জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার উপায় কি?

জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার উপায় কি?

আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যেকোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলেমেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন বিশ বছর বয়স হবে, তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন, বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোটো থেকেই ফাইনান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন-প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। যেমন, গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চ্যুজ করা উচিত। কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে। আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনোমতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন, অসময়ে দরকার পড়বে! জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকে লিক্যুইড মানি বেশি রাখবেন, কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরাও আপনি সেল করতে পারবেন না, কিন্ত গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় বলে কয়ে আসে না। এই দুনিয়ার কোন কিছুরই গ্যারান্টি নেই, আপনার শরীরেরও না! যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলেমেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোটো নয় এই বোধ তৈরি করুন তার মধ্যে। সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান, কারণ পেটে শিক্ষা আছে মানেই ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন। যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকুই বাড়ি করুন। অন্তত ওই পরিমাণ টাকা MIS (Monthly Income Scheme) করে রাখুন যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও একশো ভাগ গ্যারান্টি নেই! স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না। সরকারি, বেসরকারি, ব্যবসা কোনোটাতেই যেখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি নেই, তাই যার যে দিকে ইচ্ছে সেদিকে খাটুক। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটলে সময় এবং টাকা দুই-ই ব্যয় হবে, তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন। সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোটো ব্যবসা, পার্ট টাইম জব এই সবকিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি, কারণ জীবনের পঁচিশ ত্রিশ বছর যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এলিজিবল সে নাও থাকতে পারে । মোদ্দা কথা, সবকিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে। এছাড়া কোনো অপশন নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আর একটা ভেসে থাকে!

0 0 Reacts 0 View 66,592 Comment 0
Profile Photo

পৃথিবীতে কেন নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়?

পৃথিবীতে কেন নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়?

পৃথিবীতে নিজের প্রয়োজন নিজেকেই পূরণ করতে হয়। কেউ কারো হয়ে প্রয়োজন মি'টি'য়ে দেয় না। এটাই বাস্তবতা। জীবনে যত কাছের মানুষই হোক...Read more

0 0 Reacts 0 View 59,802 Comment 0

৮৫% মানুষের চেয়ে জীবনে এগিয়ে যেতে চান?

৮৫% মানুষের চেয়ে জীবনে এগিয়ে যেতে চান?

তাহলে খাতা-কলম নিয়ে নিজের গোল বা লক্ষ্যগুলো এখনই লিখে ফেলুন। আপনার চারপাশের বেশিরভাগ মানুষের দেখবেন জীবনে কোনো গোল বা লক্ষ্য...Read more

0 0 Reacts 0 View 58,274 Comment 0

জীবনে সুখী হওয়ার উপায় কি?

জীবনে সুখী হওয়ার উপায় কি?

জীবনে সুখী হওয়ার উপায় নিচে তুলে ধরা হল। ০১) এই একজীবনে আপনার সব চাওয়া পূরণ হবে না। তার মানে এটা...Read more

0 0 Reacts 0 View 36,771 Comment 0

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করবেনা?

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না । কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ...Read more

0 0 Reacts 1 View 46,327 Comment 0

জীবনের প্রতিকূলতাকে জয় করে সফলতার জয় করার উপায়!

জীবনের প্রতিকূলতাকে জয় করে সফলতার জয় করার উপায়!

জীবনের প্রতিকূলতাকে জয় করে সফলতার জয় করার উপায় নিচে তুলে ধরা হল। ভূমিকাঃ- ছোট্ট গ্রামের ছেলে রাজু। বাড়িতে মা-বাবা আর ছোট...Read more

0 0 Reacts 0 View 115,986 Comment 0

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

২৫-৩০ বছরের থেকে তারচেয়ে কমবয়সী উপদেশ কি?

তোমরা যারা ২৫-৩০ বা তারচেয়ে কমবয়সী তাদের জন্য কিছু কথা: ০১) জীবনে যখন যেখানে আনন্দ করা সম্ভব, করো। পরিবারের সাথে, বন্ধুদের...Read more

0 0 Reacts 1 View 120,115 Comment 0

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না!

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না!

কলিগদের নিকট যেসব বিষয় কখনোই শেয়ার করবেন না তাই নিচে উপস্থাপন করা হল। ০১। আপনার বেতন, বোনাস, ওভারটাইম, ইনক্রিমেন্ট। ০২। আপনি যদি...Read more

0 0 Reacts 0 View 108,847 Comment 0

নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

নিজের ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে, আপনার যোগ্যতাটা কেউ ঠিকমতো মূল্যায়ন করছে না? যেখানে আছেন, যা করছেন- চাকরি হোক,...Read more

0 0 Reacts 0 View 45,437 Comment 0

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় কি?

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় কি?

নিজেকে আত্মসম্মান বাড়ানোর উপায় নিচে তুলে ধরা হল। ১) যারা তোমার খোঁজ রাখে না, তাদের জন্য অপেক্ষা করো না। ২) কারও কাছে...Read more

0 0 Reacts 1 View 77,905 Comment 0

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা আসলে কি?

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই! নেই কোনো নির্ধারিত...Read more

0 0 Reacts 0 View 104,264 Comment 0