কিভাবে জল বা পানি থেকে বিদ্যুত উৎপন্ন করা যায়?

কিভাবে জল বা পানি থেকে বিদ্যুত উৎপন্ন করা যায়?

পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পানির বিভব শক্তিকে কাজে লাগানো হয়। প্রথমেই বিভব শক্তি কি সেটা আপনাদের বুঝিয়ে বলছি। স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোন অবস্থা বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। যেমনঃ আমরা যখন কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে তুলি তখন আমরা পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি। ফলে বস্তুটি কিছু বিভব শক্তি লাভ করে। এখন বস্তুটিকে ছেড়ে দিলে আবার যখন ভূপৃষ্ঠে পড়বে তখন সেটি ঐ পরিমাণ কাজ করতে পারবে। পানিকে যখন বাঁধ দিয়ে আটকানো হয় তখন পানির উচ্চতা বৃদ্ধি পায়। পানির তলের উচ্চতা বৃদ্ধি বা এর গভীরতা বৃদ্ধির ফলে পানির মধ্যে অধিক বিভব শক্তি জমা হয়। কোন পাহাড়ের উপত্যকায় নিচের প্রান্তে বাঁধ দিয়ে এই কাজটি সাধারণত করা হয়ে থাকে। নদী থেকে আসা পানি প্রবাহ বাঁধে বাধা পেয়ে জমা হতে থাকে, এতে বাঁধের পেছনে একটি কৃত্রিম হ্রদ সৃষ্টি হয়। হ্রদ পানিতে পূর্ণ হয়ে গেলে হ্রদ থেকে পানি একটি মোটা নলের ভিতর দিয়ে নিচে অবস্থিত একটি তড়িৎ উৎপাদন কেন্দ্রে প্রবাহিত করা হয়। পানি পতনের সময় এর মধ্যে জমা থাকা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তিকে কাজে লাগিয়ে একটি টার্বাইনকে ঘোরানো হয়। টার্বাইন হচ্ছে ব্লেডযুক্ত একটি চাকা। টার্বাইনটি একটি তড়িৎ জেনারেটরের সাথে সরাসরি সংযুক্ত থাকে। এই জেনারেটরে তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন হয়। উৎপন্ন এই তড়িৎ এরপর তারের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠানো হয়। বাংলাদেশে ব্যবহৃত বিদ্যুতের একটি অংশ জলবিদ্যুৎ। এই জলবিদ্যুত আসে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইতে অবস্থিত কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে কৃত্রিম কাপ্তাই হ্রদ তৈরি করে এ জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

0 0 Reacts 3 View 10,864 Comment 0
Profile Photo

Top 20 Keyboard Shortcut বাংলা ব্যাখ্যা!

Top 20 Keyboard Shortcut বাংলা ব্যাখ্যা!

🚀এই Keyboard Shortcut গুলো জানলে আপনি Expert 🔥হয়ে যাবেন! ✅ Top 20 Keyboard Shortcut (বাংলা ব্যাখ্যাসহ): 🔹 Ctrl + C →...Read more

0 0 Reacts 0 View 26,037 Comment 0

ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে WordPress নাকি Custom Coding কোনটি বেছে নেওয়া ভালো?"?

ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে WordPress নাকি Custom Coding কোনটি বেছে নেওয়া ভালো?

ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে WordPress নাকি Custom Coding কোনটা ভালো! এটা আসলে নির্ভর করছে আপনার লক্ষ্য কী এবং আপনি কী ধরনের...Read more

0 0 Reacts 0 View 7 Comment 0

কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?

কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন?

পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন পদ্ধতি নিচে দেওয়া হল। রাউটারের ডব্লিউপিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগ ইন করা যাবে। দেখে...Read more

0 0 Reacts 2 View 102,380 Comment 0

১৯৯৫ সালের আগে ব্রাউজারে কীভাবে কাজ হতো?

১৯৯৫ সালের আগে ব্রাউজারে কীভাবে কাজ হতো?

আজকাল আমরা যেসব ডাইনামিক ফিচার এবং ইন্টার‌্যাক্টিভ উপাদান দেখতে পাই—যেমন পপ-আপ উইন্ডো, লাইভ কনটেন্ট আপডেট, ফর্ম ভ্যালিডেশন, ড্র্যাগ-এন্ড-ড্রপ, ও এনিমেশন—এসব...Read more

0 0 Reacts 0 View 115,471 Comment 0

এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের সুবিধা কি?

এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের সুবিধা কি?

এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হল। ভাইরাস সনাক্তকরণ: এন্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারের ভাইরাস সনাক্ত করে এবং তা মুছে ফেলে। ডাটা সুরক্ষা: এটি...Read more

0 0 Reacts 1 View 13,599 Comment 0

ইউটিউব ভিডিও করতে আপনার কি কি প্রয়োজন হবে?

ইউটিউব ভিডিও করতে আপনার কি কি প্রয়োজন হবে?

ইউটিউব ভিডিও করতে আপনার যা যা প্রয়োজন হবে তাই নিচে দেওয়া হল। ক্যামেরা: ভিডিও করার জন্য আপনার অবশ্যই একটি ক্যামেরা থাকতে...Read more

0 0 Reacts 1 View 19,373 Comment 0

মোবাইল এপস ডেভেলপমেন্ট - নাকি ওয়েব ডেভেলপমেন্ট কোনটা শিখবেন?

মোবাইল এপস ডেভেলপমেন্ট - নাকি ওয়েব ডেভেলপমেন্ট কোনটা শিখবেন?

বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীর সাথে সাথে এই সংশ্লিষ্ট চাকুরীও অনেক বাড়ছে। সেই সাথে ইন্টারনেটে ব্যবহৃত সফটওয়্যার, ওয়েবসাইট এবং...Read more

0 0 Reacts 1 View 19,557 Comment 0

স্মার্ট ফোন ব্যবহার করে অনলাইন থেকে আয় করার উপায় কি?

অনলাইনে এমন কিছু কাজ আছে, যা ঘরে বসেই শুধু স্মার্ট ফোন ব্যবহার করে করা যায়! ইনকামও করা যায়। এমন কিছু...Read more

0 0 Reacts 0 View 20,551 Comment 0

কম্পিউটার শেখার সহজ ও সঠিক গাইডলাইন!

কম্পিউটার শেখার সহজ ও সঠিক গাইডলাইন!

প্রিয় বন্ধুরা! যদি তুমি কম্পিউটার শিখতে চাও কিন্তু জানো না কোথা থেকে শুরু করবে, তাহলে এই পোস্টটা তোমার জন্য। প্রতিদিন...Read more

0 0 Reacts 0 View 42,083 Comment 0

অফিসে সবচেয়ে বেশি লাগে এমন ১০টি ওয়েবসাইট!

অফিসে সবচেয়ে বেশি লাগে এমন ১০টি ওয়েবসাইট নাম নিচে তুলে ধরা হল। ১. Google Drive — ফাইল সংরক্ষণ ও শেয়ার ২. Google...Read more

0 0 Reacts 0 View 19 Comment 0