স্ত্রীকে খুশি রাখার কৌশল।

স্ত্রীকে খুশি রাখার কৌশল।

সাধারণত বিয়ের পর সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। বিয়ের মাধ্যমেই নতুন একটি পরিবারের গোড়া পত্তন। এরপর দুজন মানুষ তাদের ভালোবাসায় সাজিয়ে তোলে স্বপ্নের সংসার। দুজন দুজনের প্রতি মাখোমাখো এতো ভালোবাসা থাকার পরও সংসারে ভাঙনের সুর। আর ভালোবাসাময় দিনগুলো হারিয়ে যায় বিষাদের ঘন কালো মেঘের আড়ালে। এর অন্যতম কারনের মধ্যে রয়েছে সঙ্গীর আচরণ। আনন্দের বিয়ে কেন শেষ পরিণতি বিচ্ছেদে রুপ নেবে সেটাই বড় প্রশ্ন সকলের মনে। একটু সচেতন হলেই দেখা যায় সংসারটা সুখের হয়ে ওঠে। এছাড়াও সম্পর্কে নানা বাধা বিপত্তি আসতেই পারে। সব কিছু দূরে সরিয়ে কীভাবে ভালো থাকবেন দুজনে? চলুন জেনে নেয়া যাক স্ত্রীকে খুশি রাখার কৌশল: ১. স্ত্রীর ভুল ধরবেন না বেশি। রান্নায় কেন তেল বেশি হয়েছে, বা কেন মোটা হয়ে যাচ্ছ এসব বলে খোঁটা দেবেন না। এছাড়াও তার ভুল সবসময় ধরবেন না। এমনকী যদি কোনও অনুষ্ঠানে তিনি অজান্তে কোনও ভুল করেন তাহলেও তাকে সবার সামনে অপমান করবেন না। ২. আপনার বিয়ের ব্যাপারে গুরুত্ব দিন। নতুন সম্পর্ককে প্রাধান্য দিন। আর তাই সব কিছুর উর্ধ্বে স্বামী-স্ত্রী সম্পর্ককে গুরুত্ব দিন। স্ত্রীকে বাদ দিয়ে বাকিদের সঙ্গে সব সময় পরিকল্পনা করবেন না। মতামত দিন তার ইচ্ছেকেও। ৩. স্ত্রীর প্রশংসা করুন। অনেকেই আছেন সঙ্গীর দোষ খুঁজতে ব্যস্ত হয়ে যান। ভালো দিকটা চোখেই পড়ে না। আপনার স্ত্রী কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ঠ গর্বিত। আর তাই আপনিও আপনার স্ত্রীকে নিয়ে গর্ববোধ করুন। কখনও তাকে ছোট করবেন না। কারণ তিনি কিন্তু আপনাকে বিয়ে করে সুখী। আপনার সঙ্গে সংসার করতেই নিজের বাড়ি ছেড়ে এসেছেন। ৪. গুরুত্ব দিন স্ত্রীর মতামতকে। স্ত্রী যা বলছেন সবসময় তা হেসে উড়িয়ে না দিয়ে মন দিয়ে শুনুন। কারণ তিনি কখনও আপনাকে খারাপ উপদেশ দেবেন না। বরং আপনার কীসে ভালো হবে সেটাই তিনি মন দিয়ে দেখেন। আপনি তার কথায় সায় দিলে আপনার স্ত্রীরও তা ভালো লাগবে। ৫. স্ত্রীর সঙ্গে আপনিও শিখুন। বিয়ে করে আসার পর থেকেই একটি মেয়ে কিন্তু জীবন থেকে প্রতিনিয়ত শিখতে থাকে। একটি ছেলেও শেখে। আর এই শেখায় ভুল ত্রুটি থাকতেই পারে। আর তাই সব সময় স্ত্রীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন না। বরং তাকেও শিখে নেয়ার সুযোগ দিন। ৬. স্ত্রী কিন্তু আপনার সঙ্গেই খুশি থাকতে চান। আপনার স্ত্রী কিন্তু আপনার সঙ্গেই খুশি থাকতে চান। আর তাই তিনি যদি কোথাও যেতে চান বা কোথাও নিয়ে যাওয়ার অনুরোধ রাখেন অবশ্যই তা পালন করার চেষ্টা করুন। তিনি সম্পূর্ণ তৈরি হয়ে শুনলেন আপনি সেখানে যেতে চান না। এতে কিন্তু তার খারাপ লাগে। ৭. আপনার যথার্থ সম্মান বজায় আছে কিনা, সেদিকে কিন্তু তিনি সবসময়ই নজর রাখেন। তাই এটা আপনাকেও খেয়াল রাখতে হবে যে সবাই যেন আপনার স্ত্রীকে সম্মান করেন। ৮. ভাববাচ্যে কথা নয় স্ত্রীর সঙ্গে। কোনও সমস্যা হলে কিংবা কোনও কারণে রাগ হলে তা খুলে বলুন। ঘুরিয়ে কথা শোনাবেন না। কিংবা অপমান করবেন না। এমনকী তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়েও কথা বলানোর চেষ্টা করবেন না। বরং নিজে সমস্যার সমাধান করুন। এতে সম্পর্ক ভালো থাকবে। ৯. স্ত্রীকে স্পেশ্যাল ট্রিট দিতে পারেন বিশেষ দিনে। আবার দিনটিকে বিশেষ করতে স্ত্রীকে ঘুরতে নিতে পারেন কিংবা ডিনারে নিয়ে যেতে পারেন। স্ত্রীকে বুঝিয়ে দিন তিনি আপনার কাছে কতটা স্পেশ্যাল। পছন্দের মিষ্টি, চকোলেট, ফুল এসব উপহার দিতেই পারেন। ১০. সম্পর্কে সৎ থাকুন। যেকোনো সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। আর তাই অকারণে মিথ্যে না বলাই ভালো। একটা মিথ্যে ঢাকতে গিয়ে হাজারটা কথা বলতে হয়। আর সেখান থেকে সত্যি কথা বেরিয়ে আসে। যে কারণে স্ত্রীকে লুকিয়ে কোনো কাজ করবেন না। ধরা পড়ার সম্ভাবনা প্রবল। সুতরাং এই ছিল স্ত্রীকে খুশি রাখার কৌশল।

0 0 Reacts 0 View 103,278 Comment 0
Profile Photo

এরেঞ্জ ম্যারেজ কি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে?

এরেঞ্জ ম্যারেজ কি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে?

এরেঞ্জ ম্যারেজ দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ‎ ‎এলাকার এই সপ্তাহের একটা ঘটনা বলি। ছেলে প্রবাস ফেরত। বিয়ের জন্য মেয়ে দেখতে...Read more

0 0 Reacts 0 View 67,783 Comment 0

পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে ক্ষতিকর জিনিস কি?

পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে ক্ষতিকর জিনিস কি?

তুমি যদি আমাকে প্রশ্ন করো যে, তুমি যদি কারো সাথে প্রতিদিন নিয়ম করে কথা বলো তাহলে সেটা কি হবে? আমি...Read more

0 0 Reacts 0 View 57,203 Comment 0

বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর স্বামী-স্ত্রী যে সব বিষয়ে জানতে দরকার!

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই।...Read more

0 0 Reacts 7 View 14,337 Comment 0

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

কেন একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়?

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা।...Read more

0 0 Reacts 1 View 19,849 Comment 1

কেন সম্পর্কে ব্রেকাপ করা উচিৎ না?

কেন সম্পর্কে ব্রেকাপ করা উচিৎ না?

ঝগড়া ঝামেলা অশান্তি হবেই, সম্পর্ক যতই গভীর হোক না কেন। নিজেদের মধ্যে যতই আন্ডারস্ট্যান্ডিং থাক না কেন, যতই একে অপরকে...Read more

0 0 Reacts 0 View 57,104 Comment 0

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না... দেখা যায় শুধু তার দায়িত্ববোধ। যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খোঁজ খবর রাখে, আপনি...Read more

0 0 Reacts 3 View 13,550 Comment 0

শুধু শুধু কেন মানুষের অপ্রিয় হতে যাবেন?

শুধু শুধু কেন মানুষের অপ্রিয় হতে যাবেন?

শুধু শুধু কেন মানুষের অপ্রিয় হতে যাবেন তাই নিচে তুলে ধরা হল। ✔ এত স্ট্রেইট ফরওয়ার্ড হওয়ার দরকার নাই। বেশি উচিৎ...Read more

0 0 Reacts 0 View 26,309 Comment 0

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা হবেন কেন?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতের ৩০ মিনিটের জন্য না। বাকি ২৩ ঘন্টা ৩০...Read more

0 0 Reacts 0 View 52,438 Comment 0

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই!

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই!

যাকে ভালবাসবেন তাকে কখনও বলবেন না যে, আপনি তার জন্য মরিতে প্রস্তুত। তাকে জীবনের চেয়ে ও বেশী ভালবাসেন। এসব কথা বললে...Read more

0 0 Reacts 12 View 33,352 Comment 0

সব মেয়েরা কি টাকা পয়সার লোভী হয়?

সব মেয়েরা কি টাকা পয়সার লোভী হয়?

এ পৃথিবীতে সব মেয়েরা টাকা পয়সায় ইমোশন বিক্রি করে প্রেমে পড়ে না । কিছু কিছু মেয়েরা আছে টাকা পয়সা নিজেই...Read more

0 0 Reacts 1 View 109,237 Comment 0