0

চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র কি?

চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো। ১. ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে, তবে negative energy...Read more

0 0 Reacts 0 View 68 Comment 0

কেন নিজের জন্য নিজের মতো বাঁচুন?

কেন নিজের জন্য নিজের মতো বাঁচুন?

নিজের জন্য নিজের মতো বাঁচুন! লোকে তো কত কথাই বলে! পরের সব কথা নিয়ে পড়ে থাকলে নিজের বলতে আর কিছুই...Read more

0 0 Reacts 0 View 34,178 Comment 0

যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা কি করে!

যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা কি করে!

যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা জাল মেরামত করে। সমুদ্র যখন উত্তাল হয় এবং নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ে,...Read more

0 0 Reacts 0 View 119,499 Comment 0

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে আমরা কি ভাবতে বসি?

বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই, ভাবতে বসি—জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই ৩৬৫ দিনে কত কিছুই না পেলাম, আবার কত...Read more

0 0 Reacts 0 View 116,664 Comment 0

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে!

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে!

যে ছয়টা জিনিস যদি মেনে চলতে পারলে, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে তাই নিচে তুলে ধরা হল। 6 Laws of...Read more

0 0 Reacts 0 View 59,236 Comment 0