কোন ধরনের মানুষ জীবনে আসলে সুখী হওয়া যায়!

কোন ধরনের মানুষ জীবনে আসলে সুখী হওয়া যায়!

যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু! আমাদের জীবনে কত মানুষ আসে, যায় কেউ চায় সাফল্য, কেউ খুঁজে স্বার্থ, কেউ আবার মিশে যায় নিজের প্রয়োজন মেটাতে। কিন্তু এমন একজন মানুষ, যে নিঃস্বার্থভাবে চায় আপনার জীবনে ভালো কিছু ঘটুক সে সত্যিই আশীর্বাদ হয়ে আসে জীবনে। এই মানুষটা হয়তো খুব বেশি কিছু দিতে পারে না, না উপহার, না অর্থ, না সময়। কিন্তু সে আপনার জন্য মন থেকে চায় সুখ। চায় আপনি হাসুন, আপনি এগিয়ে যান, আপনি নিজেকে খুঁজে নিন সেই আলোর পথে যেখানে আপনার শান্তি আছে। এই মানুষটা হয়তো দূর থেকে দেখে, আপনাকে নিয়ে ভাবে। হয়তো মাঝে মাঝে খোঁজ নেয়, ছোট একটা মেসেজ দেয়, তোমার খেয়াল রাখো, ভালো থেকো, কিংবা আমি তোমার পাশে আছি। আর ঠিক তখনই বোঝা যায়, ভালোবাসা মানেই কেবল কাছাকাছি থাকা নয় ভালোবাসা মানে কারও মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা করা। এই মানুষটার অস্তিত্ব অনেক সময় আমরা বুঝতেও পারি না, অবহেলা করি, উপেক্ষা করি। অথচ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদই হয়তো সে যে চায় না কিছু, কেবল চায় আপনি ভালো থাকুন। এইরকম মানুষ খুব কম আসে জীবনে। যদি কখনও এমন কাউকে খুঁজে পান, যে নিঃস্বার্থভাবে আপনার ভালো চায়, তাকে ধরে রাখুন। তার কদর করুন। কারণ এই পৃথিবীতে নিজের মতো কাউকে খুঁজে পাওয়া সহজ, কিন্তু নিঃস্বার্থভাবে আপনার জন্য প্রার্থনা করে এমন কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার। শেষে একটা কথাই বলি— ভালোবাসা মানে যখন কেউ আপনার জন্য নিজের ইচ্ছেকে দূরে রেখে চায় আপনি সুখী হন। আর এমন মানুষই, আপনার জীবনে আসা সবচেয়ে সুন্দর উপহার।

0 0 Reacts 0 View 47,601 Comment 0
Profile Photo

কেমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন!

কেমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন!

বিয়ের উপযুক্ত মেয়েদের ফ্যামেলির উদ্দেশ্য বলছি। আপনার মেয়েটাকে টাকা ওয়ালার সঙ্গে নয়। একজন মানুষের সঙ্গে বিয়ে দিন। একজন দিনদার ছেলের সঙ্গে...Read more

0 0 Reacts 0 View 62,314 Comment 0

ভালোবাসা মানে কি এবং ভালোবাসা কাকে বলে?

ভালোবাসা মানে কি এবং ভালোবাসা কাকে বলে?

ভালোবাসা মানে হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাঁর সম্পূর্ণ অস্তিত্বটাকেই আপনাকে ভালোবাসতে হবে। তাঁকে আপনার কাছে একদম নিখুঁত মনে করতে হবে। সে...Read more

0 0 Reacts 0 View 58,594 Comment 0

প্রেমে পড়ার মধ্যে সুন্দর ব্যাপার কি?

প্রেমে পড়ার মধ্যে সুন্দর ব্যাপার কি?

প্রেমে পড়ার মধ্যে একটা ভয়ংকর সুন্দর ব্যাপার আছে। সাহসীকতা আছে, উন্মাদনা আছে, মাদকতা আছে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার আনন্দ আছে।...Read more

0 0 Reacts 0 View 48,721 Comment 0

মানুষের আকর্ষণ তৈরি হয় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি হয় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। ➺ শরীর ➺ চেহারা ➺ যোগ্যতা ➺ আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব...Read more

0 0 Reacts 0 View 77,970 Comment 0

ভালোবাসা, যোগ্যতা আর জীবনের মানে কি?

ভালোবাসা, যোগ্যতা আর জীবনের মানে কি?

এই পৃথিবীতে এমন একটি মানুষকেও খুঁজে পাওয়া যাবে না, যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কারণ ভালোবাসা পেতে হলে যোগ্যতা লাগে। এই সত্যটা...Read more

0 0 Reacts 0 View 57,363 Comment 0

ক্ষণিকের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু কেন সারাজীবনের দায়িত্ব কেউ নিবে না?

ক্ষণিকের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু কেন সারাজীবনের দায়িত্ব কেউ নিবে না?

ক্ষণিকের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারাজীবনের দায়িত্ব হাসবেন্ড ছাড়া কেউ নিবে না। কেননা ক্ষনিকের দায়িত্ব নিতে দায়বদ্ধতার প্রয়োজন হয়...Read more

0 0 Reacts 0 View 19,351 Comment 0

অবহেলা কি খুব খারাপ জিনিস?

অবহেলা কি খুব খারাপ জিনিস?

অবহেলা খুব খারাপ জিনিস। যারা অবহেলা করে তারা হয়! জীবনে অবহেলিত হয় নি যার জন্য অবহেলার তীব্র কষ্ট তারা অনুভব...Read more

0 0 Reacts 0 View 67,617 Comment 0

একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী কিভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে?

একজন প্রাপ্তবয়স্ক নারী যেভাবে বুঝে ফেলেন যে, পুরুষটি তাকে পছন্দ করে তাই হল। মানুষের অনুভূতি কখনোই পুরোপুরি লুকিয়ে রাখা যায় না।...Read more

0 0 Reacts 0 View 65,431 Comment 0

কখন সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি?

কখন সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি?

জীবন মানেই একের পর এক সম্পর্কের বাঁধন—কখনো তা মায়ার, কখনো ভালোবাসার, কখনো আবার কেবলই সামাজিক দায়িত্বের। পরিবার, বন্ধু, প্রেম, সঙ্গী—এই...Read more

0 0 Reacts 0 View 73,563 Comment 0

আমার কোন চাওয়াই কেন পূর্ণতা পায় না?

আমার কোন চাওয়াই কেন পূর্ণতা পায় না?

কত বসন্তই তো এসে ফিরে গেল, ফিরে গেল কতগুলো গুরুত্বপূর্ণ দিন, মাস ও বছর, আমাকে মেনে নিতে হয় সকল ব্য'থার...Read more

0 0 Reacts 0 View 22,516 Comment 0