আমরা কি সত্যিই একা?

আমরা কি সত্যিই একা?

জীবনের পথে চলতে চলতে আমরা সবাই এক সময় এমন একটা পর্যায়ে এসে দাঁড়াই, যখন অনুভব করি, এই লড়াইটা একেবারেই একার। চারপাশে অনেক মুখ, অনেক কথা, কিন্তু দরকারের সময় সেই কথাগুলো শুধু বাতাসে মিলিয়ে যায়। যাঁদের দিকে ভরসা করে তাকাই, তাঁরা অনেকেই তখন নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকেন। সবাই জ্ঞান দেয়, উপদেশ দেয়, কিন্তু কেউ হাতে হাত রেখে বলে না! তুই একা না, আমি আছি। একাকীত্ব তখন নিঃশব্দে গ্রাস করে নেয় আমাদের মনটাকে। একসময় মনে হয়, জীবন মানেই বুঝি একার যুদ্ধ, একার কান্না, একার বেঁচে থাকা। কেউ বোঝে না সেই চাপা কান্নার ভাষা, কেউ শোনে না গভীর রাতে ভেঙে পড়া আত্মার আর্তনাদ। আমরা চাই কেউ বুঝুক, পাশে থাকুক, একটু সহানুভূতি দেখাক। কিন্তু বাস্তবতা অনেক সময় বড় নির্মম—মানুষ পাশে থাকে শুধুই সুবিধার সময়, আর দুর্দিনে কেবল শূন্যতা। তবুও আমরা আশায় থাকি, হয়তো কখনো কেউ এসে বলবে—"চিন্তা করিস না, আমি আছি।" সেই আশাটুকুই কখনো কখনো আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের সমাজে দরকার এমন মানুষ, যারা শুধু কথায় নয়, কাজে পাশে দাঁড়ায়। একটু সহানুভূতি, একটু সহচরিতা—এই ছোট্ট জিনিসগুলোই কাউকে জীবনের সবচেয়ে অন্ধকার সময় থেকে টেনে তুলতে পারে। চলো, আমরা সেই পরিবর্তনের শুরুটা হই। শুধু কথা না বলে, একজন মানুষের হাতে হাত রাখি, কাঁধে কাঁধ রাখি। ভালোবাসা, সহানুভূতি আর সম্মান দিয়ে গড়ে তুলি এমন একটা পৃথিবী, যেখানে কেউ একা থাকবে না, আর কেউ কখনো বলবে না—আমি একা।

0 0 Reacts 0 View 73,820 Comment 0
Profile Photo

আপনার মতে সফলতার মূল মন্ত্র কী?

মানুষের এই অভ্যাস গুলোই বলে দেয়, সে ভবিষ্যতে সফল হবে নাকি না। ১/ কেউ না দেখলেও নিজের কাজ নিজে ঠিক মত...Read more

0 0 Reacts 0 View 6,813 Comment 0

মনের জোরই কি মানুষের আসল শক্তি?

মনের জোরই কি মানুষের আসল শক্তি?

প্রতিদিন শুরু করো এক নতুন সাহস নিয়ে। মনের জোরই তোমার আসল শক্তি। জীবন কখনোই এক সোজা পথ নয়। প্রতিটি দিন নিজের...Read more

0 0 Reacts 0 View 53,484 Comment 0

নিজেকে মানিয়ে নিলেই কি সবকিছু সুন্দর হবে?

যেখানে বারবার আপনা'কে অপমানিত, অবহেলিত কিংবা অসম্মানিত হতে হয়, সেখানে জোর করে নিজেকে এডজাস্ট করাতে যাবেন না। কারণ সেখানে কখনোই আপনার...Read more

0 0 Reacts 0 View 30 Comment 0

মানুষের জীবনে আসল বাস্তব কি?

মানুষের জীবনে আসল বাস্তব কি?

যে মানুষটাকে আপনি আজ খুব বাজে ভাবে ঠ'কালেন! সে মানুষটা আপনাকে অ'ভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজে...Read more

0 0 Reacts 0 View 110,742 Comment 0

জীবনের শেষ বেলায় এসে কি মনে হয়?

জীবনের শেষ বেলায় এসে মনে হবে, এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো...Read more

0 0 Reacts 0 View 115,205 Comment 0

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে চিঠি!

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে চিঠি!

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ : প্রিয় অভিভাবক, কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের...Read more

0 0 Reacts 0 View 69,643 Comment 0

বেকারত্বের মূল কারণটা কি?

বেকারত্বের মূল কারণটা কি?

পৃথিবীর যে দেশে বেকারের সংখ্যা কম, সেখানে তরুণরা ভাবে, চলো একটা দোকান দিই। দুই বন্ধু মিলে কফি শপ দিই, চাচা-ভাতিজা...Read more

0 0 Reacts 1 View 58,587 Comment 0

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত!

জীবন নিয়ে কত অনিশ্চিত! আজকের হাসি কাল কান্নায় ভেসে যায়। যে মানুষটা একদিন বুকের ভেতর আলো জ্বেলেছিল, সে-ই হয়তো আজ...Read more

0 0 Reacts 0 View 47,036 Comment 0

কেন প্রত্যাশা এমনই এক বিপজ্জনক অনুভূতি?

কেন প্রত্যাশা এমনই এক বিপজ্জনক অনুভূতি?

কারো বিপদের দিনে পাশে দাঁড়িয়ে তা আর মনে রাখতে নেই। কারোর উপকার করে তা ভুলে যেতে শিখতে হয়! কাউকে কিছু...Read more

0 0 Reacts 0 View 60,490 Comment 0

কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

কেন জীবন থেকে আমরা লড়াইকে বাদ দিতে পারব না!

একদিন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন একটা হাতি দেখে। হাতিটা বাঁধা ছিল একটা বাড়ির সামনে। লোকটি খুব...Read more

0 0 Reacts 2 View 100,914 Comment 0