আচ্ছা, কখনো কি খেয়াল করে দেখেছেন? আমরা পৃথিবীতে আসি একা, জন্মের পর বাবা-মা শুধু আমাদের গার্ডিয়ান হিসেবে পথ দেখায়। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সবসময় তাদের কথা শুনিও না। সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ে, অভিমান বাড়ে, নিজের মতো করে চলতে চাই। তারপর হঠাৎ একদিন আল্লাহতালা আমাদের জীবনে কাউকে পাঠান। এমন একজন, যার সাথে পরিচয় হতেই আমরা অনুভব করি "এই মানুষটা আমার আপন!" অদ্ভুতভাবে তার কথায় আমরা বদলাতে শুরু করি। যে মানুষগুলো আমাদের একসময় বোকাসোটা বলতো, সেই মানুষরাই কিছু সময়বাদ বলে ❝তুমি তো আগের চেয়ে অনেক পাল্টে গেছো!❞ কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় মানসিক চ্যালেঞ্জ। যাকে আমরা এত আপন ভেবেছিলাম, এত বিশ্বাস করেছিলাম! সেই মানুষটাই যখন দূরে সরে যায় বা আমাদের সাথে দূর ব্যবহার করে। তখন আমরা চাই যতদূর সম্ভব তাকে এড়িয়ে চলতে। অথচ পারি না। মাথায় সব সময় তার ছাঁয়া লেগে থাকে। কারণ, আমাদের মস্তিষ্ক সেই মানুষটিকে “Life Mentor” বা “Psychological Guide” হিসেবে ধরে নেয়। সে আমাদের চিন্তা-চেতনায় ছাপ ফেলে যায়, এবং আমাদের মানসিক গঠন পাল্টে দেয়। সাইকোলজির ভাষায় একে বলা হয়। Transformational Attachment। মানে, জীবনে কেউ একজন আসে, সে আমাদের ভেঙে আবার গড়ে দেয়। আমরা একা বেড়ে উঠলেও, তার শেখানো রুলস দিয়ে আমরা সারভাইভ করতে শিখি। তাই জীবনে যদি এমন কাউকে পান, যে আপনাকে কষ্ট দিয়েও বদলে দিয়েছে, তবে বুঝবেন আল্লাহতালার পাঠানো সেই ব্যক্তিই আপনাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। কারণ মানুষ বদলায় না পরামর্শে, বদলায় আ'ঘাতে আর সঠিক গাইডেন্সে। শেষ কথা হিসেবে বলতে চাই: একা এসেছি, একা থাকব এটা অর্ধেক সত্যি। পূর্ণ সত্যি হলো, একাকিত্বের ভেতরেই আল্লাহ আমাদের জীবনে কাউকে পাঠান, যাতে আমরা বেঁচে থাকার আসল মানেটা শিখতে পারি। বিনিময়ে হয়তো আমরা অনেক কষ্ট পাই। আর কষ্ট পেয়েই আমরা শক্ত হই। এবার আপনার বড় মনে ছোট্ট একটা প্রশ্ন জাগতে পারে! সেই ব্যক্তিটা কে যে আমাদের ভেঙ্গে আবার গড়ে দেয়? উত্তর: হতে পারে সে আপনার কোন বন্ধু অথবা প্রিয় মানুষ। যাকে আপনি ছাড়তেও চান একই সাথে রাখতেও চান। ❤️🩹
Love Story
Public . 06-Sep-2025প্রত্যেকের জীবনে কি স্পেশাল মানুষ থাকে?