সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়! ধরুন, আপনি একটি লক্ষ্য ঠিক করেছেন। হয়তো নতুন করে ইংরেজি শিখবেন, শরীর ফিট করবেন, ব্যবসা শুরু করবেন, কিংবা নিজের স্বপ্নের মতো জীবন গড়বেন। আমরা প্রায়ই প্রথম ৩-৪ দিন আগুনের মতো শুরু করি উত্তেজনা, মোটিভেশন, সব কিছু মাথার ওপর দিয়ে যায়। কিন্তু ৫ম দিনেই দেখা যায় ঘুম বেশি হয়েছে, মুড নেই, কাজটা আজ না করলে সমস্যা নেই এইসব ছোট কারণেই আমরা থেমে যাই। আর এখানেই আসল সমস্যা। স্বপ্নের মৃত্যু হয় একদিনে নয়, ধীরে ধীরে। Success doesn't come from what you do occasionally. It comes from what you do consistently. মানে, আপনি মাঝে মাঝে চেষ্টা করলে সফলতা কখনোই আপনার দরজায় কড়া নাড়বে না। সাফল্য তাদেরই, যারা নিয়মিত চেষ্টা করে — এমনকি যেদিন মন চায় না সেদিনও। জীবন সত্যি খুব সিম্পল কিন্তু আমরা নিজেরাই তাকে কঠিন করি। আমাদের সমাজে একটা সমস্যা আছে সবাই বড় ফল চায়, কিন্তু ছোট অভ্যাস গড়ে না। 👉 কেউ বলে আমি একদিন মিলিয়নিয়ার হবো। কিন্তু দিনে ৩০ মিনিট বই পড়তে পারে না। 👉কেউ বলে আমি ফিট হবো। কিন্তু প্রতিদিন ১৫ মিনিট হাঁটা হয় না। 👉 কেউ বলে আমি ব্যবসা করবো। কিন্তু প্রতিদিন ১ জন নতুন মানুষের সাথে কথা বলা হয় না। স্বপ্ন দেখাটা ভুল না।কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে। একটা ছোট নিয়মিত অভ্যাসই আপনাকে রূপান্তরিত করবে। Consistency = প্রতিদিনের ছোট জিত। 👉 একদিন ১০ ঘন্টা পড়া → কোন লাভ নেই। 👉 প্রতিদিন ৩০ মিনিট পড়া → জীবন বদলে দেবে। একদিন জিমে ২ ঘন্টা → শুধু ক্লান্তি। প্রতিদিন ২০ মিনিট হাঁটা → শরীর পাল্টে দেবে। একদিন ১০০ জনকে মেসেজ করে ব্যবসা করা যাবে না। প্রতিদিন ১ জনের সাথে সত্যিকারের যোগাযোগ ব্যবসা গড়ে তুলবে সাফল্য আসে ছোট ছোট কাজে জিততে জিততে। 👉 তাই আজ থেকে কি করবেন? ১) একটা ছোট লক্ষ্য সেট করুন। যেমন: দিনে ১৫ মিনিট পড়বেন, ১০ মিনিট ব্যায়াম, ১ জিনিস শিখবেন। ২) অল্প করলেও প্রতিদিন করুন। মনে রাখবেন: কম করো, কিন্তু ছেড়ো না। ৩) অন্যরা বুঝুক বা না বুঝুক চালিয়ে যান! কারণ সাফল্য শব্দহীন, কিন্তু ফলাফল শোরগোল করে। জীবনে বড় কিছু করার জন্য বড় মানুষ হতে হবে না। প্রতিদিন একটু একটু ভালো মানুষ হতে হবে।আজ থেকে প্রতিদিন ১% হলেও এগিয়ে যান।সফলতা আসে না যখন আপনি মাঝে মাঝে চেষ্টা করেন। সফলতা আসে যখন আপনি নিয়মিত চেষ্টা করেন।

0 0 Reacts 0 View 38,205 Comment 0
Profile Photo

জিতে যাওয়া মানেই জীবন নয়! হেরে যাওয়ার মধ্যেও কি বেঁচে থাকা যায়?

জিতে যাওয়া মানেই জীবন নয়! হেরে যাওয়ার মধ্যেও কি বেঁচে থাকা যায়?

জীবনের কাছে হেরে গেলাম... লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল তাকে হয়তো কেউ বলেনি, জিতে যাওয়া মানেই জীবন নয়,...Read more

0 0 Reacts 0 View 60,387 Comment 0

দুনিয়ার আসল সমস্যা কি জানেন?

দুনিয়ার আসল সমস্যা কি জানেন?

দুনিয়ার আসল সমস্যা হল। আপনি যখন যা চাইবেন তখন তা পাবেন না। আপনি কয়েকদিন খাবার না পেয়ে ক্ষুধায় পড়ে থাকেন কেউ...Read more

0 0 Reacts 0 View 111,258 Comment 0

জীবনকে গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করবেন?

জীবনকে গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করবেন?

জীবন আরো গুছিয়ে তুলতে প্রতিদিন যে কাজগুলি করতে পারেন তাই নিচে তুলে ধরা হল। আমরা অনেকে স্বভাবতই পরিপাটি, অনেকে আবার সেরকম...Read more

0 0 Reacts 0 View 43,898 Comment 0

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে কিছু অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন হলো একটা সুন্দর স্নিগ্ধ আচরণ। যে আচরণে থাকবে শিষ্টাচার, নম্রতার ভান্ডার ও...Read more

0 0 Reacts 0 View 111,361 Comment 0

জেদ করা ভালো না খারাপ!

জেদ করা ভালো না খারাপ!

জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে...Read more

0 0 Reacts 0 View 56,821 Comment 0

জীবনের গড়-মিল হিসাব!

জীবনের গড়-মিল হিসাব!

সংক্ষিপ্ত এই জীবনে আমাদের কত কিছুই পাওয়া হয় না, আবার কত কিছু চাইলেও মেলে না। ছোট ছোট ইচ্ছে, না বলা...Read more

0 0 Reacts 0 View 38,929 Comment 0

আপনি ভালো না থাকার কারণ কি?

আপনি ভালো না থাকার কারণ কি?

আপনি ভালো না থাকার কারণ আপনি নিজেই। আপনি বাসার পাশে ফুলের চাষ করলে প্রজাপতি আর মৌমাছির দেখা পাবেন। আবার বাসার...Read more

0 0 Reacts 0 View 34,732 Comment 0

জীবনে কেন কাউকে পরোয়া করো না?

জীবনে কেন কাউকে পরোয়া করো না?

জীবনে কখনো কাউকে পরোয়া করো না, নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না, তোমার...Read more

0 0 Reacts 2 View 116,596 Comment 0

মনের জোরই কি মানুষের আসল শক্তি?

মনের জোরই কি মানুষের আসল শক্তি?

প্রতিদিন শুরু করো এক নতুন সাহস নিয়ে। মনের জোরই তোমার আসল শক্তি। জীবন কখনোই এক সোজা পথ নয়। প্রতিটি দিন নিজের...Read more

0 0 Reacts 0 View 53,484 Comment 0

জীবনের সবকটা দিন কি সহজ?

জীবনের সবকটা দিন কি সহজ?

জীবনের সবকটা দিন সহজ হবে না। কিছু কিছু দিন আসবে যেদিনগুলোয় বেঁচে থাকা খুব কঠিন মনে হবে। গলার কাছে এসে...Read more

0 0 Reacts 0 View 36,954 Comment 0