উচিত জবাব কখনো কেন কথায় দিতে হয় না?

উচিত জবাব কখনো কেন কথায় দিতে হয় না?

উচিত জবাব কখনো কথায় দিতে হয় না.... দিতে হয় কাজ দিয়ে!! নিজের সাথে প্রতিযোগিতা করে!! চলেন একটা গল্প শোনাই! নামকরা ব্র‍্যান্ড Lamborghini এর নাম তো আপনারা সবাই কম বেশি শুনেছেন! কিন্তু আপনি কি জানেন... এই Lamborghini এর মালিক একজন ট্রাক্টর মেকানিক?? ইটালীর এক গ্রামে কৃষকের ঘরে জন্ম হয় ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির। তখন মাত্র ২য় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে... ফেরুচ্চিও ল্যাম্বোরগিনি বেশ ভালো মেকানিক্যাল কাজ জানতো। যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে, গড়ে তুলেছিলেন ট্রাক্টর মেরামত, তৈরী করার ব্যবসা। আস্তে ধীরে ব্যাবসা বড় হতে লাগলো... নিজের শখের জন্য একটা ফেরারী গাড়ি কিনে ফেললো! তখন ফেরারী খুব জনপ্রিয় একটা ব্র‍্যান্ড! এক নামে সবাই চিনে! কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যতো সমস্যা!গাড়ির ক্লাচ নিয়ে ফেরুচ্চিও শান্তি পাচ্ছিলেন না! তার কাছে মনে হলো এটাকে আরো ভালোভাবে তৈরী করা যেতে পারতো! যেই ভাবা সেই কাজ, ফেরুচ্চিও ঠিক করলো.... এটা ফেরারীকে জানাবে! অনেক কাঠখড় পুড়িয়ে... তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে। এনজো ফেরারি প্রথমে তার কথা শুনলেন... এরপর বললেন... তুমি তো ট্রাক্টর বানাও, গাড়ির তুমি বোঝ টা কি? এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগে ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির! ফেরারীর অফিস থেকে বের হয়ে চলে আসেন তিনি! এরপর সিদ্ধান্ত নেন.... ❝আমি নিজেই এমন এক গাড়ি বানাবো, যা ফেরারিকেও হার মানাবে।❞ অনেকগুলো বছর পেরিয়ে যায়... ১৯৬৩ সালে ল্যাম্বোরগিনি প্রতিষ্ঠিত হলো। ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকে ফেরারির সঙ্গে শুরু হয় ল্যাম্বোরগিনির হাড্ডাহাড্ডি লড়াই। Lamborghini এই পর্যন্ত 230,000 গাড়ি তৈরী করেছে পুরো বিশ্বে কোম্পানীর মার্কেট ভ্যালুয়েশন €19.7 বিলিয়ন! ২০২৪ এর নভেম্বরের রিপোর্ট অনুযায়ী Lamborghini এখন আমেরিকান মার্কেটে Ferrari এর চেয়ে বেশী জনপ্রিয়! এখন একটু ভাবুন তো.. সেইদিনের সেই ট্রাক্টর মেকানিক যদি এই জিদ না করতো! যদি ভাবতো ধুর আমি শুধু আমার কাজটাই করি! তাহলে কি কোনদিন Lamborghini তৈরী হতো? গল্পটা এরকম হতো? এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের লাইফেও কিন্ত আমরা পেয়ে থাকি! মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেলো!আমাকে দিয়ে কিছুই হবে না! নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি! আমরা এটা ভুলে যাই যে, আমি না পারলে, পারবে কে? যা করার আমাকেই তো করতে হবে তাই না? নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে। যেটা আমি বলতে গর্ব নিয়ে বলতে পারবো! অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে! পিছনে ট্রল করবে, বার বার থামিয়ে দেবে! নিজেকে এমনভাবে প্রস্তুত করেন যেন, আপনার কাজই একদিন আপনার হয়ে সেই জবাবটা দিয়ে দেয়!

0 0 Reacts 0 View 118,827 Comment 0
Profile Photo

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

আমাদের জীবন কি ঘুড়ির মতো!

অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম, যেখানে এক কিশোর মাঠের কোণে দাঁড়িয়ে একমনে ঘুড়ি উড়াচ্ছিল। এমন সময় বাড়ি থেকে খবর...Read more

0 0 Reacts 0 View 116,138 Comment 0

জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনের মানে কি অদ্ভুত যুদ্ধ?

জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

0 0 Reacts 0 View 111,714 Comment 0

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না।...Read more

0 0 Reacts 0 View 115,914 Comment 0

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

কেন জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের...Read more

0 0 Reacts 1 View 116,505 Comment 1

চাকরির বেতন কেন আলোচনা সাপেক্ষ?

চাকরির বেতন কেন আলোচনা সাপেক্ষ?

চাকরি বেতনের বেলায় ❝আলোচনা সাপেক্ষ❞ কেন? আপনার কেমন লোক দরকার, তাও টু দ্য পয়েন্টে উল্লেখ করছেন। অমুক পাশ, তমুক অভিজ্ঞতা, কতখানি যোগ্যতা...Read more

0 0 Reacts 1 View 111,470 Comment 0

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির উপায় কি?

জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা রাখতে পারে কথা গুলো.....!! ১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না।যেহেতু আপনার...Read more

0 0 Reacts 1 View 111,435 Comment 0

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দটি কোথায় থেকে উৎপত্তি?

বিশ্বাস শব্দ থেকেই বিশ্বাসঘাতকতা শব্দের উৎপত্তি! বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী, সবাই বিশ্বাসী হতে পারেনা। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা...Read more

0 0 Reacts 0 View 29,198 Comment 0

ইরানকে কি ধ্বংস করা যাবে?

ইরানকে কি ধ্বংস করা যাবে?

ইরানকে জীবনেও একেবারে ধ্বংস করা যাবে না, কারণ ইরানের বডিগার্ড স্বয়ং মহান সৃষ্টিকর্তা! তিনি তাঁর কুদরত দিয়ে ইরানকে চারদিক থেকে...Read more

0 0 Reacts 1 View 58,942 Comment 0

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করবে!

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করবে!

ছয় মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করে নিজের উন্নতি করব। অভ্যাস একদিনে যায় না। তো প্রথমেই আশা রাখবেন না। যে...Read more

0 0 Reacts 0 View 114,840 Comment 0

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন?

পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে কেন জানলে অবাক হবেন। নারী যতদিন শরীর হয়ে থাকবে ততদিন গোলাম হয়ে থাকবে। আর পুরুষ...Read more

0 0 Reacts 1 View 98,917 Comment 0