বিয়ে করলে কি কি পাবেন?

বিয়ে করলে কি কি পাবেন?

বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি! পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়। একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে! একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে কি-বোর্ড টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে স্টপ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়! কখনো হাইফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার! সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি! আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার দারোয়ান পেয়েছি! ছোট একটা এলার্মক্লক পেয়েছি! বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি। একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়! এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই) অতপর, মানিব্যাগের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়! সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি। বিঃদ্রঃআমি এখনো অবিবাহিত মিসকিন? নিজে বিয়ে করুন অন্যকে বিয়ে করতে উৎসাহ দিন এবং সাহায্য করুন। আল্লাহ সকল অবিবাহিত ভাই ও বোনকে উত্তম জীবন সঙ্গী দান করুক। __________(আমিন)__________

0 0 Reacts 7 View 17,261 Comment 0
Profile Photo

সীমিত সম্পর্কই কি মানসিক শান্তির চাবিকাঠি?

সীমিত সম্পর্কই কি মানসিক শান্তির চাবিকাঠি?

মানুষের সাথে একেবারে সীমিত আকারে সম্পর্ক রাখুন। খোঁজখবর হোক সংক্ষিপ্ত— কেমন আছো? কি অবস্থা? সময় কেমন কাটছে? এর বেশি বাড়ানোর প্রয়োজন নেই। ঘন্টার পর ঘন্টা ফোনে...Read more

0 0 Reacts 1 View 19,504 Comment 0

কেন নিজ দায়িত্বে কাজীর থেকে কাবিননামা বা নিকাহনামা সংগ্রহ করবেন?

কেন নিজ দায়িত্বে কাজীর থেকে কাবিননামা বা নিকাহনামা সংগ্রহ করবেন?

বিবাহের পরপরই নিজ দায়িত্বে কাজীর থেকে কাবিননামা বা নিকাহনামা সংগ্রহ করে নেওয়া প্রত‍্যেক স্বামী অথবা স্ত্রীর জরুরী কর্তব্য। কেননা এই কাগজপত্র...Read more

0 0 Reacts 0 View 41,819 Comment 0

রিলেশনশিপ থেকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া কার উপর নির্ভর করে?

রিলেশনশিপ থেকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া কার উপর নির্ভর করে?

রিলেশনশিপ থেকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া, আর তারপর সারাজীবন একসাথে থেকে একটা সংসার করা এই পুরো পথটা অনেকটাই নির্ভর করে একজন...Read more

1 0 Reacts 1 View 88 Comment 0

স্ত্রীরা খারাপ হলে মানুষ বিয়ে কেন করে??

স্ত্রীরা খারাপ হলে মানুষ বিয়ে কেন করে??

প্রায়ই বিবাহিত মানুষ বলে, আমরা বিয়ে করে ফেঁসে গেছি, তুমি ফেঁসো না। স্ত্রী খারাপ হয়, অযথা হয়। স্বামীকে সন্দেহ করে,...Read more

0 0 Reacts 0 View 111,685 Comment 0

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য উপায় কি?

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য উপায় কি?

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়! ❤️ বিশ্বাসঃ- আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব...Read more

0 0 Reacts 0 View 111,748 Comment 0

মাইয়্যা মাইনসের সৌন্দর্য আসলেই ফ্যাক্ট!

মাইয়্যা মাইনসের সৌন্দর্য আসলেই ফ্যাক্ট!

মাইয়্যা মাইনসের সৌন্দর্য আসলেই ফ্যাক্ট নিচে তুলে ধরা হল। মাইয়্যা মানুষ সুন্দর হইলে পুরুষ সেই মায়ার মোহে আটকায়। প্রায়োরিটি দেয়,...Read more

0 0 Reacts 0 View 25,686 Comment 0

কিভাবে ডিভোর্স থেকে সংসারে ফেরা!

কিভাবে ডিভোর্স থেকে সংসারে ফেরা!

বিচ্ছেদের দ্বারপ্রান্তে, তাদের মধ্যে প্রায় কোনো কথাবার্তা ছিল না। দু’জনেই বলেছিলেন, এই সম্পর্ক আর বাঁচানো যাবে না। ডিভোর্স ফাইল করা...Read more

0 0 Reacts 0 View 62,186 Comment 0

মানুষ বদলায় মেনে নিতে শিখো!

মানুষ বদলায় মেনে নিতে শিখো!

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো। যে ফোনকল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে! সে ফোনকল মেসেজের...Read more

0 0 Reacts 0 View 104,775 Comment 0

জীবনে কি পারফেক্ট বা নিখুঁত শব্দের কোনো পূর্ণতা আছে?

জীবনে কি পারফেক্ট বা নিখুঁত শব্দের কোনো পূর্ণতা আছে?

জীবনে পারফেক্ট বা নিখুঁত শব্দের কোনো পূর্ণতা নেই। কারন পৃথিবীতে কোনো মানুষ এ পারফেক্ট না। আমাদের মানব গঠন থেকে শুরু...Read more

0 0 Reacts 0 View 20,011 Comment 0

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো?

বিচ্ছেদ কি কারনে হয় এবং বিচ্ছেদ হবে না কেনো তাই নিচে তুলে ধরা হল। মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের...Read more

0 0 Reacts 0 View 33,743 Comment 0