যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা!

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা!

যে আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা তাই নিচে উপস্থাপন করা হল। ১) লক্ষ্য নির্ধারণ :- সুস্পষ্ট ও অর্জন করা যায় এমন লক্ষ্য নির্ধারণ সমস্যা সমাধানের দিকনির্দেশনা ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হওয়া যায়। ফলে কার্যকরীভাবে সমস্যা সমাধানে আত্মনিয়োগ করা সম্ভব হয়। ২) বিশ্লেষণাত্মক চিন্তাদক্ষতা :- নিরপেক্ষভাবে পরিস্থিতি বিশ্লেষণ ও নানা পরিপ্রেক্ষিত বিবেচনায় নেওয়ার দক্ষতা ক্রমাগত উন্নয়নের ফলে মানুষের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। ৩) কার্যকরী যোগাযোগের ক্ষমতা :- কথ্য ও লেখ্য উভয় মাধ্যমেই এমনভাবে দক্ষ হতে হবে, যেন নিজের মনোভাব কোনো ভুল বোঝাবুঝি ব্যতিরেকেই প্রকাশ করা সম্ভব হয়, যেন অনাকাঙ্ক্ষিত দ্বান্দ্বিক পরিস্থিতি উদ্ভব না হয়। ৪) সময় ব্যবস্থাপনা :- দক্ষভাবে সময় ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা, সময় ভাগ করে যথাসময়ে কাজগুলো করা এবং দীর্ঘসূত্রতা এড়িয়ে চলতে পারলেই অনেক সমস্যার সমাধান যেমন করা যায় দক্ষভাবে, তেমনি অনেক সমস্যা তৈরিই হতে পারে না। ৫) শেখার কোনো শেষ নেই :- ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র’। সত্যিই তাই। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করলেই শেখা শেষ হয়ে যায় না। জীবনের চলার পথে, পেশাগত জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেসব সমস্যার অনেকগুলোই আমরা প্রথমেই সমাধান করতে পারি না। সমস্যার সমাধান করতে না পারলেও আমরা জানতে পারি কীভাবে ওই সমস্যার সমাধান করা সম্ভব। পৃথিবী থেমে নেই। প্রতিদিন সৃষ্টি হচ্ছে নতুন জ্ঞান ও উন্মোচিত হচ্ছে তথ্যপ্রযুক্তির নতুন দিক। নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে রাখতে হবে আপ-টু-ডেট। ৬) মানিয়ে নেওয়ার ক্ষমতা :- মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হয় অভিযোজন ক্ষমতা। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে অভিযোজন ক্ষমতা বলে। কম্পিউটার যখন এলো, তখন অনেকেই তার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তারা জব মার্কেট থেকে ঝরে পড়েছে। ৭) সমস্যা সমাধানের কৌশল :- অনেকেই মনে করেন সমস্যা চিরতরে সমাধানের থেকে সাময়িকভাবে সমাধান উত্তম। কারণ তাহলে নতুন সমস্যা সৃষ্টি হতে পারে না। এটি একটি নেতিবাচক ধারণা। সমস্যা সমাধানের কৌশল নির্ধারণের ইতিবাচক ধারণা হলো, যেকোনো সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদি ফল বিবেচনায় নিতে হবে। নিকট ভবিষ্যতের লাভের কথা চিন্তা করে দূর-অতীতে ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। ৮) নিজের পরিচয়ের প্রতি যত্নবান হন :- নিজের চিন্তা ও মনোভাব না লুকিয়ে প্রকাশ করুন। এতে দ্বিচারিতা সংকট থেকে বেঁচে যাবেন। নিজের চিন্তা, আবেগ ও মূল্যবোধের প্রতি সৎ হন। নিজের যত্ন নিন। যারা আপনাকে সম্মান করে, ইতিবাচক মনোভাব পোষণ করে তাদের মধ্যে থাকার চেষ্টা করুন। সুতরাং এই আটটি অভ্যাস সমাধান দিবে ৯৯ ভাগ সমস্যা।

0 0 Reacts 0 View 57,464 Comment 0
Profile Photo

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনের এই প্রতিযোগিতার কেন শেষ নেই!

জীবনটা আসলে একটা ম্যারাথন, কিন্তু মজার ব্যাপার হলো, সবাই একই জায়গা থেকে দৌড় শুরু করে না। কেউ জন্মেই কয়েকশো মিটার...Read more

0 0 Reacts 0 View 100,014 Comment 0

জানেন সমালোচনা আর হিংসা কারা করে বেশি?

আপনি কি কখনো খেয়াল করেছেন? যেদিন থেকে আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত হতে শুরু করেন, অযথা আড্ডা, গল্প-গুজব কমিয়ে দেন। নিজের সময়টুকু...Read more

0 0 Reacts 0 View 37,586 Comment 0

আপনি অবহেলিত হওয়ার একটা কারন খোঁজে বের করতে পেরেছেন কখনো?

আপনি অবহেলিত হওয়ার একটা কারন খোঁজে বের করতে পেরেছেন কখনো?

আমরা সাধারণত যাকে ভালবাসি তার কাছে সবসময় সবচেয়ে সহজ থাকি। এই ধরুন চারদিন পর মেসেজের রিপ্লাই আসলেও আপনি দুই মিনিট...Read more

0 0 Reacts 0 View 105,712 Comment 0

নিজেকে সামলে নেওয়ার সাহস কেন শেখবেন?

নিজেকে সামলে নেওয়ার সাহস কেন শেখবেন?

নিজেই নিজেকে সামলাতে শেখো প্রিয়, কারণ এই শহরের মানুষগুলো সত্যিই আবহাওয়ার মতো৷ এক মুহূর্তে রোদ, আরেক মুহূর্তে ঝড়। তারা তোমার সুখে...Read more

0 0 Reacts 0 View 58,705 Comment 0

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু...Read more

0 0 Reacts 0 View 43,128 Comment 0

জীবনে একলা হাঁটতে শেখা কেন জরুরি!

জীবনে একলা হাঁটতে শেখা কেন জরুরি!

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই...Read more

0 0 Reacts 1 View 119,014 Comment 0

কিভাবে TIN বাতিল করতে পারবে?

কিভাবে TIN বাতিল করতে পারবে?

যে ৫ টি শর্তে TIN বাতিল করতে পারবেন। শর্তগুলো নিম্নরূপ: ১। কোনো করদাতা মারা গেলে। ২। যদি কোনো করযোগ্য আয় না থাকে। ৩।...Read more

0 0 Reacts 0 View 40,660 Comment 0

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন?

জীবন সুন্দর করতে কিছু জিনিস এড়িয়ে চলুন। ১| অতিরিক্ত attachment. ২| না বুঝে কাউকে Blind trust করা। ৩| রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। ৪|...Read more

0 0 Reacts 0 View 11,327 Comment 0

ইনকাম ছাড়া একটা ছেলের মূল্য কি?

ইনকাম ছাড়া একটা ছেলের মূল্য কি?

ইনকাম ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই! এ কথাটা শুনতে নিষ্ঠুর হলেও বাস্তব। সমাজ আজ মানুষকে বিচার করে তার আয়ের...Read more

0 0 Reacts 0 View 22,058 Comment 0

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম,...Read more

0 0 Reacts 0 View 115,918 Comment 0