আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি!

আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি। কোনো মানুষের Successful বা Failure হওয়ার পিছনে কি কাজ করে? কোন সুযোগ নাকী চয়েজ বা পছন্দ? জীবনে কোন সুযোগ পান নাই বলে আপনি সাকসেসফুল হতে পারছেন না! নাকি আপনার চয়েজ বা পছন্দ আপনাকে Successful বা Failure এর দিকে নিয়ে যাচ্ছে? মনে করুন করিম আর রহিম দুই বন্ধু একসাথে একটি ব্যবসা শুরু করল যৌথ মূলধন দিয়ে। বন্ধু হলেও দুইজন দুই বিপরীত ইচ্ছার মানুষ। করিম খুবই মিশুক প্রকৃতির এবং সে সবকিছুতে হিসেব করে চলে। সে প্রতিদিন ভালো কিছু পোস্ট ফেসবুকে পড়ে, স্বাস্থ্যকর খাবার খায়, হিসেব করে সময় এবং টাকা ব্যয় করে; কার সাথে সম্পর্ক রাখলে তার নিজের অবস্থার পরিবর্তন হবে, বেছে বেছে ওই মানুষগুলোর সাথে সে নিয়মিত কমিউনিকেশন রক্ষা করে। অন্যদিকে রহিম বলতে গেলে বেহিসাবি, সে টিকটকের হাহা-হি হি চালিয়ে অবসর বিনোদন করে, সিগারেট থেকে চাইনিজ-ফাস্টফুড যা মন চায় খায়। আড্ডাবাজি আর সবকিছু অপরিকল্পিতভাবে করার কারণে সে অবসর বের করতে পারে না, প্রচন্ড ব্যস্ততার মধ্যে সময় কাটায়। প্রথম কয়েক মাস দুজনের মধ্যে তেমন কোন পার্থক্য দেখা না গেলেও পরবর্তী কয়েক বছরের মধ্যে দুজনের মধ্যে পার্থক্য দৃশ্যমান হতে শুরু করে। করিম পরিবার-পরিজন এবং সমাজ জীবনে সুখী সচ্ছল ও সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে, অন্যজন অর্থাৎ রহিম বিভিন্ন অভিযোগ ধার- দেনা আর খিটখিটে মেজাজ নিয়ে অসফল মানুষ হিসেবে বেড়ে উঠে। কেন এমন হয়? মনে করুন একটি বিমান ঢাকা থেকে কক্সবাজার যাবে। বিমানটা যদি সঠিক এঙ্গেল থেকে এক ডিগ্রি বাঁকা হয়ে যাত্রা করে, তাহলে সে হয় মিয়ানমার নতুবা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, কক্সবাজারের নয়। একটা সিগারেট পান করলেই যদি ক্যান্সার হতো, তাহলে মানুষ কখনোই সিগারেটের কাছে যেত না। বিমানের এই এক ডিগ্রি বাঁকা বা একটা করে সিগারেট তাকে লাইনচ্যুত করে দীর্ঘ মেয়াদে ধীরে ধীরে অসফল এবং ব্যর্থ মানুষ হিসেবে তৈরি করে। কাজেই আপনার প্রতিদিনের ইচ্ছাগুলোকে জড়ো-হাওয়া থেকে বাঁচিয়ে যত্ন করে হিসেব করে গুছিয়ে সফলতার লাইনে রাখুন। স্বল্পমেয়াদী বেহিসেবী ছোট ছোট স্বেচ্ছাচারিতা যেমন দীর্ঘমেয়াদী যন্ত্রণার কারণ, তেমনি আজকের স্বল্পমেয়াদী হিসেবী কাজ দীর্ঘমেয়াদী আনন্দ ও সুখের সৃষ্টি করে।

0 0 Reacts 0 View 100,067 Comment 0
Profile Photo

ভুল থেকে আমারা কি শিখি?

ভুল থেকে আমারা কি শিখি?

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই...Read more

0 0 Reacts 0 View 108,268 Comment 0

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

বাংলাদেশের শহরগুলোতে পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে, একটু ভেবে দেখি চলুন। গড়ে অফিস থেকে ফিরতে রাত ৯টা। অনেকেই আরও...Read more

0 0 Reacts 0 View 118,179 Comment 0

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত এবং প্রতিটা ছেলে মানুষ একজন হিরো।? ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়ে দের পাশে যখন শত প্রেমের অফার...Read more

0 0 Reacts 0 View 98,934 Comment 0

কেন কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না?

কেন কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না?

কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না তাই নিচে তুলে ধরা হল। মানুষ যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে বা নেতিবাচক কথা বলে,...Read more

0 0 Reacts 0 View 19,706 Comment 0

কোন কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন?

কোন কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন?

যে কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন তাই নিচে তুলে ধরা হল।


  • কখন কোন কথাটা বলতে হবে,এটা জানাটা খুবই জরুরী।
  • কখন...Read more

0 0 Reacts 1 View 36 Comment 0

জীবন আসলে কী?

জীবন আসলে কী?

একজন শিক্ষক তাঁর ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটা খালি বয়াম টেবিলের ওপরে রাখলেন। তারপর তার ভেতরে ঢোকালেন কতগুলো বড় পাথরের টুকরা।...Read more

0 0 Reacts 1 View 116,331 Comment 0

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে কি ভুলের ক্ষমা আছে?

ভুলের করলে ভুলের ক্ষমা আছে, কিন্তু চালাকির নয়। ভুল মানুষ করে, কারণ মানুষ কখনোই নিখুঁত নয়। জীবনের পথে চলতে গিয়ে কেউ...Read more

0 0 Reacts 0 View 38,048 Comment 0

জেদ করা ভালো না খারাপ!

জেদ করা ভালো না খারাপ!

জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে...Read more

0 0 Reacts 0 View 56,821 Comment 0

জীবনে কামব্যাক করার উপায় কি?

জীবনে কামব্যাক করার উপায় কি?

জীবনে কামব্যাক করার উপায় হল। ১) ভুলগুলো মেনে নিন, জীবন থেকে পালাবেন না। ২) ছোট ছোট লক্ষ্য নিন, ধাপে ধাপে এগিয়ে যান। ৩)...Read more

0 0 Reacts 0 View 58,887 Comment 0

জীবনে ভালো থাকতে হলে কি করতে হবে?

জীবনে ভালো থাকতে হলে কি করতে হবে?

জীবনে ভালো থাকতে হলে সবার আগে নিজের আবেগের লাগাম টানতে শিখুন। কারণ অতিরিক্ত আবেগ অনেক সময় বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে।...Read more

0 0 Reacts 0 View 20,414 Comment 0