সুখ মানে কি বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবন?নাকি সুখ লুকিয়ে থাকে মায়ের হাসিতে, বন্ধুর কাঁধে মাথা রাখায়, এক কাপ চায়ের পাশে নিঃশব্দ সন্ধ্যায়? সুখ সবসময় চিৎকার করে আসে না। কখনো সে আসে হালকা বাতাসে, পরিচিত গন্ধে, পুরোনো গানের লাইনে। কখনো ছোট্ট কোনো ভালোবাসার স্পর্শে, একটা তুই আছিস তো কথায়। আমরা অনেক সময় সুখকে দূরে খুঁজি, অথচ সে হয়তো একেবারে চোখের সামনে দাঁড়িয়ে থাকে। জীবনের সুখ মানে... যেখানে তুমি নিজেকে হারাও না! যেটাতে তুমি ধীরে ধীরে নিজের মতো করে বাঁচতে পারো। আজ না হয় একটু থেমে নিজের ভেতরের ছোট ছোট সুখগুলোকে জড়িয়ে ধরি।
Life Story
Public . 16-May-2025সুখ আসলে কাকে বলে?