যেই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়!

যেই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়!

সংসার দুজন মানুষের মনের মিল হলেই হয় একটি সুখের সংসার। সুখ বিহীন সংসার তো কত জন করে। সংসার জীবনে সুখী হয় কয়জনে। তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়। ০১। তুমি যাকেই বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই। ০২। প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে, দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি। তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়। ০৩। প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। লাভ-ম্যারেজ বা সেটেল্ড, যে-প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্যজীবনই এরকম। এই সমস্যাগুলোকে দু'জনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম। দাম্পত্য-সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান। দাম্পত্য-সমস্যায় সংসারসাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে, সংসার তোমার জন্য নয়। ০৪। প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা কোরো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলসকে সুখ ভেবে নিয়ে, নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত কোরো না। পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়। ০৫। সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো─ তুমি তোমার জীবন থেকে সংসার-বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার-বিরুদ্ধ অভ্যাসগুলি─ ক. মূর্খতা, খ. উচ্ছৃঙ্খলতা, গ. শৃঙ্খলাহীনতা, ঘ. পরচর্চা, ঙ. পরশ্রীকাতরতা, চ. তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস, ছ. আলস্য, জ. অশ্রদ্ধা, ঝ. প্রেমহীনতা, ঞ. ভাষার বাজে ব্যবহার, ট. বিশ্বাসের সাথে প্রতারণা, ঠ. পারস্পরিক আলাপে অনীহা। উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়। ০৬। নিখুঁত দাম্পত্যজীবন বলে কিছু নেই। রেডিমেড সংসার বলে কিছু নেই। শর্টকাট দাম্পত্যসুখ বলে কিছু নেই। সংসার অর্থ─ দু'টি মানুষের একইমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্যজীবন হলো সেই চারাটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়; পরিচর্যা না-করলে, ধুঁকতে-ধুঁকতে, দ্রুতই মরে যাবে। তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়। ০৭। সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য, সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা। এ অপরাধ। আর, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে, তবে, সংসার শুরু করার আগে, কখনোই উদ্বিগ্ন হয়ো না─ এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা! নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের, কারও সাথে দাম্পত্য করতে যেয়ো না; কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দু'জন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা, এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। এই ঝুঁকি নেওয়ার সাহস না-থাকলে, সংসার তোমার জন্য নয়। ০৮। প্রেমভালোবাসাহীন সংসার একটি অভ্যাসমাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই─ চুক্তি। এই চুক্তির, বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে গণিকালয়। অর্থাৎ, প্রেমভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে, ডিভোর্স না-হওয়া মানে এই নয় যে─ এরা সুখী; কারণ─ ডিভোর্স সবসময় কাগজেকলমে হয় না, ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই। তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়। ০৯। সংসার আরম্ভ করার আগেই, অতীতের তৃতীয় কারও প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেমস্মৃতিকে, চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্যসাথীর সাথে প্রতারণার আরেক নাম প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা। ১০। সংসার করো। সংসারই পরিপূর্ণতা। কিন্তু, সংসার তখনই কোরো, যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায়, আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিয়ো না। এ বদভ্যাস পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

0 0 Reacts 1 View 108,737 Comment 0
Profile Photo

একটা ভরসার কাঁধ চাই!

একটা ভরসার কাঁধ চাই!

জীবনে খুব বেশি কিছু চাই না, শুধু চাই একটা কাঁধ, ভরসা করার মতো, শান্তি পাওয়ার মতো, ক্লান্ত দিনে মাথা রেখে...Read more

0 0 Reacts 0 View 38,248 Comment 0

কাউকে সময় দেওয়া গুরুত্ব কি?

কাউকে সময় দেওয়া গুরুত্ব কি?

যে তোমাকে সময় দিলো,সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিলো। গাছের চারা'র মাঝে যেমন ঠিক মত জল না,...Read more

0 0 Reacts 0 View 111,508 Comment 0

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

পারফেক্ট জীবনসঙ্গী পাওয়ার উপায়!

আমরা কেউই পারফেক্ট না। একজন মানুষ কোনো কাপড় নয়, যে তাকে কেটে-ছেঁটে নিজের মাপমতো বানিয়ে নেওয়া যাবে। মানুষ মানেই ত্রুটি,...Read more

0 0 Reacts 0 View 46,734 Comment 0

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে; যে ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই...Read more

0 0 Reacts 0 View 25,739 Comment 0

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ নিচে উপস্থাপন করা হল। ১। অবহেলা:কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না,...Read more

0 0 Reacts 2 View 111,982 Comment 0

বিখ্যাত ব্যক্তিদের মতে স্ত্রীকে যেভাবে ভালোবাসা উচিৎ!

বিখ্যাত ব্যক্তিদের মতে স্ত্রীকে যেভাবে ভালোবাসা উচিৎ!

বিখ্যাত ব্যক্তিদের মতে স্ত্রীকে যেভাবে ভালোবাসা উচিৎ নিন্মে দেওয়া হল। ১) যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট...Read more

0 0 Reacts 1 View 54,925 Comment 0

মেয়েদের আসল পদবি কি?

মেয়েদের আসল পদবি কি?

একজন বিবাহিতা ভদ্রমহিলাকে প্রশ্ন করা হলো আপনি হাউস ওয়াইফ না ওয়ার্কিং ওম্যান? ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়া উত্তর...Read more

0 0 Reacts 10 View 15,379 Comment 0

সম্পর্ক কি টেনে টুনে টিকে থাকে?

সম্পর্ক কি টেনে টুনে টিকে থাকে?

সম্পর্ক কখনো টেনে টুনে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান, এবং বোঝাপড়ার ওপর। ভালোবাসার মানুষটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ...Read more

0 0 Reacts 1 View 58,667 Comment 0

স্ত্রীকে খুশি রাখার কৌশল।

স্ত্রীকে খুশি রাখার কৌশল।

সাধারণত বিয়ের পর সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। বিয়ের মাধ্যমেই নতুন একটি পরিবারের গোড়া পত্তন। এরপর...Read more

0 0 Reacts 0 View 103,278 Comment 0

নারীর সৌন্দর্য কখন ফুটে ওঠে?

নারীর সৌন্দর্য কখন ফুটে ওঠে?

সবাই মনে করে নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে, দামি পোশাকে কিংবা বাহ্যিক সাজে। কিন্তু সত্যিটা হলো:— নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে তখনই,...Read more

0 0 Reacts 1 View 18,305 Comment 0