জীবনে টাকার গুরুত্ব কতটুকু?

জীবনে টাকার গুরুত্ব কতটুকু?

টাকা মানবজীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ গুলোর একটি। এটি ছাড়া আধুনিক সমাজে জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব। টাকার সাহায্যে মানুষ তার মৌলিক চাহিদাগুলো যেমন:— খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা পূরণ করতে পারে। শুধু প্রয়োজন মেটানো নয়, আজকের দিনে সামাজিক মর্যাদা, নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং উন্নত জীবনের ভিত্তিও গড়ে ওঠে অর্থের উপর। একটি মানুষ যতই মেধাবী বা নীতিবান হোক না কেন, যদি তার হাতে টাকা না থাকে, তবে সে সমাজে অবমূল্যায়নের শিকার হয়। অর্থের অভাবে অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়, অনেক স্বপ্ন অধরাই থেকে যায়। অন্যদিকে, যার হাতে অর্থ আছে, সে সহজেই নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে। শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, বিনোদন এমনকি একটি সম্মানজনক জীবন—সবকিছুতেই টাকার প্রয়োজন অনস্বীকার্য। বিপদের সময় টাকা মানুষের সবচেয়ে বড় সহায়। অসুস্থ হলে উন্নত চিকিৎসা, বন্যা বা দুর্যোগে নিরাপদ আশ্রয়, এমনকি প্রাকৃতিক দূর্যোগে টিকে থাকার জন্যও টাকার প্রয়োজন। এছাড়া পরিবারের জন্য ভালো জীবনমান নিশ্চিত করতে, সন্তানদের ভবিষ্যৎ গড়তে ও নিজেকে আত্মনির্ভরশীল করতে টাকা অপরিহার্য। একটি দেশ ও জাতির উন্নয়নও নির্ভর করে তাদের অর্থনৈতিক সক্ষমতার উপর। তবে অর্থের গুরুত্ব যতই হোক, এটিকে জীবন ও নৈতিকতার ওপরে স্থান দেওয়া উচিত নয়। টাকা উপার্জন হোক ন্যায্য পথে, আর ব্যয় হোক সুচিন্তিতভাবে। কারণ, টাকা যেমন জীবন গড়ে, তেমনি অপব্যবহারে জীবন ধ্বংসও করতে পারে। জীবনে টাকার গুরুত্ব অপরিসীম। আজকের বাস্তবতায় টাকা ছাড়া উন্নত ও মর্যাদাপূর্ণ জীবন কল্পনাই করা যায় না। তাই টাকার যথাযথ মূল্য বুঝে, পরিশ্রম ও সততার মাধ্যমে অর্থ উপার্জন করাই আমাদের কর্তব্য। টাকা জীবনের চালক নয়! সহযাত্রী এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। জীবনে টাকার গুরুত্ব অনেক, তবে অর্থ উপার্জনের পেছনে ছুটতে গিয়ে যেন আমরা মানবিক মূল্যবোধ ভুলে না যাই। টাকা জীবনের সব নয়, তবে টাকার অভাব জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই ভারসাম্যপূর্ণ জীবন গড়ার জন্য টাকার যথাযথ ব্যবহার ও গুরুত্ব বোঝা জরুরি।

0 0 Reacts 0 View 58,014 Comment 0
Profile Photo

কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

কেন তোমার চিন্তায় বড় হতে হবে?

চাকরি মানে চাকর-ই! আমার চাকরি বড়, আর তোমারটা ছোট। এই বিতর্ক ও বিভাজন মোটামুটি আহাম্মকি। শখ, স্বপ্ন ও স্বাধীনতা বিক্রি...Read more

0 0 Reacts 0 View 58,406 Comment 0

ফোকাস বাড়ানোর উপায় কি?

ফোকাস বাড়ানোর জন্য কিছু ছোট অভ্যাস নিচে তুলে ধরা হল। ☞ পমোডোরো টেকনিক ব্যবহার করাঃ- ২৫ মিনিট কাজ তারপর ৫ মিনিট...Read more

0 0 Reacts 0 View 23,193 Comment 0

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন?

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন?

যে কারনে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিবেন তাই নিচে তুলে ধরা হল। আপনি যদি সবসময় শুধু এটাই ভাবতে থাকেন যে,...Read more

0 0 Reacts 0 View 33,662 Comment 0

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে। এইটা হচ্ছে প্রেম। আরেকটা মেয়ে আছে, যাকে তুমি অনুভব করো। তাকে ভালো লাগার...Read more

0 0 Reacts 1 View 99,977 Comment 0

একটি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তার বাবার কিছু কিছু ভুল অভ্যাস কারনে?

একটি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তার বাবার কিছু কিছু ভুল অভ্যাস কারনে?

একটি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তার বাবার কিছু কিছু ভুল অভ্যাসের কারন গুলো হল। ✾ শুধু টাকা রোজগার করা...Read more

0 0 Reacts 0 View 58,708 Comment 0

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ?

বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া...Read more

0 0 Reacts 1 View 112,149 Comment 0

মানুষ প্রয়োজনের সময় পাশে থাকে!

মানুষ সবসময় আপনাকে মনে রাখবে, এমন আশা না করাই ভালো। অনেক সময় তারা শুধু প্রয়োজনের মুহূর্তেই ফিরে আসে। এতে কষ্ট পাওয়ার...Read more

0 0 Reacts 0 View 99 Comment 0

সবাইকে হারানো মানেই ক্ষতি নয়, কিছু হারানোই নতুন করে বাঁচতে শেখায়!

সবাইকে হারানো মানেই ক্ষতি নয়, কিছু হারানোই নতুন করে বাঁচতে শেখায়!

জীবনে এমন কিছু সময় আসে, যখন আমরা কোনো কিছু হারিয়ে ভেঙে পড়ি। কখনো হারাই প্রিয় কোনো মানুষকে, কখনো হারাই বহুদিনের...Read more

0 0 Reacts 1 View 15 Comment 0

চিন্তা কেন বড় হতে হবে?

চিন্তা কেন বড় হতে হবে?

চিন্তা বড় হতে হবে দ। কারন চাকরি মানে চাকর-ই! আমার চাকরি বড়, আর তোমারটা ছোট। এই বিতর্ক ও বিভাজন মোটামুটি...Read more

0 0 Reacts 0 View 58,066 Comment 0

টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথা বলা যত সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত...Read more

0 0 Reacts 0 View 46,930 Comment 0