চাহিদা যত কম, সুখ তত বেশি! এই কথা আমারে দিয়ে খাটে না। আমি চাহিদা কমাইয়া দেখছি, তারপরেও কেমনে মারা খাইতে হয়! শখের জিনিসটা ত্যাগ করছি, তবুও য'ন্ত্রণা কমে নাই। পৃথিবীর সবকিছুর উপর থেকে মন উঠাইয়া দিছি। ভাবছি, এবার শান্তি পামু। হইছে উল্টা। যেটুকু চাইছি, সেইটুকুও ভাগ্যে জোটে নাই। আমি দেখছি, যাদের চাওয়া অনেক, যারা শুধু নিজের বেলায় চায়, অন্যের কষ্ট বুঝে না, তাদের কপালেই সব কিছু জোটে। যা চায় নাই, তাও পাইছে। সমস্যাটা হইলো গিয়া, আমার মতো মানুষদের নিয়া। আমরা ত্যাগ করি, মায়া ছাড়ি, ঠিক আছে কইরা সব মানায়া নেই, তবুও শেষমেশ শান্তি মেলে না। পাই না কারো মতো একটুখানি সুখও। হাসি মুখে থাকি ঠিকই, তবে ভেতরটা দিন দিন পু'ইড়া খাইতেছে। চাওয়া কমাইলে সুখ বাড়ে—এইটা বইয়ের কথা হইতে পারে, কিন্তু আমার জীবনে এইটা পুরাই মিথ্যা।
Life Story
Public . 25-Nov-2025চাহিদা যত কম, সুখ তত বেশি!