কখনো ভেবে দেখেছেন, আপনার বলা একটামাত্র কথাই কারো জন্য স্বস্তির আশ্রয় হতে পারে? আপনার ব্যবহার করা কিছু সাধারণ শব্দ হয়তো কারো মলিন দিনকে উজ্জ্বল করে দিতে পারে! আমরা কত কিছু নিয়ে ভাবি, কত কিছুতে সচেতন থাকি—কিন্তু আমাদের নিজেদের কথাবার্তার গুরুত্ব কি কখনো সত্যিই বুঝেছি? অথচ শুধু আমাদের বলা কথাতেই কেউ আপন হয়ে যেতে পারে, কেউ একটু শান্তি খুঁজে নিতে পারে, কেউ হয়তো নিজের ভেতরের ক্লান্তিটুকু ভুলে যেতে পারে। সব ভালোবাসা কি ছুঁয়ে দেওয়ায় থাকে? সব যত্ন কি হাতে ধরে বোঝানো যায়? না, অনেক সময় শুধু মনের মতো কিছু কথা, উষ্ণ কিছু শব্দ দিয়েই একজন ক্লান্ত, ভেঙে পড়া মানুষকে আগলে রাখা যায়। এমনভাবে জড়িয়ে ধরা যায়, যা হয়তো হাতের স্পর্শ থেকেও গভীর। আমরা ভাবি, কীভাবে কাউকে খুশি করা যায়, কীভাবে যত্ন নেওয়া যায়। অথচ ভুলেই যাই—শব্দের যত্নই পৃথিবীর সবচেয়ে নরম, সবচেয়ে সুন্দর, আর সবচেয়ে গভীর যত্ন।
Love Story
Public . 04-Apr-2025কীভাবে কাউকে খুশি করা যায়?