ব্যর্থতার সংজ্ঞা ব্যর্থতাই! কেন হয়েছে, কার কারণে হয়েছে,হলো কেন, তা কেউ কখনো জানতে চাইবে না!এর যন্ত্রণা একা নিজেকেই সইতে হবে! কেউ পাশে এসে দাঁড়াবে না! তাই অজুহাতটা না এগিয়ে কাজের পা টা বাড়ান! জানেনই তো সামান্য মরিচাই কিন্তু লোহাকে নষ্ট করে দেয়! ব্যর্থতা মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া নয়। পৃথিবীতে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হয়। মাথা উচুঁ করে দাঁড়ানোর জন্য সংগ্রাম করতে হয়। আর এই সংগ্রামে জয়ী হওয়া গৌরবের। মনে রাখবেন আপনি কিন্তু একটা সম্পদ, আপনার থেকে আরো সম্পদের সৃষ্টি হবে। এই পৃথিবী সুন্দর হবে,সমাজের বির্বতন হবে। নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করেন! দেখবে একটা সময় আপনার জীবন থেকে সরে যাওয়া মানুষ গুলোই, আপনারর কাছে ফেরবার জন্য আবার আকুল হয়ে পড়ছে!
Life Story
Public . 03-May-2025ব্যর্থতার সংজ্ঞা কি?