মানুষ আসলে হোঁচট খায় কোথায়?

মানুষ আসলে হোঁচট খায় কোথায়?

মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না। হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউ-পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু সেই সামান্য, অবহেলিত কিছুর জন্যই পড়ে যাই। জীবনের মতোই, সম্পর্কের পথও এমনই। একটি সম্পর্ক সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ত পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিছিন্ন হয়ে ওঠে একমাত্র সমাধান। তখন অনেক সময় শুনি, "এত ছোট একটা বিষয়, ও এতোটাই রাগ করলো কেন?" কিন্তু এই ছোট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলা, একটুখানি সময় চেয়েছিল। হয়তো আপনার একটাও বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষতি তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার। সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা শুধু মন দিয়ে শোনা তার মনের কথা! এই ছোট ছোট কাজগুলোই আখেরে বন্ধন আরও দৃঢ় করে। সম্পর্কের গভীরতা মানুষকে আসলে নিজেকে ভালবাসতে শিখিয়ে দেয়। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, কথায় গুরুত্ত্ব দেওয়া, অনুভূতির প্রতি সংবেদনশীলতা এগুলিই একটি সম্পর্কের মেরুদণ্ড। শেষ কথায় বলা যায়, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই শুকিয়ে যায় তা, মরে যায় ধীরে ধীরে। ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবচেয়ে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুঁটিনাটিতেই।

0 0 Reacts 0 View 60,285 Comment 0
Profile Photo

জীবন কারো জন্য থেমে থাকে না!

জীবন কারো জন্য থেমে থাকে না!

নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো তুলুন। জীবন কারো জন্য থেমে থাকে না, আর অন্য কেউ এসে তোমার স্বপ্নগুলো গড়ে দেবে— এমন...Read more

0 0 Reacts 0 View 116,958 Comment 0

জীবন নিয়ে সচেতনতা?

জীবন নিয়ে সচেতনতা?

এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে। এমন আশা করা বোকামি। জীবনের যুদ্ধটা একান্তই নিজের। কেউ হাত ধরে টেনে...Read more

0 0 Reacts 0 View 47,153 Comment 0

মানুষ তার জীবনকে শুধু স‍্যাটেল করতে চায় কেন?

মানুষ তার জীবনকে শুধু স‍্যাটেল করতে চায় কেন?

মানুষ তার জীবনকে শুধু স‍্যাটেল করতে চায়। দিন-রাত শুধু স‍্যাটেল হওয়ার একটা যুদ্ধ। সমাজ তাকে স‍্যাটেল হওয়ার একটা ডেফিনেশন শিখিয়েছে।...Read more

0 0 Reacts 0 View 111,317 Comment 0

বইপড়া কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?

বইপড়া কিভাবে শিশু-কিশোরদের জীবন বদলে দেয়?

বইপড়া সব বয়সী মানুষেরই শ্রেষ্ঠ অভ্যাস। আর এই অভ্যাস যদি গড়ে তোলা যায় শিশু-কিশোরদের মধ্যে, তাহলে তা সর্বশ্রেষ্ঠ। বইপড়ার অভ্যাস...Read more

0 0 Reacts 1 View 108,308 Comment 0

কেন নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার?

নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারণ ব্যাক্তিগত জিনিস গুলো পাবলিক করলে, সমস্যা কমার বদলে...Read more

0 0 Reacts 0 View 46 Comment 0

পুরুষের জীবন এক নীরব যুদ্ধ!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত...Read more

0 0 Reacts 0 View 94,593 Comment 0

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

বাংলাদেশের শহরগুলোতে পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে, একটু ভেবে দেখি চলুন। গড়ে অফিস থেকে ফিরতে রাত ৯টা। অনেকেই আরও...Read more

0 0 Reacts 0 View 118,179 Comment 0

মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

সবচেয়ে বেশি অভিনয় করি বোধহয় নিজের সাথে... প্রতিদিন, প্রতি রাত আর প্রতিটা মুহুর্তে, একটা করে ভুল করি, তারপর নিজেকে বুঝাই...Read more

0 0 Reacts 0 View 108,480 Comment 0

জীবন বদলানোর অভ্যাস গুলো কি?

জীবন বদলানোর অভ্যাস গুলো কি?

জীবন বদলানোর শক্তি অভ্যাসে লুকিয়ে থাকে, তোমার দক্ষতা বাড়াতে, চিন্তা-ভাবনা পরিষ্কার করতে আর নিজের জীবনে সত্যিকারের উন্নতি আনতে হলে অভ্যাসের...Read more

0 0 Reacts 0 View 117,888 Comment 0

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনটা আসলে একটা ম্যারাথন, কিন্তু মজার ব্যাপার হলো, সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না। কেউ জন্মেই কয়েকশো মিটার...Read more

0 0 Reacts 0 View 100,014 Comment 0