সামগ্রিকভভাবে দেশে চাকুরীর বাজারে এখন ভয়াবহ অবস্থা। আগে যে পোস্টে ৪০ হাজার টাকা বেতন দিত। সেখানে এখন ২০ হাজার টাকা অফার করা হয়। করলে করেন না করলে নাই। হাজার হাজার পোলাপান লাইনে দাঁড়িয়ে আছে ২০ হাজার দিয়েই এই চাকুরী করার জন্য। এমনকি ১০ হাজার দিলেও লোকের অভাব হবে না। যদিও এদের নেয়ার তিন মাস পর আবার চাকুরীর বিজ্ঞাপন দিতে হয়। কারণ এদের দিয়ে হয় না। এর জন্য দায়ী আমাদের বিগত ১৬ বছরের ভয়ংকর শিক্ষা ব্যাবস্থা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব এমন অনেক মাষ্টার্স করা ছেলেমেয়ে আছে যারা ভালো করে নিজের পরিচয়টুকোও ইংরেজিতে বলতে পারবে না। কিন্তু লেখাপড়া শেষ। তারা শুধু সার্টিফিকেট পেয়েছে। শিক্ষা পায় নি। এদের যা দিবেন তাতেই চাকুরী করবে। বাঁচতে তো হবে। আবার দোষ তাদেরও না৷ তারা তো এসেছিল শিখতে, জানতেই। কিন্তু তাদের পড়ানো হয়েছে, শেখানো হয়েছে বা /লের মাথা। যে শিক্ষাব্যবস্থায় চাকুরী করার মতো যোগ্যতা পর্যন্ত হয় না সেই শিক্ষাব্যবস্থায় তাকে পড়ানো হয়েছে। এখন পাশ করে দেখে তার চাকুরী হচ্ছে না। বাজারে হাজার হাজার সার্টিফিকেটধারী বেকার। এদের অধিকাংশের ই চাকুরী করার যোগ্যতা নেই। এর দায় ভিত্তিহীন দুর্বল শিক্ষাব্যবস্থা। যার কারনে প্রতিবছর শুধু এক গাদা ছেলেমেয়ে পাশ করেছে। কিন্তু শিক্ষা জিনিসটা তারা ভেতরে নিতে পারে নি। এই সার্টিফিকেট দিয়ে ভালো কিছু করা সম্ভব নয়। আবার বাজারে চাকুরিরও অভাব। বাধ্য হয়ে তাদের অড জব করতে হচ্ছে। তাহলে এত বছর শিক্ষার পেছনে যে সময় তারা ব্যয় করলো তা অযথাই। ফুটপাতে যদি টং দোকানই দেয়া লাগে তাহলে কেন শিক্ষার নামে এতগুলো বছর সে নস্ট করলো। টং দোকান দিতে তো মাস্টার্স পাশ করার দরকার নেই৷ অশিক্ষিত থাকলেও দেয়া যায়। আপনি বলবেন কোন কাজই ছোট নয়৷ অবশ্যই ছোট। যে লোক বিসিএস ক্যাডার তার সাথে সুইপারের পার্থক্য কি আপনি করেন না? আপনি কি দুজনকেই একই দৃষ্টিতে দেখেন? দেখেন না। সুতরাং কাজ ছোট বড় অবশ্যই আছে। কাজের সম্মান অসম্মান ব্যাপার অবশ্যই আছে। এই ভঙ্গুর শিক্ষা ব্যাবস্থা আমাদের একটা পঙ্গু সমাজ উপহার দিয়েছে। একে যত দ্রুত সম্ভব ছুঁড়ে ফেলতে হবে। শিক্ষা ব্যাবস্থা সম্পুর্ন ঢেলে সাজাতে হবে। যে শিক্ষায় একটা ছেলে চাকুরী করার যোগ্যতা অর্জন করতে পারে না! সে শিক্ষা এখনই ছিড়ে ফেলতে হবে!
Life Story
Public . 06-Oct-2025দেশে চাকুরীর বাজারে কেন এখন ভয়াবহ অবস্থা?