বেকার ছেলের জীবনসঙ্গী!

বেকার ছেলের জীবনসঙ্গী!

চাকরি আজ নাই, তো কাল হবে। ইনকাম করার ট্রাই করাটা আমাদের দায়িত্ব, দেয়ার মালিক উপরওয়ালা। তুমি একা নও, আমি তোমার সহযোদ্ধা হতে চাই। আমার কাছে পৃথিবী না, তুমি থাকাটা দামি! তোমার হাসিমাখা মুখটা দামি। তোমার বুকে লেপ্টে থাকাকালীন যে শ্বাস আমার সিঁথি ছুয়ে যায়,আমার কাছে তা আমার বেঁচে থাকার অক্সিজেন! দাম্পত্য জীবনের শুরুটা এমন হলে সত্যি মন্দ হয় না! প্রতিষ্ঠিত হয়ে কাউকে বিয়ে করলে, সে কেবল বউ হয় সঙ্গী হয় না, সঙ্গী হতে হলে সহযোদ্ধা হতে হয় আগে। সুখি মানুষের জীবন-বউ নয় জীবনসঙ্গী থাকে। ৩০+ একটা যুবক যখন বেকার থাকে, যার কাছ থেকে ততদিনে একে একে পরিবারের সব্বাই মূখ ফিরিয়ে নিয়েছে! স্বভাবতই এমন ছেলেদের জন্য পাত্রী দেখতে পরিবারের লোকজন রিস্ক মনে করে!! মাস্টার্স পাসের পর চাকরি পাওয়া অবধি ছেলেরা তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে । এই সময়ের রং দিন দিন ভয়ংকর থেকে ভয়ংকরতম ফ্যাকাসে হতে শুরু করে। এরমাঝে যারা ভালো চাকরি পাই, তাদের দিন দ্রুত রঙ্গিন হয়ে যায়, আর যারা পাই না কিংবা যোগ্যতার সাথে মানানসই চাকরিতে জয়েন করতে পারেনা,তারা প্রতিদিন একবার করে মরে যায় !! আবারও বলছি, ৩০+ বেকার ছেলের হাত ধরে বাকি জীবন কাটানোর জন্য যে বিয়ের পিড়িতে বসে সে কেবল নারী নয়, সাক্ষাত দেবী! এরা মরা গাছে ফুল ফুটাই! এরা শ্রেষ্ঠ চিকিৎসক যারা অদৃশ্য মনকে সুস্থ করে তুলে। দুটো ঘটনা শেয়ার করছি: ঘটনা নং-১: এক ছাত্র সরকারি চাকরি করে, হঠাৎ সাক্ষাৎ! তারপর বেশকিছু দিন দেখা সাক্ষাৎ হতে হতে, একদিন জানতে পারলাম তার এক অপূর্ব সুন্দরী বউ লাগবে! কোন কিছু না, জাস্ট মেয়েটা সুন্দরী হতে হবে। কারণ তার অঢেল টাকা পয়সা আছে অর্থাৎ বাড়ি-গাড়ি আছে, এখন শুধু নারী লাগবে। তার কথাগুলো শুনে আমি প্রচন্ড অবাক হয়েছি!! ঘটনা নং-২: ৫০+ বয়স এমন একজন মহিলাকে আমি বেশ কাছ থেকে চিনেছি, জেনেছি ওনার মনের কথা। একদিন তিনি কথার কথা বলেছেন, তিনি যাকে বিয়ে করেছেন কেবল তার টাকা দেখে বিয়ে করেছেন। কারণ তখন ওনার পরিবারে অভাব অনটন ছিল। ওনার কথাগুলো শুনে আমার জীবনে বিয়ে নিয়ে চিন্তার ব্যাপক পরিবর্তন আসে! ওনাকে জেনে বুঝলাম, সুন্দর দেখতে নয়, সুন্দর মনের মেয়েকে বিয়ে করা উচিত। জীবনসঙ্গী দেখতে সুন্দরী হতে হবে, এটা বাধ্যতামূলক নয়, খেয়াল রাখবেন যেন তিনি মনের দিক থেকে সুন্দর হয়। সুন্দরী বউ নিয়ে একা ফ্ল্যাট বাসাতে বসবাসের চেয়ে, সুন্দর মনের মানুষসহ বাবা-মাকে সঙ্গে নিয়ে বস্তিতে বসবাস করা শ্রেয়। বিঃদ্রঃ আমার ছোট্ট একটা মেয়ে সন্তান আছে, আমার মেয়েকে এমন কারোর হাতে তুলে দিবো যে, প্রতিষ্ঠিত হতে যুদ্ধ করছে আর আমার মেয়ে হবে তার সহযোদ্ধা।❤️

0 0 Reacts 0 View 108,378 Comment 0
Profile Photo

বর্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ কি?

বর্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ কি?

র্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধান কারণ গুলো দেওয়া হলো। বর্তমান সমাজে অধিকাংশ বিবাহিত জীবন কেন অসুখী এর একটি বাস্তব...Read more

0 0 Reacts 0 View 68,012 Comment 0

সময়মতো বিয়ে সফলতায় যাবে নিয়ে!

সময়মতো বিয়ে সফলতায় যাবে নিয়ে!

সময়মতো বিয়ে সফলতায় যাবে নিয়ে তাই নিচে উপস্থাপন করা হল। ১৪/১৫ বয়সে যদি কুমারি মেয়েরা বিয়ে করে, আর ১৮/২০ বয়সে যদি...Read more

0 0 Reacts 4 View 11,419 Comment 0

এক তরফা ভালোবাসা আসলে কি?

এক তরফা ভালোবাসা আসলে কি?

এক তরফা ভালোবাসা বা ব্রেকাপ হবার পরও মুভ অন করতে না পারার অন্যতম কারণ হচ্ছে, নিজস্ব কিছু ভ্রান্ত ধারণা বা বিশ্বাস। যেমন...Read more

0 0 Reacts 2 View 108,838 Comment 0

কারো প্রতি জন্মানো মায়া কাটাবো কীভাবে?

কারো প্রতি জন্মানো মায়া কাটাবো কীভাবে?

কারো প্রতি মায়া একদিনে হয় না। আবার একদিনেই কাটেও না। মায়া কাটানো মানে কাউকে ঘৃণা করা নয়। মায়া কাটানো মানে...Read more

0 0 Reacts 0 View 19,917 Comment 0

কেন ভালোবাসা মৌখিক কোন ভাইবা না?

কেন ভালোবাসা মৌখিক কোন ভাইবা না?

যে পুরুষ তোমার মত অসম্ভব মায়াবতী মেয়েটাকে নিজের করে পাওয়ার পরও! তোমাকে মায়া করেনি তাকে ছেড়ে আসো। তোমার এক সমুদ্র...Read more

0 0 Reacts 0 View 34,251 Comment 0

ভার্চুয়ালে মানুষ কিভাবে প্রেমে পড়ে?

ভার্চুয়ালে মানুষ কিভাবে প্রেমে পড়ে?

ভার্চুয়ালে মানুষ যতটা না চেহারার প্রেমে পড়ে, তারচেয়ে বেশি কথার প্রেমে পড়ে। আরো স্পেসিফিকভাবে বলতে গেলে চ্যাটিং এর প্রেমে পড়ে।...Read more

0 0 Reacts 0 View 108,157 Comment 0

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে যে কারনে স্বস্তি খুঁজবেন তাই নিচে তুলে ধরা হল। স্বামীর সাথে নিজে আপোষ করবেন, বাইরের লোকের...Read more

0 0 Reacts 0 View 45,712 Comment 0

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ার কারন কি?

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ার কারন কি?

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে..! মাঝে মাঝে চিন্তা করি, সম্পর্ক গুলো কেন টিকছেনা? আসলে...Read more

0 0 Reacts 2 View 110,657 Comment 0

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা!

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা!

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা নিচে দেওয়া হল।❤️? ০১. লজ্জা স্থানের হেফাজত হয়। ০২. বিবাহ চক্ষু নিচু করে। ০৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়। ০৪....Read more

0 0 Reacts 4 View 12,939 Comment 0

বিয়ের করার ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত!

বিয়ের করার ক্ষেত্রে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত!

বিয়ের করার ক্ষেত্রে যে সব বিষয়ে খেয়াল রাখা উচিত তাই নিচে উপস্থাপন করা হল। ১. সমসামাজিক, সমসাংস্কৃতিক, সম-আর্থিক ও সমধর্মীয় পরিমণ্ডলে...Read more

0 0 Reacts 2 View 89,576 Comment 0