আমরাই শেষ ৯০ দশকের জেনারেশন!

আমরাই শেষ ৯০ দশকের জেনারেশন!

আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের জিমেইল, ফেসবুক, হোয়াটস্যাপ পর্যন্তও করছি। আমরাই শেষ জেনারেশন, যারা টেলিগ্রাম এসেছে শুনলেই চৌদ্দগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি। আমরাই শেষ জেনারেশন, যারা পাটিতে বা পিঁড়িতে বসে ভাত খেয়েছি আর পিরিচে ঢেলে চা খেয়েছি সুরুৎ সুরুৎ শব্দে। আমরাই শেষ জেনারেশন, যারা ছোটবেলায় বন্ধুদের সাথে কানামাছি, বাঘবন্দি, ডাঙ্গুলি, দাড়িয়াবাধ, গোল্লাছুট, মার্বেল, হামকে পুলিশকে খেলেছি, বউলার আঠা দিয়ে কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি, নাড়া (খড়/বিচালি), জাম্বুরা ইত্যাদি দিয়ে ফুটবল বানিয়ে খেলেছি। আমরাই শেষ জেনারেশন, যারা হ্যারিকেন আর কুপি বাতির আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে শুরু করে পাখার ডাঁটির মার খেয়েছি, খাটের নিচে বা কাঁথার মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়েছি দস্যু বনহুর, কুয়াশা, মাসুদ রানা, স্বপন কুমারের সিরিজ। আমরাই শেষ জেনারেশন, যারা ফ্যান, এসি, হিটার, ফ্রিজ, গ্যাস, মাইক্রোওভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি। আমরাই শেষ জেনারেশন, যারা ঈগল, ইকোনো, রেডলিফ থেকে শুরু করে বমি করা সুলেখা কালি হাতে মেখে সেই হাত মাথায় মুছে ‘বাবরের যুদ্ধবৃত্তান্ত’ লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাং পেন দেখেছি আর নতুন বই-খাতার হাতে পেয়ে পাতা উল্টানোর আগে গন্ধ শুঁকেছি। আমরাই শেষ জেনারেশন, যারা বিনা টিফিনে স্কুলে গেছি, স্কুলে টিচারের হাতে বেতের বারি খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড রাউন্ড ফ্রি-স্টাইলে উত্তম মধ্যম সহ্য করেছি — দোষ তো আমাদের, নাহলে টিচার মারবেন কেন? আমরাই শেষ জেনারেশন, যারা বড়দের সন্মান করেছি এবং এখনো করে যাচ্ছি। আমরাই শেষ জেনারেশন, যারা জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি, ভয়েস অফ আমেরিকার খবর, অনুরোধের আসর গানের ডালির শেষ সাক্ষী। আমরাই শেষ জেনারেশন, যারা টেলিভিশনে আলিফ লায়লা, ম্যাকগাইভার, টিপু সুলতান, মিস্টার বিন, টম এন্ড জেরি, রবিনহুড, সিন্দবাদ দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা ৩৬০° ঘুরিয়ে স্যিগনাল ধরার চেষ্টা করেছি। আমাদের ছিল বাঁশের আগায় অ্যান্টেনা, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিরঝিরে ছবি, তাতে কোনো সমস্যাই হতো না, কারণ ওটা আমাদের জীবনের অঙ্গ হিসেবেই ধরা ছিল। গন্ডগোল যা পাকাতো তা হলো নিয়ম করে লোডশেডিং। আমরাই শেষ জেনারেশন, যারা আত্মীয়-স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি। ইচ্ছে করে একসাথে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি ফিরেছি, ঝিনুক দিয়ে কাটার বানিয়ে আম কেটে খেয়েছি, ম্যাচের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলেছি। আমরাই শেষ জেনারেশন, যারা সাইকেলের টায়ার, বেয়ারিং এবং সুপারির খোলা দিয়ে গাড়ি বানিয়ে চালিয়েছি, গুলতি নিয়ে নিরিখ প্র্যাকটিস করে বেড়িয়েছি, দুপুরে একসাথে পুকুরে ঝাঁপিয়ে গোসল করেছি। আমরাই শেষ জেনারেশন, যারা প্রতিদিন সূর্য ডোবার আগে বাড়িতে ঢুকেছি। আমরাই শেষ জেনারেশন, যারা ঈদ বা দুর্গাপূজায় শুধু একটা নুতন জামার জন্য বাবার মুখের দিকে চেয়ে থেকেছি। আমরাই শেষ জেনারেশন, যারা রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র সেখানেই সাইকেল থেকে নেমে নির্দ্বিধায় সালাম বা নমস্কার করেছি। আমরাই শেষ জেনারেশন, যারা এখনও বন্ধু খুঁজি, কারণ জীবনের চলার স্রোতে আমরা হারিয়ে ফেলেছি জীবনের শ্রেষ্ঠ সময়।

0 0 Reacts 1 View 50,380 Comment 0
Profile Photo

বিশ্বাসের বাজার কেন মন্দা?

বিশ্বাসের বাজার কেন মন্দা?

জীবনে কার পক্ষে দাঁড়াচ্ছেন, কার জন্য লড়ছেন তা ভেবে-মেপে নেবেন। যাকে বাঁচাতে সাঁতরাতে নামলেন, সে যদি আপনার ডুবে যাওয়া উপভোগ...Read more

0 0 Reacts 0 View 38,707 Comment 0

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে কথা গুলো.....!! ১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না।যেহেতু আপনার...Read more

0 0 Reacts 1 View 111,435 Comment 0

কেন সময়ের সাথে নিজেকে বদলাতে হবে?

কেন সময়ের সাথে নিজেকে বদলাতে হবে?

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার...Read more

0 0 Reacts 1 View 59,052 Comment 1

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে কেন নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না?

সবার কাছে নিজেকে তুচ্ছ করে তুলে ধরবেন না। ভদ্রতা দেখিয়ে সবার কাছে অকারণে ক্ষমা চাইবেন না। কারো পাওনার অতিরিক্ত কিছু...Read more

0 0 Reacts 0 View 43,128 Comment 0

জীবনের গতি বাড়াতে নিজেকেই কেন এগিয়ে যেতে হবে?

জীবনের গতি বাড়াতে নিজেকেই কেন এগিয়ে যেতে হবে?

ক্যারিয়ারে কিছু হচ্ছে না! সময় চলে যাচ্ছে, চোখের সামনে স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে, বাবা মা বৃদ্ধ হচ্ছে! বন্ধু হারিয়ে যাচ্ছে। দিনশেষে দুঃখ...Read more

0 0 Reacts 0 View 62,900 Comment 0

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন?

মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল! কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। এই যেমন: * আগামীকাল থেকে সকালে...Read more

0 0 Reacts 1 View 60,922 Comment 0

মানুষ কেন সু-সময়ের বন্ধু হতে বেশি পছন্দ করে?

একটা অদ্ভুত সত্যি বলি। মানুষ আপনার ব্যর্থতার গল্প খুব আগ্রহ নিয়ে শুনবে, কিন্তু আপনার পরিশ্রম এর গল্প শুনতে চাইবে না। আপনি...Read more

0 0 Reacts 0 View 6,897 Comment 0

একজন মানুষ হিসাবে আপনার সবচেয়ে বড় পরিচয় কি?

একজন মানুষ হিসাবে আপনার সবচেয়ে বড় পরিচয় কি?

একজন মানুষ হিসাবে আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি মানুষ। তারপর আপনার যশ,খ্যাতি, টাকা পয়সা, ধন-দৌলত। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র...Read more

0 0 Reacts 0 View 78,409 Comment 0

আসল প্রস্টিটিউট কে?

আসল প্রস্টিটিউট কে?

যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও...Read more

0 0 Reacts 0 View 61,111 Comment 0

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর কি রিপ্লেসেবল নয়?

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের...Read more

0 0 Reacts 1 View 104,253 Comment 0