রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার! মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে। কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধর্ষণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস! কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল। ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ। কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে। আজ সবার, বিশেষ করে মা-বোনদের, প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়। বিশেষ ধন্যবাদ পুলিশ সুপার, নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে। ধন্যবাদ উপপরিদর্শক (এসআই), পলাশ থানা শাহ কামাল- কাজের প্রতি আপনার অচিন্তনীয় নিবেদন অসম্ভবকেও সম্ভব করতে পারে। .......................................... মো. আনোয়ার হোসেন শামীম বিসিএস (পুলিশ) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

0 0 Reacts 0 View 59,356 Comment 0
Profile Photo

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি!

টাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিচে উপস্থাপন করা হল। ০১) যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে! আর টাকা না থাকলে,...Read more

0 0 Reacts 1 View 115,629 Comment 0

জীবন আসলে কেমন?

জীবন আসলে কেমন?

জীবনটা নদীর মত। কখনো শান্ত, কখনো উত্তাল, আবার কখনো ধীর স্থির। সময়ের স্রোতে ভেসে যেতে যেতে আমরা অনেক কিছু হারাই...Read more

0 0 Reacts 1 View 70,559 Comment 0

ভালো থাকার জন্য কোন কাজ গুলো করা উচিত না?

ভালো থাকার জন্য কোন কাজ গুলো করা উচিত না?

আপনি যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই এই কাজ গুলো avoid করতে হবে। ✒ কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। ✒...Read more

0 0 Reacts 0 View 25,577 Comment 0

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

নিজেকে পরিবর্তন করতে হলে কি পরিবর্তন করতে হবে?

আপনি যদি পরিবর্তন চান, তাহলে আগে নিজেকে বদলান, কারণ পৃথিবী কখনো আপনার ইচ্ছামতো বদলাবে না! অনেকেই চায় দুনিয়াটা বদলে যাক, মানুষটা...Read more

0 0 Reacts 0 View 38,563 Comment 0

পৃথিবীতে মানুষকে কেন বুঝতে পারা কঠিন?

পৃথিবীতে মানুষকে কেন বুঝতে পারা কঠিন?

পৃথিবীতে মানুষকে বুঝতে পারা আসলেই কঠিন কারন।❤️ মানুষ চিনতে সময় লাগে, কারণ কেউ দূর থেকেও পাশে থাকে, আর কেউ কাছে থেকেও...Read more

0 0 Reacts 0 View 116,407 Comment 0

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই! নেই কোনো নির্ধারিত...Read more

0 0 Reacts 0 View 104,264 Comment 0

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!

পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস নিচে দেওয়া হলো। ১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি...Read more

0 0 Reacts 0 View 60,403 Comment 0

কেন নিজের জন্য ঘুরে দাঁড়াবেন?

কেন নিজের জন্য ঘুরে দাঁড়াবেন?

জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে।...Read more

0 0 Reacts 0 View 91,472 Comment 0

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলে মানে জীবন সংগ্রাম। সব মেয়েদের বলতে শুনি:- ছেলেদের জীবন কতো সুন্দর, ইচ্ছে মতো ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভানে যা...Read more

0 0 Reacts 0 View 107,725 Comment 0

কিভাবে নিজের ব্যক্তিত্ব বাড়াবো?

কিভাবে নিজের ব্যক্তিত্ব বাড়াবো?

কিভাবে নিজের ব্যক্তিত্ব বাড়াবেন তাই নিচে তুলে ধরা হল। 


১। জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী হতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে।

২। কথা...Read more

0 0 Reacts 0 View 34 Comment 0