কষ্টের জীবনের মানে কী?

কষ্টের জীবনের মানে কী?

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন। জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন... আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? বেশিক্ষণ না জেলেদের এক কথার উত্তর। তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন? লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়। তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন? লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়, আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাইবেন। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন... আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। তারপর? জেলেদের প্রশ্ন। আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। এসব করতে কত সময় লাগবে? জেলেদের প্রশ্ন। কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই। জবাব দেয় পর্যটক। তারপর জেলেরা প্রশ্ন করে। লোকটা হেসে জবাব দেয়, ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর? জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন। আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন। তখন জেলেরা বলেন... সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ-পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?

0 0 Reacts 2 View 38,537 Comment 0
Profile Photo

নিজের দৃষ্টিভঙ্গি কেন বদলান উচিত?

নিজের দৃষ্টিভঙ্গি কেন বদলান উচিত?

নিজের দৃষ্টিভঙ্গি বদলান, বদলে যাবে সারা পৃথিবী। যদি....... A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N,...Read more

0 0 Reacts 0 View 24,532 Comment 0

কেন কিছু গল্প শেষ হওয়াই ভালো?

কেন কিছু গল্প শেষ হওয়াই ভালো?

কিছু গল্প শেষ হওয়াই ভালো। কারণ সব গল্পের পূর্ণতা সব সময় সুখ বয়ে আনে না। পূর্ণতা পেলে হয়তো মায়াটা হারিয়ে যেত,...Read more

0 0 Reacts 0 View 19,668 Comment 0

নারীর সৌন্দর্য কখন ফুটে ওঠে?

নারীর সৌন্দর্য কখন ফুটে ওঠে?

সবাই মনে করে নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে, দামি পোশাকে কিংবা বাহ্যিক সাজে। কিন্তু সত্যিটা হলো:— নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে তখনই,...Read more

0 0 Reacts 1 View 18,302 Comment 0

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি হয়?

কিভাবে মানুষের আকর্ষণ তৈরি হয়?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব...Read more

0 0 Reacts 0 View 18,909 Comment 0

এই দুনিয়ায় আজব এক সুড়ঙ্গ রয়েছে!

এই দুনিয়ায় আজব এক সুড়ঙ্গ রয়েছে!

নাভীর ছয় ইঞ্চি নিচে এক আজব সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গের অতল দেশে, কত দেশ-মহাদেশ নিরুদ্দেশ হয়েছে। নারী দেহ এক মহাকাল,...Read more

0 0 Reacts 7 View 14,908 Comment 0

কেন কখনো কাউকে কি ধরনের কথা বলবেন না?

কেন কখনো কাউকে কি ধরনের কথা বলবেন না?

কখনো কাউকে একথা বলবেন না! যেদিন আমি দূরে চলে যাবো, সেদিন আমাকে খুঁজবে। কিংবা যেদিন মরে যাবো সেদিন বুঝবে...Read more

0 0 Reacts 0 View 38,674 Comment 0

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

পুরুষ মানুষের ভালোবাসা কেন দেখা যায় না?

একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না... দেখা যায় শুধু তার দায়িত্ববোধ। যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খোঁজ খবর রাখে, আপনি...Read more

0 0 Reacts 3 View 13,550 Comment 0

বিবাহিত জীবন আসলে কেমন?

বিবাহিত জীবন আসলে কেমন?

বিয়ে প্রাথমিকভাবে সেক্স করার একটি সামাজিক স্বীকৃতি। সন্তান জন্ম দেয়া ও তাদের লালন পালন করা পরের ইস্যু কিন্তু প্রাথমিক ভাবে...Read more

0 0 Reacts 1 View 102,476 Comment 0

নিরবতার আলাদা কি ভাষা আছে?

নিরবতার আলাদা কি ভাষা আছে?

নিরবতার আলাদা ভাষা আছে। সেটা সবাই বোঝেনা।চুপ থাকা মানে অহংকার করা না। ঝামেলা তর্ক ঝগড়া করার চেয়ে, চুপ থাকাটাই কারো কারো...Read more

0 0 Reacts 0 View 119,333 Comment 0

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

কিসের অভাবে একটা সংসার ভাঙ্গে?

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না। সংসার ভাঙ্গে বরং স্বামী-স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে...Read more

0 0 Reacts 1 View 111,958 Comment 0