সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

সময় চলে গেলে শখ পুরন করা যায় না!

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। ১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে। ১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই। ২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই। একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে। জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়। অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন। পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ব্যাটা, সাজেক যাব। আজকেই যাব, এক্ষণি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে। নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা-মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা! মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।

0 0 Reacts 0 View 120,275 Comment 0
Profile Photo

জাপানীদের জীবন ধারণ কেমন?

জাপানীদের জীবন ধারণ কেমন?

জাপানীদের জীবন ধারণ খুবই অদ্ভুত। অনেক বেশি পরিশ্রম করে তারা। ভবিষ্যতে গাড়ি-বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে...Read more

0 0 Reacts 0 View 114,124 Comment 0

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা!

প্রবাসী জীবনের না বলা কথা, না বলা হাজারো গল্প।৷ বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকে আমি গেলে তো ৪০১ জন...Read more

0 0 Reacts 1 View 96,756 Comment 0

নিজেকে মানিয়ে নিলেই কি সবকিছু সুন্দর হবে?

যেখানে বারবার আপনা'কে অপমানিত, অবহেলিত কিংবা অসম্মানিত হতে হয়, সেখানে জোর করে নিজেকে এডজাস্ট করাতে যাবেন না। কারণ সেখানে কখনোই আপনার...Read more

0 0 Reacts 0 View 32 Comment 0

আমি আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না! আসলে সুখ কি?

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর - পশ্চিম ইউরোপের ৫৫ লাখ জনসংখ্যার এই দেশটি টানা ৫বার সুখী দেশের তালিকায় প্রথম।...Read more

0 0 Reacts 0 View 25,841 Comment 0

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের...Read more

0 0 Reacts 1 View 116,505 Comment 1

শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা কি অর্থের তুলনায় শ্রেষ্ঠ?

শিক্ষার মর্যাদা অর্থের তুলনায় শ্রেষ্ঠ। এতো এতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করে কত টাকা বেতন পাও? সিঙ্গারা বিক্রি করে মাসে...Read more

0 0 Reacts 0 View 49,734 Comment 0

জীবন নিয়ে সচেতনতা?

জীবন নিয়ে সচেতনতা?

এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে। এমন আশা করা বোকামি। জীবনের যুদ্ধটা একান্তই নিজের। কেউ হাত ধরে টেনে...Read more

0 0 Reacts 0 View 47,153 Comment 0

কেন নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার?

নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারণ ব্যাক্তিগত জিনিস গুলো পাবলিক করলে, সমস্যা কমার বদলে...Read more

0 0 Reacts 0 View 46 Comment 0

পুরুষের বয়সের সাথে কেন চাহিদার পরিবর্তন হয়না এবং নারীর বয়স সাথে চাহিদার পরিবর্তনের কেন?

পুরুষের বয়সের সাথে কেন চাহিদার পরিবর্তন হয়না এবং নারীর বয়স সাথে চাহিদার পরিবর্তনের কেন?

পুরুষ মানুষ ১৮ বছরে যা চায়! ৯০ বছরেও তাই চায়! পুরুষের চাওয়ার কোনো পরিবর্তন নেই বিশেষ করে মনের মানুষের ক্ষেত্রে। কিন্তু...Read more

0 0 Reacts 2 View 96,729 Comment 0

উচিত জবাব কথায় না দিয়ে কিভাবে দিতে হয়?

উচিত জবাব কথায় না দিয়ে কিভাবে দিতে হয়?

উচিত জবাব কখনও কথায় দিতে হয় না, দিতে হয় কাজ দিয়ে, নিজের সাথে প্রতিযোগিতা করে। নামকরা ব্রান্ড Lamborghini এর নাম তো...Read more

0 0 Reacts 0 View 59,136 Comment 0