কাউকে অবহেলা না করে কেন ভালোবাসতে শিখো?

কাউকে অবহেলা না করে কেন ভালোবাসতে শিখো?

প্রতিদিন খোঁজ রাখা মানুষটাও একদিন হারিয়ে যাবে যদি তুমি একদিনের জন্য হলেও তার খোঁজ না নেও! প্রতিদিন ভালোমন্দ বুঝে শাসন করা মানুষটাও একদিন আর তোমাকে শাসন করবে না যদি তুমি তাকে মূল্য না দাও! তোমাকে উপকার করা বন্ধুটাও একদিন তোমাকে ভুলে যাবে যদি তার উপকারের কৃতজ্ঞতা প্রকাশ না করো! জগতে এ নিয়মের বাহিরে কেউ নাই, বাহিরে কেউ থাকে না। একটা গাছকে তুমি যত যত্ন নিবে যত পরিচর্যা করবে গাছটি আরো তত দ্রুত বড় হয়ে তোমাকে ছায়া দিতে থাকবে। যদি গাছটির পরিচর্যা না করো গাছটি শুকিয়ে মরে যাবে। তেমনি প্রতিদিন খোঁজ রাখা মানুষটাও যদি তোমার বিন্দুমাত্র নজর না পায় সেও একদিন তোমাকে ভুলে যেতে বাধ্য হবে। তুমি ছোটদের একটা আদেশ করলে সে যদি তোমার আদেশটি অমান্য করে তাহলে পরবর্তীতে তুমি তাকে আদেশ করতে যাবে না, কারণ সে তোমাকে মানে না। তেমনি ভাবে কেউ একজন তোমার ভালোমন্দ বুঝে তোমাকে শাসন করে আর তুমি যদি তাকে গুরুত্ব না দাও, সেও একদিন তোমার উপর থেকে অধিকার করা বন্ধ করে দিবে। তুমি কাউকে উপকার করলে বিনিয়মে সে একটা ধন্যবাদ পর্যন্ত দিলো না, পরবর্তীতে তাকে উপকার করতে সহজে আসবে না কারণ সে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। তেমনিভাবে কেউ তোমাকে উপকার করেও যদি তোমার কৃতজ্ঞতা না পায়, পরবর্তীতে তার কাছ থেকেও উপকার আশা করাটা বোকামি। তোমার অবহেলা সহ্য করে কেউ হয়তো তোমার কাছে একদিন, দুইদিন, কিংবা তিনদিন পর্যন্ত চলে আসবে কিন্তু চতুর্থ দিন তুমি আর তাকে পাবে না। কারণ ততদিনে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছে। তোমার বাড়ির পাশে কুকুরকে নিয়মিত তাড়িয়ে দেখো, কুকুরও তোমার এলাকা ছেড়ে পালাবে আর সেখানে তো আমরা মানুষ। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ চলে না। বিনা স্বার্থে যে সবার সাথে তাল মিলিয়ে চলে সে ব্যক্তিত্বহীন। স্বার্থ ছাড়া মানুষ হয় না। যে বলে আমি কারো কাছে স্বার্থ রাখি না সে মিথ্যা বলে। শুধু তাই নয়, মনে মনে সে আরো প্রচুর স্বার্থ পুষে রাখে, যেটা তোমাকে ধরাও দিবে না। কাজে কর্মে বুঝিয়ে যাবে সে আসলে স্বার্থপর ছিলো। কেউ তোমার সাথে ভালো ব্যবহার করলে বিনিময়ে সেও তোমার ভালো ব্যবহার আশা করে। যে তোমার খোঁজ রাখে সেও চায় তুমি তার একটু হলেও খোঁজ রাখো। মনে রেখো, বিনা স্বার্থে মানুষ হয় না, বিনা স্বার্থে মন হয় না। যে তোমার নিয়মিত খোঁজ রাখে, তোমার কেয়ার করে, বিনিময়ে একটু হলেও তার খোজ নিও। যে তোমার একদিন হলেও উপকার করেছে তাকে কখনো ভুলে যেও না, সে শত্রু হলেও তার কাছে তুমি কিন্ত ঋণী। কাউকে অবহেলা না করে ভালোবাসতে শিখো এতে নিজেকে ছোট করা হয় না বরং নিজের ব্যক্তিত্ব প্রকাশ পায়।

0 0 Reacts 0 View 35,516 Comment 0
Profile Photo

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে কিভাবে তৈরি করলে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হয় না?

নিজেকে এমনভাবে মূল্য দাও, যেন আর কখনো কাউকে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে না হয়। নিজের মূল্য বোঝো এবং নিজেকে আরও...Read more

0 0 Reacts 0 View 18,844 Comment 0

কেন যায় ছেলেরা তার শখের নারীকে ছেড়ে দেয়?

কেন যায় ছেলেরা তার শখের নারীকে ছেড়ে দেয়?

অনেক সময় দেখা যায় ছেলেরা তার শখের নারীকে ছেড়ে দেয়, তখন সবার মনে একটা প্রশ্ন জাগে কেন ছেড়ে গেল।...Read more

0 0 Reacts 0 View 35,445 Comment 0

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় গুলো কি?

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। বিয়ে প্রতি রাতের ৩০ মিনিটের জন্য না। বাকি ২৩ ঘন্টা ৩০...Read more

0 0 Reacts 4 View 11,099 Comment 0

একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে?

একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে?

একজন পুরুষ যেরকম স্ত্রী অপছন্দ করে তাই নিচে তুলে ধরা হল। ◑ অভিযোগকারিণী নারী :- যে নারী সমস্যা ও জটিলতা সৃষ্টি...Read more

0 0 Reacts 0 View 120,121 Comment 0

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন?

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন এই সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে তুলে ধরা হল। ০১) একসাথে কখনো রেগে যাবেন নাঃ- বিবাহিত...Read more

0 0 Reacts 0 View 24,373 Comment 0

মেয়েদের যে কৌশলে পুরুষরা সহজেই ফাঁদে পড়ে!

মেয়েদের যে কৌশলে পুরুষরা সহজেই ফাঁদে পড়ে!

নারীরা নাকি মায়া, রহস্য আর কৌশলের জগতে বেশ পারদর্শী। এমনটাই দাবি করেন অনেক পুরুষ। আসলে সম্পর্কের জগতে নারী-পুরুষ উভয়েই নিজেদের...Read more

0 0 Reacts 0 View 45,826 Comment 0

কীভাবে কাউকে খুশি করা যায়?

কীভাবে কাউকে খুশি করা যায়?

কখনো ভেবে দেখেছেন, আপনার বলা একটামাত্র কথাই কারো জন্য স্বস্তির আশ্রয় হতে পারে? আপনার ব্যবহার করা কিছু সাধারণ শব্দ হয়তো...Read more

0 0 Reacts 0 View 78,728 Comment 0

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা!

যেসব কারণে সখের নারীকেও ছেড়ে যান পুরুষরা!

ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারেন পুরুষের অনেক কাঙ্ক্ষিত – রূপে, কথায়,...Read more

0 0 Reacts 0 View 58,589 Comment 0

প্রেমে পড়ার মধ্যে সুন্দর ব্যাপার কি?

প্রেমে পড়ার মধ্যে সুন্দর ব্যাপার কি?

প্রেমে পড়ার মধ্যে একটা ভয়ংকর সুন্দর ব্যাপার আছে। সাহসীকতা আছে, উন্মাদনা আছে, মাদকতা আছে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার আনন্দ আছে।...Read more

0 0 Reacts 0 View 48,721 Comment 0

একটা মানুষ জীবনে কয়বার প্রেমে পড়ে?

একটা মানুষ জীবনে কয়বার প্রেমে পড়ে?

একটা মানুষ তিন বার তার জীবনে প্রেমে পড়ে। সে না চাইতেও তার জীবনে প্রেম আসে। প্রেমের পড়ার নিদিষ্ট কারণ হলো: ❑...Read more

0 0 Reacts 0 View 46,590 Comment 0