পরকীয়া হচ্ছে বিনা খরচে, বিনা দায়ে শরীর ভোগ করার সহজ উপায়! হয়তো আপনার স্ত্রী ওই আগের মতো নতুন লাগে না; তার শরীরের ভাঁ'জে আর সেই আগের তাজা ভাব নেই। তাই বাইরে একটু তাজা মাংস খাওয়া কি অপরাধ? এই পুরুষরা আপনাকে প্রেমের স্বপ্ন দেখাবে, আকাশ-চাঁদ আনার কথাও বলবে কিন্তু কখনোই আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবেন না। জানেন কেন? কারণ সংসার করার দায়, সামাজিক স্বীকৃতি সব তার নিজের ঘরে আছে। আপনি তার জীবনে কেবল এক ধরনের ডেজার্ট, সাময়িক উত্তেজনা, একটি এক্সাইটিং প্রজেক্ট যার সাথে কোনো কমিটমেন্ট নেই। আপনি যখন সম্পর্কের স্বীকৃতি বা বিয়ের দাবি রাখবেন, তখন দেখবেন আপনার সেই রাজকুমার কেমন করে গিরগিটির মতো রং বদলায়। তার উদ্দেশ্য আপনার নয় আপনার শরীর ভো'গ করা। আর যে নারীরা পরকীয়ায় জড়ান, তাদের অনেকের উদ্দেশ্যও একই স্বামীর ওপর প্রতিশোধ বা একঘেয়েমি ভাঙার চেষ্টা। তারা হয়তো জানে এর ভবিষ্যৎ নেই; এটা কেবল নি'ষি'দ্ধ ফলের স্বল্পস্থায়ী স্বাদ। তাহলে দোষটা কার? প্রতারক, সমাজ, না আপনার? আপনি ভাবছেন আমি কি মোটেই দায়ী নই? না আপনারও দোষ আছে। আপনি একটি মি'থ্যা'কে বিশ্বাস করেছেন। জেনে-বুঝে সেই ভাঙা আয়নায় নিজের মুখ দেখেছেন। আপনি এমন একজনের হাত ধরেছেন, যার হাত ইতিমধ্যে বিশ্বাসের রক্তে লাল। আপনি অন্য কারো সাজানো সংসারে আগুন লাগিয়ে, সেই আগুনে নিজেকে সেঁকেছেন। সমাজ সহজভাবে তৃতীয় ব্যক্তিকেই দোষ দেবে কারণ সেটাই সহজ। তবে বাস্তব সত্য হলো এই পা'পে'র ভাগীদার তিনজনই। প্রথম দোষী প্রতারক (পুরুষ/নারী) যিনি নিজের সঙ্গীকে ঠকিয়েছেন। দ্বিতীয় দো'ষী আপনি কারণ জেনে-বুঝে সেই পাপে নিজেকে জড়িয়েছেন। এবং তৃতীয় দোষী আমাদের সমাজ যা সম্পর্কের ভেতরের ফাঁকফোকর বোঝার চেষ্টা না করে কেবল বাহ্যিক দোষারোপ করে। আজ আপনি যার জন্য আপনার সম্মান, সময় ও পবিত্রতা ন'ষ্ট করছেন, কাল যখন সে ফিরে যাবে তার নিরাপদ সংসারে, তখন আপনার পাশে কে থাকবে? সমাজ আপনাকে নষ্টা বা চরিত্রহীন বলে গালাগালি করবে; আর প্রতারক ফিরে যাবে ভালো স্বামী বা ভালো স্ত্রী সেজে। খেলাটা শেষ হওয়ার পর আপনি রয়ে যাবেন একা একজন পরাজিত সৈনিক, হাতে শুধু লজ্জা, অপমান আর বুক ভাঙা কষ্ট থাকবে। সুতরাং ভাবুন আবারও ভাবুন। অন্যের এঁটো প্লেটে খাওয়ার মধ্যে কোনো গৌরব নেই। অন্যের ভে'ঙে যাওয়া বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নিজের সুখের প্রাসাদ গড়া যায় না। যে মানুষটি তার নিজের নয়, তিনি কখনোই আপনার হতে পারবেন না। আজ আপনি যে আগুনে'র উত্তাপ নিচ্ছেন, কাল সেই আগুনে'ই কি আপনার নিজের সাজানো স্বপ্ন পুড়ে ছাই হবে না? উত্তরটা আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আছে।
Love Story
Public . 10-Nov-2025পরকীয়া আসলে কি? মানুষ কেন পরকীয়া করে?