ভালোবাসা মানে কি এবং ভালোবাসা কাকে বলে?

ভালোবাসা মানে কি এবং ভালোবাসা কাকে বলে?

ভালোবাসা মানে হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তাঁর সম্পূর্ণ অস্তিত্বটাকেই আপনাকে ভালোবাসতে হবে। তাঁকে আপনার কাছে একদম নিখুঁত মনে করতে হবে। সে যেমনি হোক আপনার চোখে সে থাকবে পৃথিবীর সব সৌন্দর্যের শ্রেষ্ঠ উপমা। আপনি যদি তাঁর মধ্যে হাজারটা খুঁত খোঁজে বের করেন। আপনি যদি তাকে অন্য কারো সাথে তুলনা করতে থাকেন,আপনি যদি তাকে সারাক্ষন বলতে থাকেন তোমার গায়ের রং শ্যামলা বর্নের না হয়ে আরেকটু ফর্সা হলে ভালো হতো,তুমি খাটো আরেকটু লম্বা হলে ভালো হতো, তুমি বেশি রোগা আরেকটু স্বাস্থ্যবান হলে ভালো হতো, যদি আপনি এভাবে প্রতিনিয়ত তাঁর সবকিছুতে খুঁত ধরতে থাকেন। তার প্রতি অসন্তুষ্ট থাকেন। তাহলে দয়া করে আপনি এটা দাবি করবেন না যে, আপনি তাকে ভালোবাসেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে, সে একটা মানুষ কোনো পণ্য নয়। কেউ কখনোই কারো চাহিদা মতো হয়না! কাউকে ভালোবাসলে চাহিদা মতো মনে করতে হয়। আপনি যদি তাকে আপনার জন্য পারফেক্ট মনে করতে না পারেন। তাহলে আপনি নিঃসন্দেহে তাঁকে ভালোবাসেন না। কারন, কাউকে ভালোবাসলে তাঁর ভালো দিকটাকেও আপনাকে ভালোবাসতে হবে তাঁর খারাপ দিকটাকেও আপনাকে ভালোবাসতে হবে। কাউকে ভালোবাসলে হারানোর তীব্র ভয় আর পাওয়ার প্রাণপন চেষ্টা থাকতে হয়। যদি আপনার মধ্যে তাঁকে হারানোর তীব্র ভয় আর পাওয়ার প্রাণপন চেষ্টা না থাকে, তাহলে আপনি তাকে ভালোবাসেন না। এটাকে ভালোবাসা দাবি করবেন না। আপনি যদি তাঁর সাথে কথা না বলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন থাকতে পারেন, তাহলে আপনি দয়া করে এটা দাবি করবেন না যে আপনি তাকে ভালোবাসেন। কারন কেউ যদি কাউকে মন থেকে সত্যিই ভালোবেসে ফেলে তাহলে কোনো ভাবেই তাঁর সাথে কথা না বলে থাকতে পারবে না। হাজার ব্যস্ততার মধ্যেও তাঁর জন্য একটু সময় বের করে নিবে। আপনি যদি তাঁর অনুপস্থিতিতে শূন্যতা অনুভব না করে তাঁর শূন্যস্থান পূরণ করার জন্য অন্য কারো সাথে কথা বলতে পারেন! সময় কাটাতে পারেন, তাহলে আপনি এটা বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন। কাউকে ভালোবাসলে তাঁর চোখের ভাষা পড়তে হয়, তাঁর না বলা কথাগুলো বুঝে নিতে হয়। তাঁর হৃদয় স্পর্শ করতে হয়। তাঁর মনের ভাবনাগুলো অনুভব করতে হয়। তাঁর মুখে না বলা ব্যাথাগুলো ভালোবাসার ছোঁয়ায় দূর করে দিতে হয়? কাউকে ভালোবাসি কথাটা বলাটা যতটা সহজ। তাঁকে ভালোবেসে তাঁর হাতে হাত রেখে সারাজীবন তাঁর পাশে থাকাটা ঠিক ততটাই কঠিন।

0 0 Reacts 0 View 58,594 Comment 0
Profile Photo

বাস্তব জীবনে প্রয়েজনিয় কিছু টিপস!

বাস্তব জীবনে প্রয়েজনিয় কিছু টিপস!

বাস্তব জীবনে প্রয়েজনিয় কিছু টিপস নিচে দেওয়া হল। ০১. মোট আয়ের ২০% সঞ্চয় করবেন ( প্রভিডেন্ট ফান্ড সহ)। যদি ভাবেন যে...Read more

0 0 Reacts 1 View 27,840 Comment 0

কিভাবে মানুষের প্রতি আকর্ষণ তৈরি হয়?

কিভাবে মানুষের প্রতি আকর্ষণ তৈরি হয়?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব সবচেয়ে...Read more

0 0 Reacts 2 View 97,213 Comment 0

ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলা!

যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন...Read more

0 0 Reacts 0 View 37,841 Comment 0

একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে?

একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে?

একজন পুরুষ যেরকম স্ত্রী অপছন্দ করে তাই নিচে তুলে ধরা হল। ◑ অভিযোগকারিণী নারী :- যে নারী সমস্যা ও জটিলতা সৃষ্টি...Read more

0 0 Reacts 0 View 120,121 Comment 0

মাইয়্যা মাইনসের সৌন্দর্য আসলেই ফ্যাক্ট!

মাইয়্যা মাইনসের সৌন্দর্য আসলেই ফ্যাক্ট!

মাইয়্যা মাইনসের সৌন্দর্য আসলেই ফ্যাক্ট নিচে তুলে ধরা হল। মাইয়্যা মানুষ সুন্দর হইলে পুরুষ সেই মায়ার মোহে আটকায়। প্রায়োরিটি দেয়,...Read more

0 0 Reacts 0 View 25,686 Comment 0

কেন সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়াটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত?

কেন সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়াটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত?

সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়াটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের একটি। এমন কাউকে পাশে রাখা মানে নিজের আত্মার অবমাননা করা, যে আপনার...Read more

0 0 Reacts 0 View 20,643 Comment 0

কারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে?

কারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে?

যারা জীবনে সত্যিই গভীরভাবে ঠকেছে, তারা কখনোই অন্যকে ঠকানোর সাহস করে না, ঠকানোর মানুষ হয়ে ওঠে না। বরং ধীরে ধীরে তারা...Read more

0 0 Reacts 0 View 33,984 Comment 0

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ কি?

সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার কারণ নিচে উপস্থাপন করা হল। ১। অবহেলা:কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না,...Read more

0 0 Reacts 2 View 111,982 Comment 0

নারী-পুরুষের চাওয়া, আসলে কতটা আলাদা?

নারী-পুরুষের চাওয়া, আসলে কতটা আলাদা?

🌸 নারী-পুরুষের চাওয়া, আসলে কতটা আলাদা তাই নিচে তুলে ধরা হল। একটু খেয়াল করুন, চাওয়া-পাওয়ার দিক থেকে কে এগিয়ে? সবাই বলে — 👉...Read more

0 0 Reacts 0 View 38,677 Comment 0

অবহেলা আসলে কি?

অবহেলা আসলে কি?

তুমি শেষবার আমাকে অবহেলা করোনি, করেছো অপমান। অবহেলা হলে নীরবতায় ভেঙে যাই। আর অপমান হলে আত্মসম্মানটাই প্রশ্নে পড়ে। তুমি কথা না...Read more

0 0 Reacts 0 View 18,878 Comment 0