লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পার্মানেন্ট মানুষটা বেশি জরুরি। সুন্দর মুখায়বের পেছনে না দৌড়ে,একটা সুন্দর মনের পেছনে দৌড়ান। সুন্দর মন, মানসিকতা না থাকলে সুন্দর মুখায়ব অর্থহীন! সুন্দর মুখায়বের চেয়ে, একজন লয়্যাল মানুষ পাওয়া জীবনে বেশি সৌভাগ্যের। কার পাশে আপনাকে ভালো মানায় এটা না দেখে, বরং এটা দেখুন কে আপনার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল,দায়িত্ববান ও যত্নশীল। কোটি টাকার মালিক হলেই যে সে আপনার সব শখ, আহ্লাদ, স্বপ্ন, ইচ্ছে পূরণ করবে এমনটা কিন্তু নয়। কুড়ি হাজার টাকার মালিকও যে স্বপ্ন পূরণ করতে পারবে না তা কিন্তু নয়, সবাই পারে তাদের সাধ্য অনুযায়ী! সাধ্য অনুযায়ী স্বপ্ন পূরণ করতে হলেও টাকার মালিকের স্ব-ইচ্ছা থাকতে হবে, আপনার ইচ্ছের মূল্য দেওয়ার মতো সুন্দর মানসিকতা থাকতে হবে। জীবনে চলার পথে—একজন দায়িত্ববান, শ্রদ্ধাশীল ও যত্নশীল, সুন্দর মানসিকতার মানুষ পাওয়া যে কোন মানুষের জন্যই পরম সৌভাগ্যের!
Love Story
Public . 22-Apr-2025লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পার্মানেন্ট মানুষটা বেশি জরুরি কেন?