মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

মানুষ সবচেয়ে বেশি অভিনয় কার সাথে করে?

সবচেয়ে বেশি অভিনয় করি বোধহয় নিজের সাথে... প্রতিদিন, প্রতি রাত আর প্রতিটা মুহুর্তে, একটা করে ভুল করি, তারপর নিজেকে বুঝাই যে, আমিই ঠিক। অথবা আমিই পরিস্থিতির শিকার। আমার আবার কিসের ভুল? আমি তো শুদ্ধতম মানুষ। জীবন থেকে দুম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে থাকি, হয়তো খুঁজে পাবো। কিংবা সে হয়তো হারানোরই ছিল হয়তো কারো চলে যাওয়ার তীব্র কষ্ট বুকের এক পাশে যত্ন করে লুকিয়ে নিজেকে বলি, যা হয় ভালোর জন্য হয়। প্রতিবার ঐ ভালোর জন্য কষ্ট কেন পেতে হবে, সে প্রশ্নটা নিজেকে করা হয় না! প্রতিটা অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি, সব পেলে নষ্ট জীবন। কিংবা হয়তো ভাগ্যে ছিল না, তাই পাই নি. কি চমৎকার মিথ্যে সান্ত্বনা! যখনই বুঝতে পারি, জীবনের অনেকটাই ভীষণ এলোমেলো চোখ বুজে নিজেকে বুঝাই, একদিন ঠিকই সব গুছিয়ে ফেলবো... একদিন সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘড়ির কাটার টিক টিক আওয়াজ যখন অসহ্য যন্ত্রণার মত কানে বাজতে থাকে, দুই চোখের পাতা তখনও এক না হয়ে ভোরের আলো দেখার অপেক্ষায় চোখের নিচের চামড়ার ক্যানভাসে রং তুলিতে কালো রঙ সুনিপুণভাবে অসুন্দর এক আল্পনা আঁকতে থাকে... সেই আল্পনা দেখে গোটা পৃথিবী বুঝে যায়, আমি ভালো নেই! অথচ আমি বুঝেও বুঝি না। নিজেকে বুঝাই, ভালো দিন আসবে.... নিজেকে বলি, কোন একদিন সকালে ঘুমভাঙা আধবোজা চোখে দেখবো, ম্যাজিকের মত জীবনের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে! নিজেকে বলা শত সহস্র মিথ্যে গল্প গুলো শুনতে শুনতেই আমার বেঁচে থাকা... যেদিন এই গল্প বলা থেমে যাবে, যেদিন এই মরীচিকার মত ম্যাজিকের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হবে না! যেদিন মিথ্যে গুলোকে সত্যি সত্যি মিথ্যে মনে হবে, সেদিন সব শেষ হয়ে যাবে.... বেঁচে থাকাটা সেদিন পর্যন্তই!

0 0 Reacts 0 View 108,480 Comment 0
Profile Photo

জীবনে কখনো কাউকে কেন পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে কেন পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার...Read more

0 0 Reacts 1 View 58,447 Comment 0

নিজের জন্য হলেও দাঁড়াও!

নিজের জন্য হলেও দাঁড়াও!

জীবনের পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে। নিজের...Read more

0 0 Reacts 0 View 105,567 Comment 0

প্রজন্মের কিভাবে মা ধ্বংসের মাষ্টার প্লান করছে?

প্রজন্মের কিভাবে মা ধ্বংসের মাষ্টার প্লান করছে?

প্রজন্মের যেভাবে মা ধ্বংসের মাষ্টার প্লান করছে।ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমীকের সাথে রুমডেট,...Read more

0 0 Reacts 4 View 95,609 Comment 0

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি। কোনো মানুষের Successful বা Failure হওয়ার পিছনে কি কাজ করে? কোন...Read more

0 0 Reacts 0 View 100,067 Comment 0

জেদ করা ভালো না খারাপ!

জেদ করা ভালো না খারাপ!

জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে...Read more

0 0 Reacts 0 View 56,821 Comment 0

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

কিভাবে নিজের মূল্যায়ন করবেন?

নিজের মূল্যায়ন করবেন যেভাবে তাই নিচে উপস্থাপন করা হল। ০১) মূল্যায়িত না হলে; দূরত্ব বজায় রাখুন। ০২) আমন্ত্রণ না পেলে; যাবেন না। ০৩)...Read more

0 0 Reacts 0 View 19,701 Comment 0

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

Overthinking করা মানুষদের দুনিয়াটাই আলাদা হয়। তাদের কান্না বেশি, মনখারাপ বেশি, হারানোর ভয় বেশি, ঘুটঘুটে অন্ধকারের স্থায়িত্ব বেশি। বুকের আবহাওয়া...Read more

0 0 Reacts 0 View 37,590 Comment 0

জীবনে এমন কি জিনিস আছে, যা কখনোই কাউকে বলবেন না?

জীবনে এমন কিছু জিনিস আছে, যা কখনোই কাউকে বলবেন না! 🔹 নিজের পরিকল্পনা। কারণ সবাই আপনার সফলতা দেখে খুশি হয় না। 🔹...Read more

0 0 Reacts 0 View 6,864 Comment 0

আপনি ঠিক নাকি ভুল?

আপনি ঠিক নাকি ভুল?

গ্যালিলিও যেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবারো বলছি, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর...Read more

0 0 Reacts 1 View 119,894 Comment 0

কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

একদিন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন একটা হাতি দেখে। হাতিটা বাঁধা ছিল একটা বাড়ির সামনে। লোকটি খুব...Read more

0 0 Reacts 2 View 100,914 Comment 0