বিশ্বাস শব্দ থেকেই বিশ্বাসঘাতকতা শব্দের উৎপত্তি! বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী, সবাই বিশ্বাসী হতে পারেনা। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা দিতে জানে না! বিশ্বাস শুধু একটা শব্দ নয়, বিশ্বাসের সাথে জড়িয়ে থাকে একটা মানুষের স্বপ্ন, আশা, ভালোবাসা! যখন বিশ্বাসের ঘর টা ভেঙ্গে যায় তখন একটি মানুষের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ও তছনছ হয়ে যায় যায়। বিশ্বাসের ঘর সময় নিয়ে গড়ে উঠে, কিন্তু বিশ্বাসের ঘর ভাঙ্গতে সেকেন্ড ও লাগে না। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন! তেমনি, বিশ্বাস অর্জন করার চেয়ে বিশ্বাস রক্ষা করা কঠিন! আবার, বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ বা শব্দ নয়। এটি একটি ধীর গতির বিষ। যা নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণবিচূর্ণ করে দেয় যা এক সময় অনেক অনেক মূল্যবান ছিলো। যখন কেউ আপনার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং তার পরবর্তী প্রতিটি মুহূর্তগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে — মিথ্যে কথা, ছলনা, মিথ্যা প্রতিশ্রুতি একটা জীবনকে তছনছ করে দেয়! তাই বিশ্বাস করার আগে হাজার বার ভাবুন। মনে রাখবেন — বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাসঘাতকের সাথে তর্কে বহুদূর যাওয়ার আগে বিশ্বাস করবেন কিনা তা নিয়ে হাজার বার ভাবুন, কারণ বিশ্বাস অনেক দামী শব্দ!
Life Story
Public . 13-Dec-2025বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?