জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন, কেউ অসাধারণ ব্রেইন নিয়ে জন্মেছে। পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন, কিন্তু হচ্ছে না। এর মাঝে দেখবেন, অর্থ-প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কখনো তার কিছুর অভাব হয় নাই। আপনার মন খারাপ হবে, বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ঐ যে, জীবনের যুদ্ধ তো ফেয়ার না। পড়াশুনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ঐ ইন্টারভিউটা তার ভালো হইছিলো, হয়তো রেফারেন্স ছিলো, হয়তো স্কিল ছিলো - জানি না, হবে কিছু একটা। স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রোমোশন হবে প্রতি বছর, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো; বিশতম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নাই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেলো, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না। হিসাব মিলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি - এতো এতো ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নাই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি গাড়ির ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা দু'হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে। ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই। একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত।

0 0 Reacts 0 View 111,714 Comment 0
Profile Photo

যেসব অভ্যাস গুলো আপনাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিবে!

যেসব অভ্যাস গুলো আপনাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিবে!

এই অভ্যাস গুলো আপনাকে একঘেয়েমি জীবন থেকে মুক্তি দিবে। ☑ আপনাকে সর্বপ্রথম ফেসবুক ব্যবহার কমিয়ে আনতে হবে। অতিরিক্ত সময় ফেসবুক ব্যবহারের...Read more

0 0 Reacts 0 View 65,323 Comment 0

কিভাবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন?

কিভাবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন?

যেভাবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন তাই নিচে উপস্থাপন করা হল। ❍ প্রথমত সবার সাথে অতিরিক্ত মিশুক হতে যাবেন না! চলা ফেরার...Read more

0 0 Reacts 0 View 81,651 Comment 0

মানুষের জীবনে আসল বাস্তব কি?

মানুষের জীবনে আসল বাস্তব কি?

যে মানুষটাকে আপনি আজ খুব বাজে ভাবে ঠ'কালেন! সে মানুষটা আপনাকে অ'ভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজে...Read more

0 0 Reacts 0 View 110,742 Comment 0

বিশ্ববিদ্যালয়ের আছেন তারা পড়াশোনার পাশাপাশি যে তিনটি স্কিল শেখা উচিত!

বিশ্ববিদ্যালয়ের আছেন তারা পড়াশোনার পাশাপাশি যে তিনটি স্কিল শেখা উচিত!

যারা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে আছেন তারা পড়াশোনার পাশাপাশি যে তিনটি স্কিল অবশ্যই শিখবেনঃ ১। ইংরেজিতে নিজের দক্ষতা বাড়ানো। ভাষাগত...Read more

0 0 Reacts 1 View 65,864 Comment 0

আত্মনিয়ন্ত্রণ সাফল্যের নীরব শক্তি!

অনেকে ভাবে প্রতিভাই সাফল্যের চাবিকাঠি।কিন্তু বাস্তবে প্রতিভা নয়, নিয়মিততা আর আত্মনিয়ন্ত্রণই গড়ে তোলে জয়ীদের। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, পৃথিবী...Read more

0 0 Reacts 0 View 38,217 Comment 0

তরুণদের প্রতি আমার পরামর্শ!

তরুণদের প্রতি আমার পরামর্শ!

🔥 তরুণদের প্রতি আমার পরামর্শ নিচে তুলে ধরা হল। ১. তোমার যৌন আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণই তোমার সফলতা অথবা ব্যর্থতার কারণ হবে। ২....Read more

0 0 Reacts 0 View 38,550 Comment 0

কেন জীবন আপনাকে চাপ দেবে?

কেন জীবন আপনাকে চাপ দেবে?

জীবন আপনাকে চাপ দেবে। কারণ সে চায়, আপনি কয়লা হয়ে ভেঙে পড়ুন আর হীরা হয়ে বেরিয়ে আসুন। এই চাপটা আসলে কোনও...Read more

0 0 Reacts 0 View 19,586 Comment 0

বাবার আচরনে খারাপ লাগলে এই পোস্ট আপনার জন্য!

বাবার আচরনে খারাপ লাগলে এই পোস্ট আপনার জন্য!

বাবার খারাপ আচরনে বাসা থেকে বের হয়ে যেতে ইচ্ছে হয়েছিল কখনো? কখনো কখনো হয়তো বা বাসা ছেড়ে চলে ও গিয়েছেন...Read more

0 0 Reacts 0 View 69,443 Comment 0

মনের জোরই কি মানুষের আসল শক্তি?

মনের জোরই কি মানুষের আসল শক্তি?

প্রতিদিন শুরু করো এক নতুন সাহস নিয়ে। মনের জোরই তোমার আসল শক্তি। জীবন কখনোই এক সোজা পথ নয়। প্রতিটি দিন নিজের...Read more

0 0 Reacts 0 View 53,484 Comment 0

জেদ করা ভালো না খারাপ!

জেদ করা ভালো না খারাপ!

জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে...Read more

0 0 Reacts 0 View 56,821 Comment 0