ভিপিএন ব্যবহার করার সুবিধা গুলো কি?

ভিপিএন ব্যবহার করার সুবিধা গুলো কি?

ভিপিএন হল এমন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো, যেখানে কোনো প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল উপায়ে অন্য এক বা একাধিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ মেলে। এর ফলে, পাবলিক নেটওয়ার্কেও নিজস্ব প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাওয়া যায়। অন্যান্য যে কোনো প্রযুক্তির মতোই ভিপিএন ব্যবহারের নিজস্ব কিছু সুবিধা ও অসুবিধা আছে, যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সাইট মিডিয়াম। ভিপিএন ব্যবহার করার সুবিধা গুলো নিচে তুলে ধরা হল। অনলাইনে প্রাইভেসি বাড়ানো: ভিপিএন ব্যবহারের প্রাথমিক সুবিধাগুলোর একটি হল ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ এনক্রিপ্ট করার সক্ষমতা, যার ফলে বিভিন্ন ‘আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)’, হ্যাকার, সরকারি লোকজনের ‘বদনজর’ থেকে রেহাই পাওয়ার সুযোগ মেলে। নিরাপদ সংযোগ থেকে ব্যবহারকারীর ইন্টারনেট ডেটায় অন্য কারো মনিটরিং বা ব্যাঘাত ঘটানোর বিষয়টিও ঠেকিয়ে দেয় ভিপিএন। অ্যাননিমাস বা অজ্ঞাতপরিচয়ে ইন্টারনেট ব্যবহার: ভিপিএন-এর সহায়তায় ব্যবহারকারী নিজের আইপি অ্যাড্রেস ও ভৌগলিক অবস্থান গোপন রাখার সুযোগ পান, যার ফলে বিভিন্ন ওয়েবসাইট, বিজ্ঞাপনদাতা এবং অনলাইন ট্র্যাকারের পক্ষে ব্যবহারকারীর অনলাইন গতিবিধি নজরদারি করা জটিল হয়ে ওঠে। এ ছদ্মবেশ প্রাইভেসি ও নিরাপত্তার একটি বাড়তি স্তর যোগ করে, বিশেষ করে বিভিন্ন স্পর্শকাতর বা সেন্সর করা কনটেন্ট দেখার ক্ষেত্রে। দূর থেকে নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ: দুর্গম জায়গা থেকে বিভিন্ন কর্পোরেট নেটওয়ার্কে সংযোগ ঘটানো ও গোপন ব্যবসায়িক তথ্যে প্রবেশের সুযোগ দিয়ে থাকে ভিপিএন। এক্ষেত্রে ব্যবহারকারীর ডিভাইস ও কর্পোরেট নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান এনক্রিপ্ট করার মাধ্যমে ভিপিএন নিশ্চিত করে, বিভিন্ন স্পর্শকাতর তথ্যে অনুমতি ছাড়া প্রবেশের সুযোগ না মেলে, এমনকি অনিরাপদ ওয়াই-ফাই নেটওয়ার্কের ক্ষেত্রেও। সাইবার আক্রমণের হুমকি থেকে সুরক্ষা: ইন্টারনেট ট্রাফিকিং এনক্রিপ্ট করার পাশাপাশি ভিপিএন বিভিন্ন ধরনের সাইবার নিরাপত্তা হুমকি যেমন ‘ম্যান ইন দ্য মিডল’ ধাঁচের সাইবার আক্রমণ, ‘ডিএনএস স্পুফিং’ এমনকি ওয়াই-ফাই থেকে ব্যবহারকারীর গতিবিধি আড়ি পেতে শোনার মতো ঘটনার ক্ষেত্রে সুরক্ষা দিতে সক্ষম। আর ডেটা ট্রান্সমিশনের জন্য একটি নিরাপদ ‘টানেল’ তৈরি করে, ব্যবহারকারীর ডেটায় ব্যাঘাত বা অননুমোদিত প্রবেশাধিকারের ঝুঁকি ঠেকিয়ে দেয় ভিপিএন, যেখানে তার সার্বিক সাইবার নিরাপত্তাও বেড়ে যায়। সুতরাং এই ছিল ভিপিএন ব্যবহার করার সুবিধা।

0 0 Reacts 0 View 102,421 Comment 0
Profile Photo

সঠিক ডোমেইন খোঁজা ও বাছাই করার পদ্ধতি কি?

যেকোনো ডোমেইন কিনলেই বিক্রি হবে না। ডোমেইন বাছাইয়ের ক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন: ​সংক্ষিপ্ত ও স্মরণীয়: ১ বা ২ শব্দের ডোমেইন...Read more

0 0 Reacts 0 View 32 Comment 0

ফ্রিল্যান্সিং করার সহজ উপায় কি?

ফ্রিল্যান্সিং করার সহজ উপায় কি?

ফ্রিল্যান্সিং করতে হলে যা যা করতে হবে সেই বিষয় গুলো তুলে ধরা যাক। ১. নিজের মাইন্ডসেট চ্যাঞ্জ করে ফেলতে হবে৷ ❝আমি...Read more

0 0 Reacts 1 View 31,058 Comment 0

ভিডিও বানিয়ে কি কি করা সম্ভব?

ভিডিও বানিয়ে কি কি করা সম্ভব?

মিস্টার বিস্ট লিখেছেন, একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি ৩ কোটি ৩০ লাখ পাউন্ড প্লাস্টিক ও আবর্জনা সাগর থেকে তুলেছেন। ২...Read more

0 0 Reacts 0 View 58,108 Comment 0

ইন্সটাগ্রাম মার্কেটিং বলতে কী বোঝায়?

ইন্সটাগ্রাম মার্কেটিং বলতে কী বোঝায়?

Instagram এর নানা ফিচার কে কাজে লাগিয়ে কোনো প্রোডাক্ট, সার্ভিস, ব্রান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণা করাকেই instagram মার্কেটিং বলে। প্রধানত ২ ভাবে...Read more

0 0 Reacts 0 View 19,457 Comment 0

মাইক্রোসফট এক্সেল শেখার সহজ উপায়।

মাইক্রোসফট এক্সেল শেখার সহজ উপায়।

সাধারণত মাইক্রোসফট এক্সেলের মতো সফটওয়্যার গুলো আয়ত্ত্ব করতে কার্যকরী টেকনিক খুব সহায়তা করে। যারা অভিজ্ঞ তারা সাধারণত এ টিপসগুলো অনুসরণ...Read more

0 0 Reacts 1 View 16,665 Comment 0

Network Engineer Kit - What’s in Your Field Bag?

Network Engineer Kit - What’s in Your Field Bag?

A good network engineer doesn’t just carry knowledge — sometimes you need the right tools too! 😎


🔧 Essential networking tools:

✅...Read more

0 0 Reacts 0 View 34 Comment 0

জাভাস্ক্রিপ্ট শিখলে কী লাভ?

জাভাস্ক্রিপ্ট শিখলে কী লাভ?

জাভাস্ক্রিপ্টকে মূলত বলা হয় ব্রাউজারের ভাষা৷ অর্থাৎ জাভাস্ক্রিপ্ট জানলে আপনি ব্রাউজারে অনেক কিছু করে ফেলতে পারবেন। আমরা অনেকেই জানি যে ওয়েব...Read more

0 0 Reacts 0 View 109,431 Comment 0

প্রচলিত লিথিয়াম ব্যাটারির পরিবর্তন চিন তৈরী করল লোহা বা আয়রন নির্ভর ব্যাটারি!

প্রচলিত লিথিয়াম ব্যাটারির পরিবর্তন চিন তৈরী করল লোহা বা আয়রন নির্ভর ব্যাটারি!

আধুনিক প্রযুক্তির বিশ্বস্ত সঙ্গী লিথিয়াম-আয়ন ব্যাটারির একাধিপত্য কি তবে চিরতরে সমাপ্ত হতে চলেছে? স্মার্টফোন থেকে শুরু করে ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি! সবখানেই...Read more

0 0 Reacts 0 View 25,698 Comment 0

ChatGPT কে এই ৭ ভাবে ব্যবহার করলে আপনার কাজ অর্ধেক হয়ে যাবে!

ChatGPT কে এই ৭ ভাবে ব্যবহার করলে আপনার কাজ অর্ধেক হয়ে যাবে!

আজকাল অনেকে ChatGPT কে শুধু প্রশ্নের উত্তর জানার জন্য ব্যবহার করেন। কিন্তু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অফিস, পড়াশোনা কিংবা...Read more

0 0 Reacts 0 View 2,458 Comment 0

MS Excel ২০টি গুরুত্বপূর্ণ ফর্মুলা!

MS Excel ২০টি গুরুত্বপূর্ণ ফর্মুলা!

MS Excel শিখতে চাইলে নিচের ২০টি গুরুত্বপূর্ণ ফর্মুলা অবশ্যই জানা উচিত তাই নিচে তুলে ধরা হল। 1. SUM – যোগফল...Read more

0 0 Reacts 0 View 44,915 Comment 0