কেন কখনো কাউকে কি ধরনের কথা বলবেন না?

কেন কখনো কাউকে কি ধরনের কথা বলবেন না?

কখনো কাউকে একথা বলবেন না! যেদিন আমি দূরে চলে যাবো, সেদিন আমাকে খুঁজবে। কিংবা যেদিন মরে যাবো সেদিন বুঝবে আমি কি ছিলাম। কারন, আপনার উপস্থিতিতে যে আপনাকে মূল্য দেয়নি, আপনার অনুপস্থিতেও তার কিছু যাবে আসবে না। এগুলো বলে আসলে আমরা নিছক নিজেকে নিজে স্বান্তনা দেই। আমরা ভাবি, আমরা যখন থাকবো না তখন তারা আমাদের জন্য হা হুতাশ করবে। বাস্তবে এমনটা হয় না। তাছাড়া আপনি বর্তমান হয়ে যা ভোগ করতে পারেননি, আপনি অতীত হয়ে যাবার পর কে আপনার জন্য হায় আফসোস করলো, তখন তাতে আর আপনার কোন লাভ-লোকসান কিছুই নেই। আমরা মানুষগুলো আসলে বড্ড অভিমানী। তাইতো আপনজন অবহেলা করলে,কিংবা তুচ্ছতাচ্ছিল্য করলে একথা গুলো বলি। বাস্তবিকতা ভিন্ন। যারা দূরে চলে যায় তারা কখনো না আর খুঁজে আর না আর কোন খোঁজ খবর নেয়। আর অনেক সময় আমরা এমনটাও করি, কোন সম্পর্ক জোর করেও ধরে রাখতে চাই। দেখা যায় একজন কোন মতেই আর সে সম্পর্কে থাকতে চাইছে না কিংবা সে সম্পর্কে থাকতে তার আর ভালো লাগছে না বা তার প্যারা মনে হচ্ছে ; কিন্তু আমরা জোর করে তাকে সে সম্পর্কে ধরে রাখতে চাচ্ছি। অনেক সময় এমনটাও হয় করুনা করে মানুষটা থেকে যাচ্ছে। ভিক্ষার মতো করে আপনাকে সময় দান করছে। আর আপনি এতেই সন্তুষ্ট থাকছেন। আর মানুষটা যখন এতেও হাঁপিয়ে উঠবে, তখন হয়তো নির্দিষ্ট একটা দিন,মাস নির্ধারন করে আপনাকে বলবে, "এরপর আর কোন কথা হবেনা। আমাকে এবার সত্যি বিদায় দাও।" এরপরেও কি এই সম্পর্ক থেকে আপনার কিছু পাওয়ার আছে? হ্যাঁ আছে। যতোদিন এই সম্পর্ক আপনি বয়ে বেড়াবেন, ঠিক ততোদিন আপনার কষ্ট দ্বিগুণ, তিনগুণ হারে পাহাড় পরিমান বাড়তেই থাকবে। তাই তার নির্দিষ্ট করে দেওয়া সময় পর্যন্ত আর অপেক্ষা নাই করুন। কারন সেই সময়ের পরে সে আর আপনাকে সময়ও আর ভিক্ষা দেবেনা। আর ভিক্ষা কতো আর নেয়া যায়, তাইনা? নির্দিষ্ট করে দেওয়া সময়ের আগেই বরং আপনি একটু একটু করে সম্পর্ক থেকে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বিদায় বলে বিদায় নিতে যদি কষ্ট হয়,তাহলে না বলেই বরং পিছু হটতে থাকুন। চেষ্টা করুন নিজে নিজে। তখন দেখবেন তার সেই নির্দিষ্ট করে দেওয়া সময় পর্যন্ত আপনার যেতে হবেনা। তার আগেই আপনি একটু একটু করে পিছু হটতে হটতে তার দৃষ্টি সীমানার বাইরে চলে গেছেন। তখন আর আয়োজন করে বিদায়ও বলা লাগবেনা আর না বিদায় বলতে কষ্ট হবে। সব সম্পর্কের শেষটাই যে মধুর হবে এমন কোন ধরাবাঁধা কথা নেই। ভালোবাসলে বিরহের স্বাদ নিতেই হব

0 0 Reacts 0 View 38,674 Comment 0
Profile Photo

কখন সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি?

কখন সম্পর্ক থেকে বের হয়ে আসা জরুরি?

জীবন মানেই একের পর এক সম্পর্কের বাঁধন—কখনো তা মায়ার, কখনো ভালোবাসার, কখনো আবার কেবলই সামাজিক দায়িত্বের। পরিবার, বন্ধু, প্রেম, সঙ্গী—এই...Read more

0 0 Reacts 0 View 73,563 Comment 0

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত মেয়েরাই বেশি পারফেক্ট।

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত মেয়েরাই বেশি পারফেক্ট।

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত ডিভোর্সি বা বিধবা মেয়েরাই বেশি পারফেক্ট। কারণ একটা ডিভোর্সি বা বিধবা মেয়ে জানে সংসার...Read more

0 0 Reacts 2 View 43,240 Comment 0

ধরতে না পারা আর ছাড়তে না পারার মাঝখানে আসলে কি?

ধরতে না পারা আর ছাড়তে না পারার মাঝখানে আসলে কি?

ধরতে না পারা আর ছাড়তে না পারার মাঝখানে থেকে গেলে; মানুষ একটা সময় নিজেকেই প্রশ্ন করতে শেখে, থাকাটা কি প্রয়োজনীয়,...Read more

0 0 Reacts 0 View 36,717 Comment 0

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কেন কষ্ট দিয়েন না?

মানুষকে কষ্ট দিয়েন না। কারণ ক্ষমা চাওয়ার জন্য আপনি দ্বিতীয়বার জন্ম নেবেন না। একবার বলা কথা, একবার দেওয়া আঘাত! সবকিছু ঠিক...Read more

0 0 Reacts 0 View 19,633 Comment 0

মেয়েদের যে কৌশলে পুরুষরা সহজেই ফাঁদে পড়ে!

মেয়েদের যে কৌশলে পুরুষরা সহজেই ফাঁদে পড়ে!

নারীরা নাকি মায়া, রহস্য আর কৌশলের জগতে বেশ পারদর্শী। এমনটাই দাবি করেন অনেক পুরুষ। আসলে সম্পর্কের জগতে নারী-পুরুষ উভয়েই নিজেদের...Read more

0 0 Reacts 0 View 45,826 Comment 0

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত!

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত!

কাউকে মেসেজ করার পূর্বে যে ৭ টি বিষয় মাথায় রাখা উচিত তাই নিচে তুলে ধরা হল। ১. প্রয়োজন ছাড়া অপরিচিত কাউকে...Read more

0 0 Reacts 1 View 117,721 Comment 0

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন!

যেখানে যত্ন নেই, সেখানে সম্পর্ক একদম মূল্যহীন! আসলে জোর করে কাউকে কখনো আটকে রাখা যায় না, আর আটকে রাখাটার মাঝে...Read more

0 0 Reacts 0 View 19,509 Comment 0

তাকে ছাড়া বাঁচতে পারবো না! কেন এই কথাটা একদিন ভুল মনে হবে?

তাকে ছাড়া বাঁচতে পারবো না! কেন এই কথাটা একদিন ভুল মনে হবে?

তাকে ছাড়া বাঁচতে পারবো না! এই কথাটা একদিন ভুল মনে হবে। কারন, কিছু মানুষ আমাদের জীবনে এতটা গভীরে জায়গা করে...Read more

0 0 Reacts 0 View 46,811 Comment 0

পুরুষের কাছে এক বিভ্রমের নাম হচ্ছে নারী কিন্তু কেন?

পুরুষের কাছে এক বিভ্রমের নাম হচ্ছে নারী কিন্তু কেন?

পুরুষ সবচেয়ে ভয় করে যে প্রাণীটিকে তার নাম নারী! সবচেয়ে অবিশ্বাস করে যে প্রাণীটিকে তার নাম নারী। সবচেয়ে ঘৃণা করে যে...Read more

0 0 Reacts 3 View 94,699 Comment 0

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো কেন হঠাৎ আসে?

ভালো লাগা আর ভালো থাকার মুহূর্তগুলো হঠাৎ আসে, আবার হঠাৎই চলে যায়। তখন মনে হয় জীবন কত সুন্দর, কত রঙিন...Read more

0 0 Reacts 0 View 36,593 Comment 0