আপনার যদি পান্তা ভাত, কাঁচা মরিচ, আর পেঁয়াজে তৃপ্তি আসে। জীবনেও এই কথা কারও সামনে মুখ ফুটে বলবেন না। বলবেন বিরিয়ানি ভালো লাগে, মোগলাই কাবাব ভালো লাগে। আস্ত খাসির রোস্ট, রেজালা আমার প্রিয় খাবার। কারণ আপনি যদি জানিয়ে দেন, আপনি সহজে খুশি হন। অল্পতেই আপনি তৃপ্তি অনুভব করেন,, আপনাকে খুশী করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই।তাহলে মানুষ আপনাকে সহজেই মাপার সাহস পেয়ে যাবে। এই সমাজে সহজ চাহিদার মানুষকে কদর করা হয় না। বরং ভাবা হয়, এ তো সামান্যতেই খুশি, এতেই ওর দিন চলে যাবে। ওরে না দিলেও মুখ ফুটে চাইবেনা। কম পড়লেও অভিযোগ করবেনা। তার তো চাওয়ারই নাই কিছু -- তাকে বেশিকিছু দিতেও হয়না! তবে কোনোদিন যদি আপনি মুখ ফুটে বলে ফেলেন। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে , অনেক দিন হলো খাই না। কিংবা আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, কখনো নেই না এবার দেয়া যাবে? তখনই মানুষগুলো বলতে শুরু করবে। এই তোমার এত অভিযোগ কেন? তুমি এতো আবদার করতেছো কেন, তোমার চাহিদা বেড়ে গেছে, হ্যানতেন ইত্যাদি। আপনার প্রতি থাকা সবধরনের সম্মান যেন এক মুহূর্তেই বিলীন হয়ে যাবে তাদের। তারা ভুলে যাবে, আপনি কতদিন নীরবে সহ্য করেছেন, কতবার নিজের চাওয়াকে চেপে রেখেছেন। নিজের প্রয়োজন, নিজের কত শখকে কুরবানী করেছেন শুধু সম্পর্কটা টিকিয়ে রাখতে, একটু শান্তি বজায় রাখতে। যত বেশি low maintenance ভাব ধরবেন, তত বেশি মানুষ ধরে নেবে! আপনাকে নিয়ে ভাবার কিছু নেই। এমনকি আপনি যদি একদিন নিজের ভালো লাগার কিছুও চান, সেটাও লাগবে দাবি, চাপ, বা বিরক্তি। তাই নিজেকে এমনভাবে ছোট করে তুলে ধরবেন না, যেন আপনি কিছুই চান না, আপনার কিছুই লাগেনা। আপনার অনুভবের দাম আছে। আপনার চাহিদারও মূল্য আছে। আপনার শখের গুরুত্ব আছে। আর যিনি সত্যিই আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে পান্তা ভাতে খুশি দেখলেও, আপনার জন্য বিরিয়ানি আনতে দ্বিধা করবেন না। আপনার মূল্য নিজেই তৈরি করুন ‘সহজে পাওয়া যায়’ এই তকমা যেন আপনার পরিচয় না হয়।
Life Story
Public . 19-Aug-2026নিজের মূল্য নিজেই তৈরি করুন!