রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন দেওয়া হল?

রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন দেওয়া হল?

রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন দেওয়া হয় তাই নিচে উপস্থাপন করা হল। পথে চলতে হরহামেশাই গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ দেখতে পাওয়া যায়। কিন্তু কখনো কি আমাদের মনে প্রশ্ন জেগেছে কেন গাছের গায়ে সাদা রং করা হয়? প্রকৃতপক্ষে, কোনো একক কারণ নয় বরং গাছের গায়ে সাদা রং করার সাথে বেশকিছু বিষয় জড়িয়ে আছে। সেসব বিষয়ে জানাতেই আজকের এই লেখা। জেনে রাখা দরকার, মূলত গাছগুলির সুরক্ষার কারণেই সাদা রং করা হয়ে থাকে। রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই সকল গাছ সাদা করার জন্য চুনের ব্যবহার করা হয়ে থাকে। ▪️সানস্কাল্ড থেকে সুরক্ষা গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ গাছকে সানস্কাল্ড থেকে মুক্তি দেয়। যখন কোনো গাছ সূর্যের আলোকরশ্মির অতিরিক্ত তাপের মধ্যে থাকে, তখন অনেক সময় গাছের বাকল খসে পড়ে। সূর্যের অতিরিক্ত তাপদাহের ফলে গাছের বহিরাবরণ ক্ষতিগ্রস্থ হওয়ার এই ঘটনাকেই সানস্কাল্ড বলে। গাছের বাকল ছাড়াও অন্যান্য অঙ্গ যেমন: পাতা, ফল ইত্যাদিও সানস্কাল্ডের শিকার হতে পারে। গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ দেওয়ার ফলে গাছের বাকল খসে পড়া কিংবা গাছের বহিরাবরণ ক্ষতিগ্রস্থ হওয়া থেকে গাছ রক্ষা পায়। যেহেতু, সাদা রং সবচেয়ে কম মাত্রায় আলোকরশ্মি শোষণ করে সেহেতু গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ থাকলে সূর্যরশ্মি শোষিত না হয়ে প্রতিফলিত হয়ে যায়। ফলে অত্যধিক তাপমাত্রাজনিত ক্ষয়ক্ষতি থেকেও গাছ রক্ষা পায়। ▪️ক্ষতিকর পোকামাকড় থেকে সুরক্ষা গাছের গায়ে সাদা রংয়ের জন্য হরহামেশাই চুন ব্যবহার করা হয়। তবে, শুধুমাত্র সাদা বর্ণের কারণেই গাছের গায়ে চুন ব্যবহৃত হয় না। চুনের রয়েছে আরো উপকারী গুণ। উইপোকা গাছের গায়ে এবং বাকলের নিচে বাসা বাঁধে যা গাছের জন্য মারাত্মক ক্ষতিকর। গাছের গায়ে চুন ব্যবহারের ফলে গাছে এ ধরনের ক্ষতিকর পোকামাকড় বাসা বাঁধতে পারে না। কারণ, চুন পোকামাকড়ের কোষকে শুষ্ক করে তোলে এবং নিঃশ্বাসে বাধার সৃষ্টি করে। ফলে, গাছের গায়ে চুনকাম করলে পোকামাকড় বাসা বাঁধতে পারে না। ▪️রোগ-বালাই থেকে সুরক্ষা গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ গাছকে বিভিন্ন রোগবালাই থেকেও সুরক্ষা প্রদান করে। ইউনিভার্সিটি অব মিসৌরি এবং ইউনিভার্সিটি অব ভার্মন্ট এর গবেষণায় দেখা গেছে, গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ গাছকে রোডেন্ট এবং বোরার রোগ থেকে সুরক্ষা দেয়। ▪️গাছের কুঁড়ির সুরক্ষা গাছের গায়ে সাদা রংয়ের প্রলেপ দিলে তা সূর্যরশ্মি থেকে গাছের নতুন কুঁড়িকে সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে, গাছের নতুন কুঁড়ির সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে সাদা রংয়ের প্রলেপ। ▪️নিরাপদে গাড়ি চালানোর উদ্দেশ্যে রাস্তার দুইধারে গাছ লাগানো হলে প্রায়শই সে গাছের গায়ে সাদা রং করে দেওয়া হয়। মূলত, রাতের বেলা গাড়ি চালকদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়ে থাকে। যে সকল রাস্তায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা থাকে না, সেসব রাস্তার দুই ধারে গাছের গায়ে সাদা রং করার ফলে গাড়ি চালনায় সুবিধা হয়।যেহেতু সাদা রং সবচেয়ে বেশি আলো প্রতিফলনে সক্ষম, সেহেতু গাড়ির হেডলাইটের আলো গাছের গায়ের সাদা রংয়ের উপর পড়লে তার প্রায় পুরোটাই প্রতিফলিত হয়। ফলে, চালকদের জন্য রাস্তার সীমানা অনুমান করে গাড়ি চালানোর ক্ষেত্রে সুবিধা হয়। সুতরাং, গাছের গায়ে সাদা রং করার ফলে বহুমাত্রিক উপকার পাওয়া যায়। এটি যেমন গাছের সুস্থভাবে বেঁচে থাকায় ইতিবাচক প্রভাব রাখে তেমনি পথচলতি মানুষ এবং যানবাহনের জন্যও উপকার বয়ে আনে অনেকটা সংকেত সদৃশ এই রং।

0 0 Reacts 1 View 97,269 Comment 0
Profile Photo

আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায় কি?

জীবনে পরিবারের পরেই বন্ধুত্বের অবস্থান। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় বন্ধুত্ব। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে...Read more

0 0 Reacts 8 View 9,789 Comment 0

নিজের মূল্য বুঝতে শেখাটাই কি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি?

নিজের মূল্য বুঝতে শেখাটাই কি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি?

যেসব জায়গায় আপনার কথার কোনো গুরুত্ব নেই, আপনার হাসির কোনো মূল্য নেই, কিংবা আপনার উপস্থিতিকে স্রেফ একটা 'অভ্যাস' মনে করা...Read more

0 0 Reacts 0 View 20,493 Comment 0

ধান্দাবাজ মানুষ চেনার সহজ উপায় কী?

ধান্দাবাজ মানুষ চেনার সহজ উপায় কী?

ধান্দাবাজ মানুষ চেনার সহজ উপায় নিন্মে উপস্থাপন করা হল। ❑ ধান্দাবাজ মানুষেরা সব সময় মিথ্যা আস্রয় নিবে। ❑ ধান্দাবাজ মানুষেরা সব সময়...Read more

0 0 Reacts 8 View 10,514 Comment 0

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল কি?

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল কি?

জীবনে কাজে লাগবে এমন ২০ টি স্কিল নিচে তুলে ধরা হল। ০১/ পাবলিক স্পিকিং - সবার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা...Read more

0 0 Reacts 0 View 25,812 Comment 0

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে সবসময় অনর্গল কথা বলতে পারা নয় বরং কখন কোথায় চুপ থাকতে হয় সেটা জানা। এমন কোনো বিষয়ে নিজের...Read more

0 0 Reacts 0 View 18,093 Comment 0

কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?

কোন ধরনের ছেলেরা প্রেম করতে পারে না?

যে ধরনের ছেলেরা প্রেম করতে পারে না! এক বাক্যে বলতে গেলে: বুদ্ধিমান ছেলেরা। এবার ব্যাখ্যায় আসি। নিচে বুদ্ধিমান ছেলেদের কয়েকটি বৈশিষ্ট্য...Read more

0 0 Reacts 7 View 9,949 Comment 0

Toxic মানুষ থেকে বাঁচার উপায় কি?

Toxic মানুষ থেকে বাঁচার উপায় কি?

Toxic মানুষ থেকে বাঁচার কয়েকটি উপায় নিচে তুলে ধরা হল। ০১) সীমা (Boundary) ঠিক করো :- সবাইকে সবকিছু বলার দরকার নেই।...Read more

0 0 Reacts 0 View 18,032 Comment 0

কেন সব কিছুর ব্যাখা দিতে নেই?

কেন সব কিছুর ব্যাখা দিতে নেই?

যেদিন বুঝবে সব কিছুর ব্যাখা দিতে নেই, সেদিন থেকেই মানষিক শান্তি শুরু হবে। সবাই তোমাকে বুঝবে না। কেউ ইচ্ছে করে ভুল...Read more

0 0 Reacts 0 View 18,910 Comment 0

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন...Read more

0 0 Reacts 10 View 10,179 Comment 0

ভদ্র মেয়ে চিনবেন যে সব লক্ষণ দেখে?

ভদ্র মেয়ে চিনবেন যে সব লক্ষণ দেখে?

ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। এমন অনেক পুরুষ আছেন যারা ভদ্র মেয়ে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না, অথচ...Read more

0 0 Reacts 2 View 96,946 Comment 0