কেন জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না?

কেন জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না?

জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। কারণ কথা বলা সহজ, পাশে থাকা কঠিন। অনেক সময় মানুষ শুধুমাত্র তোমার সাফল্যের ফলাফল দেখে আসে, কিন্তু জীবনের কঠিন মুহূর্তগুলোতে পাশে দাঁড়ায় না। যখন সবকিছু ভেঙে পড়ে, যখন তোমার সাহস নিঃশেষ হয়ে যায়, তখন খুব কম মানুষই থাকে তোমার আশেপাশে। সেই সময়েই বোঝা যায়, কে সত্যি তোমার। আর কে শুধু তোমার সাফল্যের দর্শক। জীবনের যুদ্ধে জেতে শুধু তারাই, যারা নিজের শক্তিতে বিশ্বাস রাখে। যারা মনে করে, আমিই জিতবো। তারা কারও স্বীকৃতি বা সঙ্গের অপেক্ষা করে না। তারা জানে, জয়ের শুরু হয় বিশ্বাস থেকে, আর শেষ হয় দৃঢ়তার মধ্য দিয়ে। জীবন কোনো বইয়ের মতো সহজ নয়, এবং কেউ তোমার জন্য লড়াই করে দিবে না। তুমি যদি সত্যিই জিততে চাও, তোমার নিজের মনোবল, ধৈর্য্য, এবং অধ্যবসায়ের ওপর নির্ভর করতে হবে। সফলতা কখনো সহজে আসে না। পথ কঠিন, প্রতিবন্ধকতা অনেক, কিন্তু সেই যোদ্ধারাই বিজয়ী হয়, যারা হাল ছাড়ে না। তারা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেয়, ভয়কে অনুপ্রেরণায় রূপান্তর করে, আর একা চলার সাহসকে শক্তিতে পরিণত করে। তাই কখনো ভয় পেও না একা চলতে, কারণ একা পথ চলার সাহসই তোমাকে পৌঁছে দেবে সেই জায়গায়, যেখানে হাততালি দেবে সেই মানুষগুলো, যারা একদিন তোমার পাশে দাঁড়াতে পারেনি। স্মরণ রেখো, জীবনের আসল বিজয় শুধু সফলতা নয়, বিজয়ের পথে ধৈর্য্য, আত্মবিশ্বাস, এবং নিজের প্রতি বিশ্বাসই আসল অর্জন। 👉 তুমি যদি মনে রাখো, আমিই জিতবো, তাহলে জীবনের যেকোনো যুদ্ধেই তুমি অনিবার্যভাবে জিতবে।

0 0 Reacts 0 View 38,983 Comment 0
Profile Photo

ম্যাচিউর আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে, কেউ জব পেয়েছে শুনা মাত্রই স্যালারি কত জিজ্ঞেস করা নয়, কেউ ইনভাইট করলে, সে কি খাওয়াবে সেটার লিস্ট...Read more

0 0 Reacts 0 View 42 Comment 0

কেন বিয়ের অনুষ্ঠানে খাবার অপচয় করবেন না!

কেন বিয়ের অনুষ্ঠানে খাবার অপচয় করবেন না!

একটা বিয়ের অনুষ্ঠানে এভাবে খাবার অপচয় মানে একজন মেয়ের বাবার গলায় ছুড়ি চালিয়ে দেওয়া। এগুলো অপচয় না করলে লোকেরা কিছুদিন...Read more

0 0 Reacts 0 View 116,594 Comment 0

বইপড়া কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?

বইপড়া কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?

বইপড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস। আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু-কিশোরদের মধ্যে, তাহলে তা সর্বশ্রেষ্ঠ। বইপড়ার অভ্যাস...Read more

0 0 Reacts 1 View 108,308 Comment 0

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর কি করবেন?

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর কি করবেন?

কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর, আমরা সাধারণত দু’টি পথে হাঁটতে পারি। অথবা তাকে পরিবর্তন করার চেষ্টা করি, অথবা নিজেদের ভেঙে...Read more

0 0 Reacts 0 View 33,740 Comment 0

নিজের মূল্য নিজেই তৈরি করুন!

নিজের মূল্য নিজেই তৈরি করুন!

আপনার যদি পান্তা ভাত, কাঁচা মরিচ, আর পেঁয়াজে তৃপ্তি আসে। জীবনেও এই কথা কারও সামনে মুখ ফুটে বলবেন না। বলবেন বিরিয়ানি...Read more

0 0 Reacts 0 View 767 Comment 0

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় কি?

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হলো। জীবনের কোন দুঃখই চিরস্থায়ী নয়, যে বেদনা আজ বুককে ভারী করে রাখে, সময় তার ক্ষত...Read more

0 0 Reacts 0 View 36,272 Comment 0

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে। এইটা হচ্ছে প্রেম। আরেকটা মেয়ে আছে, যাকে তুমি অনুভব করো। তাকে ভালো লাগার...Read more

0 0 Reacts 1 View 99,977 Comment 0

তুমি ভাবছো, তোমার পরিকল্পনাগুলো কাজ করেনি?

তুমি ভাবছো, তোমার পরিকল্পনাগুলো কাজ করেনি?

সুনীতা উইলিয়ামস আর ব্যারি উইলমোর ভেবেছিলেন, মাত্র ৮ দিনের জন্য মহাকাশে যাচ্ছেন। শেষ পর্যন্ত তারা ২৮৬ দিন সেখানে থেকে গেছেন। তারা আক্ষরিক...Read more

0 0 Reacts 0 View 82,722 Comment 0

লাইফে কেন প্রচুর টাকা ইনকাম করতে হবে।

লাইফে কেন প্রচুর টাকা ইনকাম করতে হবে।

লাইফে টাকার গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে...Read more

0 0 Reacts 0 View 119,120 Comment 0

কেন নিজেকে সস্তা ভাবতে নেই!

কেন নিজেকে সস্তা ভাবতে নেই!

নিজেকে সস্তা ভাবতে নেই! সবাইকে মন খুলে, খোলা বইয়ের মতো নিজেকে পড়তে দেওয়ার সুযোগ করে দিতে নেই। মনে রাখবেন, যে একটা...Read more

0 0 Reacts 0 View 38,562 Comment 0