একটা সময় বিয়ে প্রথা বিলুপ্ত হয়ে যাবে। বিয়ে হলো একটা বিজনেস। নারী কিংবা পুরুষ যে একটু ভালো পজিশনে থাকে সেই পার্টনারকে অবহেলা করে। আর এখন পরকীয়া বা বহুগামিতা তো ডাল ভাত। ঘরে যোগ্য কিংবা সুন্দরী বউ থাকার পরও পুরুষ গুলো পরকীয়া করে। নারীরা ও পরকীয়া করে। সৎ একটা পার্টনার পেতে ভাগ্য লাগে। শুধু যোগ্যতা ও সৌন্দর্য দিয়ে ভালোবাসা পাওয়া যায় না৷ আমার ফেসবুক লিস্টেই অনেক নারী আছে। অনেক পরিচিত আছে যারা ভালো চাকরি করে। তাঁদের বেতনে/ইনকামে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের লোভ আছে । মেয়েটার ইনকাম ভোগ করা নিয়ে নানা রকম পারিবারিক রাজনীতি তাঁরা ও ফেইস করে। ইনকাম করলেই যে মেয়েরা সংসারে সুখী বিষয়টা তেমন নয়। বরং মেয়েটার ইনকামের দিকে কুৎসিত নজর থাকে। পরিবার ও সমাজের মানুষের। পুরুষরা দায়িত্ব নিতে চায় না অথচ বিয়ে করতে চায়। বিয়ে এতো সহজ বিষয় না। তাই অতি শিক্ষিত,ধনী কিংবা সেলিব্রিটিরা ও যুগল জীবনে সুখী হতে পারে না। বাংলাদেশে বহু পুরুষ আছে ঘরের বউটাকে অযত্নে অবহেলায় রাখে৷ ঘরের বউয়ের পেছনে খরচ করতে গায়ে লাগে। অথচ ওই একই পুরুষ সমাজে বিভিন্ন মানুষের পেছনে ঠিকই খরচ করে। পরকীয়ায় আক্রান্ত হলে তো কথাই নেই। পরকীয়ার নারীর পেছনে সেধে সেধে খরচ করবে কিংবা ঘরের বউয়ের পেছনে খরচ করতে চাইবে না। তাহলে কেমনে সম্পর্ক টিকবে। বহু নারীকেও দেখি হাজবেন্ডের যত্নের বিষয়ে কোন খোঁজ নেই। অথচ আফিস বা নিজের পুরুষদের বিষয়ে খুব সচেতন। সংসার পবিত্র জায়গা। এখানে দু'জন মানুষের সমান এফোর্ট দিতে হয়। সংসারকে গুরুত্ব দিতে হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে সততার সাথে দাম্পত্য সঙ্গীর প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ব পালন করতে হয়। আজকাল নিজের প্রয়োজনে মানুষ যে সবার্থপর, ঠকআাজ আর লোভী। কেউই আর বিয়ে নামক বন্ধনে জড়াবে না। তারপর পারিবারিক রাজনীতি, পারিবারিক দায়বদ্ধতা ও পারিবারিক অনেক বিষয় থাকে যা একটা দম্পতির জীবনকে বিষিয়ে দেয়। যাদের অনেক পারিবারিক দায়বদ্ধতা থাকে তাঁদের বিয়ে নামক বিষয়ে না জড়ানোই ভালো। একটা বিয়ে মানে একটা মানুষের জীবনের অস্তিত্বের দায়িত্ব নেওয়া। এই বোধটা এখন মানুষের মনোজগত থেকে হারিয়ে গেছে। তারচেয়ে একা বাঁচতে শেখাই ভালো। মেয়েরাই এখন বেশি ডিভোর্স দেয়। মেয়েরা বিয়ে ও করতে চায় না। মেয়েরা বিয়ের চেয়ে স্বাবলম্বী হওয়ার জন্য বেশি চেষ্টা করে। দিনশেষে পৃথিবীর কেউই পুরোপুরি সুখী না। সবাই যার যার জীবনে একা। তাই একা বাঁচতে শেখাই ভালো৷
Life Story
Public . 14-Jan-2026বিয়ে প্রথা কি বিলুপ্ত হয়ে যাবে?